মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : ইসলামী শরী‘আতে কিছু কিছু সময় রয়েছে, যখন কাউকে সালাম দেয়া নিষিদ্ধ এবং অপসন্দসীয়। নিষিদ্ধ সময়গুলো হল- (ক) ইহুদী, খ্রিষ্টান ও কোন কাফেরকে প্রথমে সালাম দেয়া। তবে যদি তারা সালাম দেয়, তাদের শুধু وَعَلَيْكُمُ (ওয়া ‘আলাইকুম) অথবা وَعَلَيْكَ (ওয়া ‘আলাইকা) ‘তোমাদের ও তোমার উপর’ বলবে (ছহীহ মুসলিম, হা/২১৬৪, ২১৬৭; মিশকাত, হা/৪৬৩৫; ইবনু মাজাহ, হা/৩৬৯৯, সনদ ছহীহ)। (খ) সালাম দেয়ার সময় عَلَيْكَ السَّلَامُ(‘আলাইকাস সালাম) বলা। ‏আবূ জুরাইয়ি আল-হুজাইমী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললাম, ‘আলাইকাস্‌ সালামু ইয়া রাসূলুল্লাহ’। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘আলাইকাস্‌ সালাম’ বল না। কারণ এটা মৃত ব্যক্তির প্রতি সালাম’ (আবূ দাঊদ, হা/৫২০৯; সনদ ছহীহ, ছহীহুল জামে‘, হা/৭৪০২)। (গ) ইশারা-ইঙ্গিত করে সালাম দেয়া (তিরমিযী, হা/২৬৯৬; মিশকাত, হা/৪৬৪৯; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/২১৯৪)। তবে দূরে থাকার কারণে বা অন্য কোন প্রয়োজনের তাকীদে হাত উঠিয়ে ইশারা ইঙ্গিতে সালাম দেয়া যাবে, কিন্তু সালাম মুখে উচ্চারণ করতে হবে (ফাতাওয়াউল ইসলাম সুওয়াল ওয়া জওয়াব, প্রশ্ন নং-৬৬৭০)। (ঙ) পাপ কাজে লিপ্ত ব্যক্তিকে, যতক্ষণ পর্যন্ত সে পাপ পরিত্যাগ না করে। তবে যদি সালাম দেয়ার কারণে তারা পাপ থেকে ফিরে আসে, তাহলে নছীহত করা উদ্দেশ্যে হয়, তাহলে সালাম দেয়া যাবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কা‘ব ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) এবং তার সাথীদের সাথে পঞ্চাশ দিন পর্যন্ত সম্পর্ক ছিন্ন রাখেন এবং সালামের উত্তর দেননি। আল্লাহ তাদের তওবাহ কবুল না করা পর্যন্ত রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের সাথে কোন কথা-বার্তা বলেননি (ছহীহ বুখারী, হা/৪৪১৮)। উল্লেখ্য, খাওয়ার সময়, কুরআন তেলাওয়াতের সময়, ছালাতরত ব্যক্তিকে ইত্যাদি সালাম দেয়া যাবে না মর্মে সমাজে যে প্রথা প্রচলিত রয়েছে তা সঠিক নয়।


প্রশ্নকারী : সেলিম মিস্ত্রী, হেদাতীপাড়া, রাজশাহী।




প্রশ্ন (৭) : মহান আল্লাহ বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর অনুগত্য করা, রাসূলের আনুগত্য কর এবং তোমাদের উলিল আমরের আনুগত্য কর’ (সূরা আন-নিসা : ৫৯)। উক্ত আয়াতে وَ اُولِی الۡاَمۡرِ দ্বারা কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জুমু‘আর খুতবায় প্রায়ই বলা হয় যে, আমাদের নবী (ﷺ)-এর কন্যা ফাতিমা (রাযিয়াল্লাহু আনহা) জান্নাতের নারীদের নেত্রী হবেন, আর যুবকদের নেতৃত্ব দেবেন হাসান ও হুসাইন (রাযিয়াল্লাহু আনহুমা)। অথচ মারইয়াম (আলাইহিস সালাম)-এর মর্যাদা বর্ণনায় মহান আল্লাহর বাণী: ‘যখন ফেরেশতাগণ বলেছিলেন, হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বজগতের নারীগণের উপর তোমাকে মনোনীত করেছেন’ (সূরা আলে ইমরান: ৪২)। যদি উক্ত হাদীছটি ছহীহ হয়, তাহলে কি এটি সূরা আলে ইমরানে বর্ণিত মারইয়াম (আলাইহিস সালাম)-এর মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জনৈক ব্যক্তির হজ্জ করার সামর্থ্য আছে। কিন্তু তার অর্থ অন্যের কাছে ধার দেয়া আছে। এখন সে কি আরেকজনের নিকট থেকে টাকা ধার নিয়ে হজ্জ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) বিভিন্ন সিম (যেমন GP প্রভৃতি) কোম্পানীর ফান্ডে টাকা জমা রাখা যাবে কি? যদি কেউ সেই টাকার Interest না নেয়। আবার যদি সেই Interest নিয়ে অসহায় কাউকে দিয়ে দেয়া হয়, তাহলে এক্ষেত্রে তার বিধান কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : যে ব্যক্তি রামাযান মাসের শেষ জুমু‘আয় দিনে রাতে পাঁচ ওয়াক্ত ফরয ছালাত আদায় করবে তার ঐ বছরের ছুটে যাওয়া ছালাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। উক্ত বর্ণনা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মসজিদে জমি দানকারী ব্যক্তি যদি সেই মসজিদে দানকৃত জমি দাবি করে, তাহলে সেই মসজিদে বাকি মুছল্লীদের ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বিবাহের পূর্বে বাগদানের আংটি পড়ানোর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : বিকাশ, রকেট এই ধরণের অফিসের আইটি সেক্টরে চাকরি করাটা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : আউয়াল ওয়াক্তে ফরয ছালাত আদায় করে বিলম্বিত ওয়াক্তে মসজিদে ছালাত আদায়ের ক্ষেত্রে মুছল্লী কি নফল ছালাতের নিয়ত করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : সাতদিনের মধ্যে বাচ্চা মারা গেলে ‘আক্বীক্বা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : তারাবীহর ছালাত দীর্ঘ করে পড়া ভাল, না-কি সংক্ষিপ্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : এক জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। কিন্তু জমির দলীল হয়নি। উক্ত জায়গায় ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ