বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
উত্তর :  ছাদাক্বাহ হল- ফক্বীর, মিসকীন, মুখাপেক্ষী, অভাবগ্রস্ত, অভাবী ও দরিদ্রদের প্রয়োজন পূরণার্থে ইবাদত স্বরূপ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেয়া হয়ে থাকে। কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং যে কোন ফক্বীর, মিসকীনকে দেয়া যাবে। প্রদান করার সঙ্গে সঙ্গে গ্রহীতা প্রদত্ত সম্পত্তির মালিক হয়ে যায় (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৪৬১৪)। পক্ষান্তরে ওছিয়ত বা উইল শুধু ফক্বীর, মিসকীনকে করা শর্ত নয়, বরং গরীব-ধনী, আত্মীয়-অনাত্মীয়, মসজিদ নির্মাণ, মাদরাসা নির্মাণ, জিহাদের রাস্তা সকল খাতে দেয়া বৈধ। এক্ষেত্রে একজন ব্যক্তি তার সমুদয় সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি উইল করতে পারবেন না। উইল কার্যকর হয় মূল মালিকের মৃত্যুর পর। আর ওয়ারিশ বা উত্তরাধিকারদের নামে উইল করা বৈধ নয়। কারণ রাসূল (ﷺ) বলেছেন, ‘অবশ্যই আল্লাহ তা‘আলা প্রত্যেক হক্বদারের হক্ব (নির্দিষ্ট করে) দিয়েছেন। সুতরাং কোন উত্তরাধিকারীদের জন্য ওছিয়ত করা যাবে না’ (তিরমিযী, হা/২১২০; আবূ দাঊদ, হা/২৮৭০; শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-এর অফিশিয়াল ওয়েবসাইট)।


প্রশ্নকারী : যিয়াউর রহমান, গোপালগঞ্জ।





প্রশ্ন (৯) : বিভিন্ন সংস্থা বা সংগঠনের ব্যানারে ইসলামী কুইজ প্রতিযোগিতার নামে নির্দিষ্ট যে ফি ধার্য করা হয়, যেখানে নির্দিষ্ট কয়েকজনকে মাত্র পুরস্কৃত করা হয়। এটি কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জায়গা সংকুলান না হলে একই ঈদগাহে একাধিক জামা‘আত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : একজন স্বামী রাগের মাথায় বলে- ‘তোমাকে ডিভোর্স, তোমার ১৪ গুষ্টিকে ডিভোর্স’। কিন্তু স্বামীর ত্বালাক্ব দেয়ার কোন নিয়ত (ইচ্ছা) ছিল না। সে কথাগুলো শুধু রাগ ও গালির ভাষায়, ত্বালাক্বের উদ্দেশ্য ছাড়া উচ্চারণ করেছে। স্বামী জানে যে, ‘তোমাকে ত্বালাক্ব দিলাম’- এই কথা নিয়তসহ বললে তবেই ত্বালাক্ব হয়। ইংরেজিতে ডিভোর্স, বললে হয় না। এখন প্রশ্ন হলো- এই অবস্থায় স্বামীর উক্তি ‘তোমাকে ডিভোর্স, তোমার ১৪ গুষ্টিকে ডিভোর্স’। বলার মাধ্যমে তাদের মধ্যে ত্বালাক্ব সংঘটিত হয়েছে কি না? যদি হয়, তাহলে কয়টা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : এক সাথে তিন ত্বালাক্ব দিলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মসজিদের ইমাম যদি বিশ্বাস করে আল্লাহ তা‘আলা তাঁর নূর থেকে মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে সৃষ্টি করেছেন, তাহলে সেই ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : প্রচলিত আছে যে, যারা হজ্জ বা উমরা করতে গিয়ে মারা যাবে তারা জান্নাতী। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ‘আলী (রাযিয়াল্লাহু আনহু) জিনের সাথে লড়াই করেছেন এবং তাদেরকে সাত যমীন পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন’ মর্মে বর্ণিত ঘটনা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : গর্ভবতী হওয়ার ৩ মাস পর বাচ্চা নষ্ট হয়ে গেছে। এই বাচ্চার জন্য কোন আমল করা যাবে কি? এই বাচ্চা পরকালে মায়ের জন্য কোন সুপারিশ করবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : শরী‘আতের আইন মোতাবেক পিতা-মাতার সম্পত্তিতে মেয়ে যতটুকু অংশ প্রাপ্য তা কি বিয়ের ৮/১০ বছর পরে বাবা-মা জীবিত থাকতে নিতে পারবে? আর যদি পিতা-মাতা না দিতে চায়, তাহলে কি তারা গুনাহগার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মসজিদের বারান্দায় ই‘তিকাফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কারো জন্য দু‘আ করার পর তাকে জানানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বৃষ্টির কারণে মসজিদে ঈদের জামা‘আত হয়েছে এবং যত টাকা আদায় হয়েছে, পুরোটা ইমামকে দিয়েছে। এখন এই টাকা কি ইমামের নেয়া জায়েয হবে? একইভাবে সাপ্তাহিক শুক্রবারের কৌটার টাকা ইমামকে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ