রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘লাইলাতুল ক্বদর জোড় এবং বিজোড় উভয় রাত্রীতেই হতে পারে। কিন্তু মাস যদি ত্রিশ দিনের হয় তাহলে জোড় রাত্রীতে হওয়ার সম্ভাবনাই বেশি। আবূ সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) একই ব্যাখ্যা করেছেন। সুতরাং মুমিন ব্যক্তির উচিত শেষ দশকের সবকটি রাত্রী-ই জাগরণ করা’ (মাজমূঊল ফাতাওয়া ইবনু তাইমিয়্যাহ, ২৫/২৮৪ পৃ.)। শায়খ আব্দুল্লাহ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ‘লাইলাতুল ক্বদর রামাযান মাসের শেষ দশকেই লুক্কায়িত আছে এবং তিনি এটাও স্পষ্ট করেছেন যে, শেষ দশকের জোড় রাত্রীর তুলনায় বিজোড় রাত্রীতে হওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং যে ব্যক্তি দশ রাত্রী-ই জাগরণ করবেন, তিনি লাইলাতুল ক্বদর পেয়ে যাবেন’ (মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ১৫/৪৩০ পৃ.)।

শায়খ ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, রাসূল (ﷺ) ২১, ২৩, ২৫, ২৭, ও ২৯ শের রাত্রীকে সম্ভাব্য রাত্রী হিসাবে উল্লেখ করেছেন। আদতে কিন্তু জোড় রাত্রীতেও লাইলাতুল ক্বদর হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা রাসূল (ﷺ) শেষ দশকে লাইলাতুল ক্বদর অন্বেষণ করার নির্দেশ দিয়েছেন। তিনি কোনো রাত্রীকে নির্দিষ্ট করেননি। সুতরাং আশাবাদী ব্যক্তিদের উচিত প্রত্যাশিত লাইলাতুল ক্বদর প্রাপ্তির জন্য শেষ দশকের সবকটি রাত্রী-ই জাগরণ করা’ (মাজমূঊল ফাতাওয়া ইবনু উছাইমীন, ১৪/২২৭-২৩১ পৃ.)। শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘লাইলাতুল ক্বদর রামাযান মাসের শেষ দশকে সংঘটিত হবে। জোড় এবং বিজোড় উভয় রাত্রীতেই হতে পারে। কেননা জোড় রাত্রীগুলোও শেষ দশকের অন্তর্ভুক্ত’ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৩৯৫২৬)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন,

كانَ رَسوْلُ اللهِ ﷺ يُجَاوِرُ في العَشْرِ الْأوَاخِرِ مِنْ رَمَضَانَ وَيَقُوْلُ تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ

‘রাসূল (ﷺ) রামাযানের শেষ দশকে ই‘তিকাফ করতেন এবং বলতেন, তোমরা রামাযানের শেষ দশকে লাইলাতুল ক্বদর অনুসন্ধান কর’ (ছহীহ বুখারী, হা/২০২০; ছহীহ মুসলিম, হা/১১৬৯; তিরমিযী, হা/৭৯২)। আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, ‘তা শেষ দশকে সংঘটিত হবে, তা অতিবাহিত নবম রাতে অথবা অবশিষ্ট সপ্তম রাতে অর্থাৎ লাইলাতুল ক্বদর। ইবনু ‘আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) হতে অন্য সূত্রে বর্ণিত যে, তোমরা ২৪তম রাত্রীতে অন্বেষণ কর’ (ছহীহ বুখারী, হা/২০২২)।


প্রশ্নকারী : সা‘দ মুহাম্মাদ, খুলনা।





প্রশ্ন (৯) : ঝাড়ফুঁক বৈধ হওয়ার জন্য শরী‘আতে কী কী শর্ত উল্লেখ করা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জনৈক ব্যক্তি মানত করেছিল যে, পুত্র সন্তান হলে একটি ইসলামী জালসা করবে। প্রশ্ন হল- গ্রামের ইসলামী জালসায় টাকা দিয়ে অংশগ্রহণ করলে উক্ত মানত পূর্ণ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ইলিয়াসী তাবলীগের ফাযায়েলে আমল বইয়ে বলা হয়েছে, আদম (আলাইহিস সালাম) হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে এক হাযার বার হজ্জ করেছেন (ফাজায়েলে হজ্জ, পৃ.দ ৪০)। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ছালাতে রুকূ থেকে উঠে দুই হাত উত্তোলন করার পর হাত ছেড়ে দিতে হবে, না-কি আবার বুকে হাত বাঁধতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বর্তমানে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন উপায়ে অনলাইনে টাকা ইনকাম করা যায়। যেমন: গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। সেখানে কেউ যদি সোসাল মিডিয়া মার্কেটিং বা ইউটিউব মার্কেটিংয়ের কাজ করে, তাহলে কি তা সম্পূর্ণ হারাম হবে? কারণ এই কাজগুলোর ক্ষেত্রে দেখা যায় কমবেশি মেয়েদের ছবি/ভিডিও থাকে। কাজগুলো মূলত প্রমোশনাল বেইজড। ফলোয়ার/সাবস্ক্রাইব/ভিজিটর/প্রডাক্টের সেল বৃদ্ধি করা ইত্যাদি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : যে সকল ভাইয়েরা সঊদী আরবে কাজ করতে যাই, তারা কি সেখানকার দান করা টাকা গ্রহণ করতে পারবে, অথচ তাদের স্বদেশে আর্থিক অবস্থা ভাল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : সুগন্ধি বা পারফিউম ব্যবহার করে কোন মহিলা বাড়ির বাইরে যেতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ‘ইয়া মুহাম্মদ! শাফা‘আত (চাই)’। এ কথাটি কি শিরক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : স্বামী তার স্ত্রীকে বিবাহের মোহর আদায় করেনি এমতাবস্থায় স্ত্রী মারা গিয়েছে, এখন স্বামীর জন্য করণীয় কী? ঐ ধার্যকৃত মোহরের টাকা স্বামী কী করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ইসলামের দৃষ্টিতে ছেলে-মেয়েদের সহশিক্ষা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : মাযার পূজারী কোন আত্মীয়র সঙ্গে আত্মীয়তা রক্ষা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : প্রচলিত তাবলীগ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ