রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : মসজিদকে ‘পাগলা’ নামে সম্বোধন করা উচিত নয়। আর এটি করা হয়েছে কথিত কোন পীরের নামে। শিরকের গন্ধ আছে এমন নামে মসজিদের নামকরণ করা যাবে না। মসজিদের নামকরণের জন্য কয়েকটি শারঈ দিক রয়েছে। যথা : (১) জনপ্রিয়তা, আমিত্ব প্রিয় ও অহংকার বহিঃপ্রকাশের উদ্দেশ্যে নয়, বরং শুধু পার্থক্যকরণের জন্য যে তৈরি করেছেন তাঁর নামে নামকরণ করা। যেমন মসজিদুন নববী। (২) পার্থক্যকরণের জন্য যারা ছালাত আদায় করেন তাদের নামে অথবা এলাকার নামে নামকরণ করা। যেমন মসজিদু ক্বুবা, মসজিদু বানী জুরাইক্ব (ছহীহ বুখারী, হা/৪২০, ইবনু মাজাহ, হা/২৮৭৭)। (৩) পার্থক্যকরণের জন্য বিশেষ কোন গুণ বা বিশেষণ দ্বারা নামকরণ করা। যেমন মসজিদুল হারাম, মসজিদুল আক্বছা (সূরা বানী ইসরাইল : ১; ছহীহ বুখারী, হা/১১৮৯)। (৪) ছাহাবীদের বা তাবিঈদের মত বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণ করা। যেমন মসজিদু আবী বকর, মসজিদু উমার ইত্যাদি (যাদুল মা‘আদ)। (৫) আল্লাহ্ তাআলার গুণবাচক নাম দ্বারা নামকরণ করা। যেমন মসজিদুর রহমান, মসজিদুস সালাম (সূরা আল-জিন্ন : ১৮; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৫/২৮১-২৮৪ পৃ.; আহকামুল কুরআন, ৪/২৭৭ পৃ.; আল-মাজমূঊ, ২/২০৮ পৃ.)। কোন শিরকী বা বিদ‘আতী নাম রাখা যাবে না (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৭১৩০১)।

উক্ত নামের মধ্যে শিরকের গন্ধ আছে। পাগলা নামের সঙ্গে মাযার পূজারী, ক্ববর পূজারী, পীর পূজারী, দরবেশ পূজারী, হুজুর পূজারী ও বাবা পূজারীদের একটা গভীর সম্পর্ক আছে। এখানে ধর্মব্যবসায়ীদের স্বার্থ লুকিয়ে আছে। সাধারণ মানুষ অতি সহজে পকেটের টাকা বের করতে চায় না, কিন্তু পাগলা বাবা, দাতাবাবা, ভোলাবাবার মত বাবাদের নামে এরা খুব সহজেই বিগলিত হয়ে যায়।

দ্বিতীয়তঃ এখানে দান করলে মনের আশা তাড়াতাড়ি পূর্ণ হয়। এটাও একটি শিরকী ধারণা এবং প্রতারণা। ইসলামে এটা নিষিদ্ধ। নবী করীম (ﷺ) বলেছেন,

لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الرَّسُوْلِ وَمَسْجِدِ الْأَقْصَى

‘মসজিদুল হারাম (মক্কা), মসজিদুর রাসূল (মদীনা মসজিদে নববী) এবং মসজিদুল আক্বছা (বাইতুল মাক্বদীস) এই তিনটি মাসজিদ ব্যতীত অন্য কোন মাসজিদে যিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না’ (ছহীহ বুখারী, হা/১১৮৯)।


প্রশ্নকারী : জুবায়ের আহমাদ, পিরিজপুর, কিশোরগঞ্জ।





প্রশ্ন (১১) : হাদীছে এসেছে যে, কোন ব্যক্তি যদি সূরা বাক্বারাহ পড়ে তাহলে তার ঘরে শয়তান প্রবেশ করে না। কিন্তু সূরাটি যদি মোবাইল বা কম্পিউটারে বাজানো হয় তাহলে কি এই ফযীলত পাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বর্তমানে মেয়ের অভিভাবক চাকুরিহীন দ্বীনদার ছেলের সাথে বিয়ে দিতে চায় না। এতে অনেকে পাপাচারে লিপ্ত হচ্ছে। প্রশ্ন হল, কর্মহীন দ্বীনদার ছেলের সাথে মেয়েকে বিবাহ দেয়ার জন্য অভিভাবক কী কী বিষয় বিবেচনা করবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে তাঁর জীবনে কখনো দাড়িতে খিযাব করেছেন কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : পূর্বে ঘুষ খেয়েছে। বুঝার পর ঐ ঘুষদাতা বা তার ওয়ারিছকে খুঁজে পাচ্ছে না। এখন কিভাবে উক্ত ঘুষের টাকা পরিশোধ করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কুরআনের আয়াত ও বিভিন্ন হাদীছ মানসূখ হওয়ার কারণ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের প্রথম বৈঠকে দরূদ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমাদের এলাকায় ধান কাটার পর জমির নাড়ায় সবাই গরু-ছাগল চরায়, মালিকও কিছু বলেন না। তাহলে মালিকের অনুমতি ছাড়া নাড়া কেটে আনা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কুরআনুল কারীমের প্রতিযোগিতা অনুষ্ঠাগুলোতে নারীদের কণ্ঠে কুরআন তেলাওয়াত করা হয়। উক্ত নারীকণ্ঠে কুরআন তেলাওয়াত শুনা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : সুগন্ধি বা পারফিউম ব্যবহার করে কোন মহিলা বাড়ির বাইরে যেতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : প্রচলিত আছে যে, বিলাল (রাযিয়াল্লাহু আনহু) আযান সঠিকভাবে দিতে না পারার জন্য তাকে বাদ দিয়ে নতুন মুয়াযিযন নিয়োগ দেয়। তখন বিলাল (রাযিয়াল্লাহু আনহু) আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ তুমি আমাকে তোতলা বানিয়েছ। এটার জন্য দায়ী তুমি। আর আমার মুয়াযিযন না থাকার দায়ী তুমি। নতুন মুয়াযিযন ফজরের আযান দিল, তখন জিবরীল (আলাইহিস সালাম) এসে বলেন, আজ কি আযান হয়নি? তখন লোকজন বলল, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তখন জিবরীল (আলাইহিস সালাম) বলেন, বিলাল আযান না দিলে সকাল হবে না এবং সূর্যও উঠবে না। প্রশ্ন হল- উক্ত ঘটনার কি কোন দলীল আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) :  জনৈক খত্বীব বলেন, জুম‘আর দিন হল গরীবের হজ্জের দিন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : আমরা তিন বোন। আমাদের কোন ভাই নেই। ইসলামী শরী‘আহ অনুযায়ী আমার পিতার সকল সম্পদের বণ্টন নীতিমালা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ