রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : এমতাবস্থায় একাকী ছালাত আদায় করা যাবে না। কারণ আযান কিংবা ইক্বামত শুনতে পাওয়া অবস্থায় অথবা জায়গায় পৌঁছে যাওয়ার পর মুসাফির ব্যক্তির জন্যও জামা‘আতে শামিল হওয়া অপরিহার্য। হাদীছে এসেছে জামা‘আতের পিছনে একাকী ছালাত আদায় করার বিষয়টি শরী‘আত সম্মত নয়। রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে কাতারের পিছনে একাকী দাঁড়িয়ে ছালাত আদায় করতে দেখে তাকে পুনরায় ছালাত আদায় করার নির্দেশ দিলেন (আবূ দাঊদ, হা/৬৮২, সনদ ছহীহ; ইসলাম সাওয়াল জাওয়াব, ফাতাওয়া নং-১১১৯৯)। তাছাড়া আল্লাহ তা‘আলা মুসাফির ব্যক্তির জন্যও জামা‘আত ছাড় দেননি (সূরা আন-নিসা : ১০২)। স্থায়ী ইমামের পিছনে পূর্ণাঙ্গ ছালাত আদায় করতে হবে। পথিমধ্যে একাকী থাকাবস্থায় ক্বছর করবে (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১২তম খণ্ড, পৃ. ২৯৭ ও ১২তম খণ্ড, পৃ. ৩৯; মাজমূঊ ফাতাওয়া ইবনে উসায়মীন, ১৫তম খণ্ড, পৃ. ২৫২; ইসলাম সাওয়াল জাওয়াব, ফাতাওয়া নং-২৫৬৪০৩, ৪০২৯৯)।

শায়খ ছালিহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, যানবাহন ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে মুসাফির ব্যক্তির জন্য মসজিদে গমন করা যরূরী নয়। যদি আপনি আশঙ্কা করেন যে, জামা‘আত ধরতে গেলে হয়তো গাড়ি ছুটে যাবে, সেক্ষেত্রে জামা‘আতে শামিল হওয়া অপরিহার্য নয় (মাজমূঊ ফাতাওয়া ইবনে উছায়মীন, ১৫তম খণ্ড, পৃ. ৪২২)।


প্রশ্নকারী : বকুল বিন আছীরুদ্দীন, নওগাঁ।





প্রশ্ন (৩০) : তারাবীহর ছালাতে এক ব্যক্তি দু’বার দুই জায়গায় ইমামতি করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মুসলিম অত্যাচারী শাসকদের আনুগত্য করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ছালাত কি ব্যক্তিগত ইবাদত? কারণ অনেককে ছালাতের জন্য ডাকলে তারা বলে, নামাজ পড়া না পড়া আমার ব্যাপার। এ ধরনের কথা বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জান্নাতের রক্ষক ‘রিযওয়ান’ কি বিশুদ্ধ হাদীছ দ্বারা প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : কবরস্থানে জন্মানো গাছ থেকে কিছু খাওয়া যাবে? কবরস্থানে থাকা প্রাণী খাওয়া যাবে? যেহেতু এসবের খাদ্যের মূল উৎস মরা মানুষ। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কাইলূলা কী? কাইলূলার সঠিক সময় কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আছর থেকে মাগরিব পর্যন্ত ঘুমানোর কোন ক্ষতিকর দিক আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : শুধু স্বামীর সামনে লিপস্টিক ব্যবহার করা কি জায়েয? কেউ কেউ বলেন, লিপস্টিকে শূকরের চর্বি আছে। এ কথা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ইসলামকে শুরু থেকে ধারাবাহিকভাবে জানতে চাইলে কোন্ বইগুলো পড়া উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : আমার বিয়ে হয়েছে প্রায় ৯ বছর। প্রথম সন্তান মেয়ে হয়ে মারা গেছে। এটা কি আমার জন্য কোন বিপদ? সন্তান লাভের কোন বিশেষ আমল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ‘আমার পরে কেউ যদি নবী হত, তাহলে ওমরই হত’- বক্তব্যটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ছহীহ মুসলিম, হা/২৭০১ হাদীছের ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ