রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : পশ্চিম দিকে সূর্য একটু ঢলে যাওয়ার সাথে সাথে চার রাক‘আত ছালাত পড়াকে ‘ছালাতুল যাওয়াল’ বলে। এ সম্পর্কে অনেক হাদীছ বর্ণিত হয়েছে। যেমন-

عَنْ أَبيِْ أَيُّوْبَ الْأَنْصَارِيْ رَضِىَ اللهُ عَنْهُ أُنَّ النَّبِيَ ﷺ كاَنَ يُدْمِنُ أَرْبَعَ رَكْعَاتٍ عِنْدَ زَوَالِ الشَّمْسِ فَقُلْتُ يَا رَسُوْلَ اللهِ إِنَّكَ تُدْمِنُ هَذِهِ الأْرْبَعَ رَكَعَاتٍ عِنْدَ زَوَالِ الشَّمْسِ؟ فَقَالَ إِنَّ أَبْوَابِ السَّمَاءِ تُفْتَحُ عِنْدَ زَوَالِ الشَّمْسِ فَلَا تُرَتِّجُ حَتَّى يُصَلِّى الظُّهْرَ فَأُحِبُّ أَنْ يَّصْعَدَ لِيْ فِيْ تِلْكَ السَّاعَةِ خَيْرٌ قُلْتُ : أَفِيْ كُلِّهِنَّ قِرَاءَةٌ؟ قَالَ نَعَمْ قُلْتُ : هَلْ فِيْهِنَّ تَسْلِيْمٌ فَاصِلٌ ؟ قَالَ لَا

আবু আইয়ূব আনছারী (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) প্রতিনিয়ত সূর্য ঢলার সময় চার রাক‘আত ছালাত আদায় করতেন। আমি একদা বললাম, ‘হে আল্লাহর রসূল (ﷺ)! আপনি সূর্য ঢলার সময় এই চার রাক‘আত প্রতিনিয়তই পড়ছেন?’ তিনি বললেন, সূর্য ঢলার সময় আসমানের দরজাসমূহ খোলা হয় এবং যোহরের ছালাত না পড়া পর্যন্ত বন্ধ করা হয় না। তাই আমি পসন্দ করি যে, এই সময় আমার সৎ আমল উত্তোলন করা হোক। আমি প্রশ্ন করলাম, এই ছালাতের প্রত্যেক রাক‘আতেই কি ক্বিরাআত আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি আবার বললাম, এর মাঝে পৃথককারী কোন সালাম আছে কি? তিনি বললেন, না (আহমাদ হা/২৩৫৭৯; তিরমিযী হা/৪৭৮; সনদ ছহীহ, মুখতাছারুশ শামাইলিল মুহাম্মাদিয়াহ, হা/২৪৯)। অন্য হাদীছে বলেন, أَرْبَعٌ قَبْلَ الظُّهْرِ لَيْسَ فِيْهِنَّ تَسْلِيْمٌ تُفْتَحُ لَهُنَّ أَبْوَابُ السَّمَاءِ ‘যোহরের পূর্বে চার রাক‘আত ছালাত আছে, যার মাঝে কোন সালাম নেই। তার জন্য আসমানের দরজাসমূহ উন্মুক্ত করা হয় (আবুদাঊদ হা/১২৭০; ইবনু মাজাহ হা/১১৫৭, সনদ হাসান)। অন্য হাদীছে এসেছে,  
أنهُ كان يُصلِّي أربعَ ركعاتٍ بعدَ الزوالِ لا يُسلِّمُ إلا في آخرِهنَّ ‘রাসূল (ﷺ) সূর্য ঢলার পর চার রাক‘আত ছালাত আদায় করতেন। তিনি চার রাক‘আত শেষ না করে সালাম ফিরাতেন না’ (তিরমিযী হা/৪৭৮; সনদ জাইয়িদ, সিলসিলা ছহীহাহ হা/৩৪০৪)।

উক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, এই চার রাক‘আত ছালাত একটানা পড়তে হবে। মাঝে তাশাহ্হুদ বা সালাম ফিরানো যাবে না। অন্য হাদীছে রাসূল (ﷺ) বলেন,أَرْبَعُ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ يُعْدَلْنَ بِصَلاَةِ السَّحَرِ ‘যোহরের পূর্বের চার রাক‘আত সালাত তাহাজ্জুদ ছালাতের সমতুল্য’ (মুছান্নাফ ইবনে আবী শায়বাহ হা/৫৯৯১; সনদ হাসান, সিলসিলা ছহীহাহ হা/১৪৩১)।

অনেকে বলতে চেয়েছেন যে, এটা যোহরের সুন্নাত ছালাত, পৃথক কোন ছালাত নয়। আসলে এটা পৃথক ছালাত। যেমন ইমাম ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন,

قَدْ يُقَالُ إنّ هَذِهِ الْأَرْبَعَ لَمْ تَكُنْ سُنّةَ الظّهْرِ، بَلْ هِيَ صَلَاةٌ مُسْتَقِلّةٌ كَانَ يُصَلّيهَا بَعْدَ الزّوَالِ

‘এটা বলা যাবে যে, এই চার রাক‘আত ছালাত যোহরের সুন্নাত নয়, বরং তা স্বতন্ত্র ছালাত, যা রাসূল (ﷺ) সূর্য ঢলে  যাওয়ার পরই পড়ে নিতেন (যাদুল মা‘আদ, ১/২৯৮ পৃ.)। তিনি আরও বলেন,

فَتَكُوْنُ هَذِهِ الْأَرْبَعُ الّتِيْ قَبْلَ الظّهْرِ وِرْدًا مُسْتَقِلّا سَبَبُهُ انْتِصَافُ النّهَارِ وَزَوَالُ الشّمْسِ... أَنّ انْتِصَافَ النّهَارِ مُقَابِلٌ لِانْتِصَافِ اللّيْلِ وَأَبْوَابُ السّمَاءِ تُفَتّحُ بَعْدَ زَوَالِ الشّمْسِ وَيَحْصُلُ النّزُوْلُ الْإِلَهِيّ بَعْدَ انْتِصَافِ اللّيْلِ فَهُمَا وَقْتَا قُرْبٍ وَرَحْمَةٍ هَذَا تُفَتّحُ فِيهِ أَبْوَابُ السّمَاءِ وَهَذَا يَنْزِلُ فِيْهِ الرّبّ تَبَارَكَ وَتَعَالَى إلَى سَمَاءِ الدّنْيَا

‘এই চার রাক‘আত স্বতন্ত্র ছালাত যা তিনি সূর্য ঢলার পর পড়তেন। আর এই স্বতন্ত্র আমলটি করার পেছনে কারণ হল, এটি দিনের ঠিক মধ্যভাগ ও সূর্য ঢলার সময়। এর রহস্য হল-আল্লাহ ভালো জানেন- এটি দিনের মধ্যভাগ যার অবস্থান রাতের ঠিক মধ্যভাগের বিপরীতে। দিনের মধ্যভাগে সূর্য ঢলার পর আসমানের দরজা সমূহ খোলা হয় আর রাতের মধ্যভাগের পর মহান আল্লাহর অবতরণ ঘটে। সুতরাং এ দু’টি আল্লাহর নৈকট্য ও রহমতের সময়। দিনের মধ্যভাগে আসমানের দরজাগুলো উন্মুক্ত হয় আর রাতের মধ্যভাগে মহান রব দুনিয়ার আসমানে অবতরণ করেন (যাদুল মা‘আদ, ১/২৯৮ পৃ.)। আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরী বলেন, هذه سنة الزوال، وهي غير سنة الظهر ‘এটা যাওয়ালের ছালাত, যোহরের পূর্বের সুন্নাত নয়’ (মির‘আতুল মাফাতীহ ৪/১৪৬ পৃ.)। আল্লাহই সর্বাধিক অবগত।


প্রশ্নকারী : আব্দুল্লাহ হাসনাত, কুড়িগ্রাম।





প্রশ্ন (২৪) : ছালাতে কেউ রুকূ‘ পেল কিন্তু সূরা ফাতিহা পড়তে পারল না। এমতাবস্থায় তার উক্ত রাক‘আত গণ্য হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বশেষ যে খাবার খেয়েছেন, তার মধ্যে পেঁয়াজ ছিল অন্যতম। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : হজ্জ মানুষের পাপকে ধুয়ে দেয়, যেভাবে পানি ময়লাকে ধুয়ে দেয়। এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : মানুষের শরীরে পা লাগলে অথবা বই হাত থেকে পড়ে গেলে উঠিয়ে সালাম করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বর্তমানে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন উপায়ে অনলাইনে টাকা ইনকাম করা যায়। যেমন: গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। সেখানে কেউ যদি সোসাল মিডিয়া মার্কেটিং বা ইউটিউব মার্কেটিংয়ের কাজ করে, তাহলে কি তা সম্পূর্ণ হারাম হবে? কারণ এই কাজগুলোর ক্ষেত্রে দেখা যায় কমবেশি মেয়েদের ছবি/ভিডিও থাকে। কাজগুলো মূলত প্রমোশনাল বেইজড। ফলোয়ার/সাবস্ক্রাইব/ভিজিটর/প্রডাক্টের সেল বৃদ্ধি করা ইত্যাদি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : বিভিন্ন ধরনের ঔষধ, খাবার বা অন্যান্য প্যাকেটের সাথে মানুষ বা জীবজন্তুর ছবি দেয়া থাকে। এগুলো থেকে বাঁচার উপায় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : আযানের সময় ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্’-এর জবাবে ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল­াম’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : জনৈক ছাহাবী রাসূল (ﷺ)-এর নিকট এসে বিনীতভাবে বললেন, দুনিয়া আমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে অর্থাৎ তিনি দারিদ্র্যের কথা বলেন। তখন রাসূল (ﷺ) বললেন, ‘তুমি কি সেই তাসবীহ মুখস্থ করনি, যা ফেরেশতাদের তাসবীহ এবং এর বরকতে রিযিক প্রদান করা হয়? এই দুনিয়ার চাহিদা তোমার কাছে প্রচুর পরিমাণে আসবে। প্রতিদিন ভোরবেলা তথা সুবহে ছাদিকের পর এই তাসবীহটি প্রতিদিন ১০০ বার পড়ুন। তাসবীহটি হল- ‘সুবহা-নাল্ল-হি ওয়া বিহামদিহি, সুবহা-নালল্ল-হিল আযীম ওয়াবিহামদিহি এবং আস্তাগফিরুল্লাহ’। অতঃপর সাতদিন পর, সেই একই ছাহাবী আবার এলেন এবং বিনীতভাবে বললেন, হে আল্লাহ রাসূল (ﷺ)! দুনিয়া (সম্পদ) আমার কাছে এত বেশি পরিমাণে আসছে যে আমি জানি না কিভাবে বহন করতে হবে বা কোথায় রাখব। আমি একেবারে বিস্মিত যে, এটা দিয়ে কী করা যায়’ (লিসানুল মীযান, ৪/৩০৪ পৃ., হা/৫১০০)। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জামা‘আতে ছালাত ১/২ রাক‘আত ছুটে গেলে বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে, না-কি দুরূদ ও দু‘আ মা’ছুরাও পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ‘মসজিদে হারাম, মসজিদে নববী ও মসজিদে আক্বছা ব্যতীত অন্য কোন মসজিদে ই‘তিকাফ করা যাবে না। এ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : স্বামী দেনমোহর পরিশোধ না করে মারা গেলে করণীয় কী? তাঁর রেখে যাওয়া সম্পত্তি আছে, ঐ সম্পত্তি থেকে অন্যান্য ওয়ারিছগণ দিতে নারাজ। এমতাবস্থায় আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সাধারণ মানুষ বা আলেম সমাজ যারা সালাফী আক্বীদার, তারা কি নিজের নামের শেষে সালাফী নামটি ব্যবহার করতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ