রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
উত্তর : প্রথমতঃ মালিকী, শাফিঈ ও হাম্বালী মাযহাবত্রয়ের আলেমের মতানুযায়ী ফিতরায় এক ছা‘ পরিমাণ খাদ্য দ্রব্য প্রদান করা অপরিহার্য (আল-কাফী ফী ফিক্বহি আহলিল মাদীনাহ, ১/৩২৩; শারহু মুখতাছার খালীল, ২/২২৮; রাওযাতুত্ব ত্বালিবীন, ২/৩০১; আল-হাবী, ৩/৩৭৯; কাশশাফুল ক্বিনা‘, ২/২৫৩; আল-মুগনী, ৩/৮১; আল-মাজমূঊ, ৬/১৪২ পৃ.)। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ, ইবনুল মুনযির  ও ইবনু রুশদ (রাহিমাহুমুল্লাহ) বলেছেন, ‘আলেমদের ঐকমত্যানুসারে নির্ধারিত এক ছা‘ থেকে কম করা জায়েয নয়। কেননা এক ছা‘ থেকে কম দিলে ফিতরা আদায় হবে না (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ ২৫/৭০; আল-ইজমাআ, পৃ. ৪৮; বিদায়াতুল মুজতাহিদ, ১/২৮১ পৃ.)। ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) প্রত্যক গোলাম, আযাদ, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক সকল মুসলিমের উপর ছাদাক্বাতুল ফিতর হিসাবে খেজুর হোক অথবা যব হোক এক ছা‘ পরিমাণ আদায় করা ফরয করেছেন এবং লোকজনের ঈদের ছালাতে বের হবার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন (ছহীহ বুখারী, হা/১৫০৩, ১৫০৪, ১৫০৬, ১৫০৭, ১৫০৮, ১৫১০, ১৫১১, ১৫১২; ছহীহ মুসলিম, হা/৯৮৪-৯৮৬)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘উপরিউক্ত হাদীছ প্রমাণ করে যে, এক ছা‘ পরিমাণ খাদ্য দ্রব্য প্রদান করা ফরয। অর্ধ ছা‘ পরিমাণ ফিতরা আদায় করার ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) থেকে ছহীহ সূত্রে কোন তথ্য প্রমাণিত হয়নি (আল-মাজমূঊ, ৬/১৪৩ পৃ.)।

দ্বিতীয়তঃ এক ছা‘ সমান কত কেজি? এ ব্যাপারে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতানুযায়ী এক ছা‘ সমান প্রায় তিন কেজি। যেমন সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন, ‘একজন ব্যক্তির পক্ষ থেকে যাকাতুল ফিতর হিসাবে প্রায় তিন কেজি চাল অথবা দেশের অন্যান্য প্রধান খাদ্য দ্রব্য হতে আদায় করতে হবে’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ৮/২৬৬ পৃ.)। শায়খ ইবনে বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘রাসূলুল্লাহ (ﷺ)-এর ছা‘ অনুযায়ী প্রত্যেক শ্রেণীর মানুষের পক্ষ থেকে এক ছা‘ পরিমাণ ফিতরা আদায় করা অপরিহার্য। আর তা হল মধ্যম মানের হস্তদ্বয়ের পূর্ণাঙ্গ  চার মুষ্টি, যা অভিধানে বর্ণিত হয়েছে। ওজনের হিসাবে যার পরিমাণ প্রায় তিন কেজি’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৪/২০১ পৃ.)। পক্ষান্তরে শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ছা‘ এমন একটি পরিমাপ যার মাধ্যমে শুধু আয়তন পরিমাপ করা হয়।

কিন্তু বর্তমানে এটিকে ওজন পরিমাপের একক বাটখারার দিকে রূপান্তরিত করা হয়েছে। কেননা সময় পরিবর্তন হয়েছে এবং সেই সঙ্গে ওজনের এককও পরিবর্তন হয়েছে। মসুরের ডালের মত দানা বিশিষ্ট গম ওজন করে দেখা যায় যে, তা এক ছা‘ সমান ২ কেজি ৪০ গ্রাম মত হচ্ছে’ (আশ-শারহুল মুমতি, ৬/১৭৬ পৃ.; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ২০/১১২ পৃ.)। শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘প্রথমতঃ এ ক্ষেত্রে সতর্কতামূলক ভাবে পরিমাণে অপেক্ষাকৃত অধিকটাকে ধরাটাই উত্তম হবে। কেননা বেশির মধ্যে কমটাও শামিল থাকে। দ্বিতীয়তঃ এই মতপার্থক্য হওয়াটাই স্বাভাবিক- কারণ ছা‘ ওজন পরিমাপের কোন একক নয়, বরং ছা‘ আয়তন পরিমাপ করে এবং এটি একটি পাত্র।

বলাবাহুল্য পাত্রে যখন যেমন জিনিস রাখা হয়, তখন তেমন ওজন হয়, আয়তন বা দৈর্ঘ্য-প্রস্থ এক হলেও কিন্তু পরিমাপে কমবেশী হয়ে থাকে, ভারী জিনিস রাখলে ওজন বেশি হয় আর হালকা জিনিস রাখলে ওজন কম হয়। যেমন এক ছা‘ পরিমাণ চাল আর এক ছা‘ পরিমাণ খেজুর বা কিশমিশ কখনোই ওজনে সমান হতে পারে না। সুতরাং মতপার্থক্য থেকে বাঁচতে হলে ‘ফিতরাহ আদায়ের ক্ষেত্রে পরিমাপের একক হিসাবে ছা‘ এর ব্যবহার বা প্রচলন শুরু করা উচিত’। কেননা এটাই সর্বাধিক নির্ভুল ও নিরাপদ। আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশেরও বিভিন্ন জায়গাতে মাদীনার ছা‘ পাওয়া যাচ্ছে (আল-মুগনী, ৪/১৬৮ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৪৯৭৯৩)।


প্রশ্নকারী : সাকিবুল হাসান, রাজশাহী।





প্রশ্ন (২৫) : ছালাত আদায় না করার শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জনৈক ব্যক্তির দাবি হল, রাসূল (ﷺ) যাদেরকে জান্নাতী বলে ঘোষণা দেননি তাদেরকে জান্নাতী বলা যাবে না। তাহলে আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-কে নিশ্চিত জান্নাতী বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : যোহরের ছালাতের আউয়াল ওয়াক্ত কখন শুরু হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : রাসূল (ﷺ) কখনো কি একাই ফরয ছালাতের পর মুনাজাত করেছেন?       - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : হজ্জের প্রস্তুতি বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : প্রচলিত রয়েছে যে, শু‘আইব (আলাইহিস সালাম) মূসা (আলাইহিস সালাম)-এর শ্বশুর ছিলেন। কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ‘ছালাতুত তাসবীহ’ আদায় করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : একজন আলেম কুরআনের আয়াত পড়ে জিন যব্হ করে, আবার মুমিন জিন দিয়ে যাদু ও জিনের রোগের চিকিৎসা করে। এটি কি সুন্নাহ সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : হাদীছে বলা হয়েছে যে, খারিজীরা জাহান্নামের কুকুর (ইবনু মাজাহ, হা/১৭৬; সনদ ছহীহ)। কুকুর বলে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হারাম উপার্জনকারীর বাড়িতে দাওয়াত খাওয়া ও দেয়া কোন উপহার গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : মানুষ বা পশু-পাখির কার্টুন ব্যবহার করে কোন শিক্ষা প্রদান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : ‘খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী ধৈর্যশীল ছওমপালনকারীর ন্যায়’ মর্মে বর্ণিত হাদীছটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ