মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : মনে মনে ত্বালাক্ব দিলে ত্বালাক্ব পতিত হবে না। যেহেতু স্বামী ত্বালাক্ব শব্দটি মুখে উচ্চারণ করেনি। আর শুধু নিয়ত ত্বালাক্ব কার্যকর হওয়ার জন্য যথেষ্ট নয়। বরং শব্দ উচ্চারণ বা লেখার মাধ্যমে পতিত হয়। ‘আত্বা ইবনু আবী রিবাহ্, ইবনু সীরীন, হাসান, সাঈদ ইবনু যুবাইর, শা‘বী, জাবির ইবনু যায়িদ, ক্বাতাদাহ, ছাওরী, আবূ হানীফা, শাফিঈ, আহমাদ ও ইসহাক্ব (রাহিমাহুমুল্লাহ) একই কথা বলেছেন (ফাৎহুল বারী, ৯/৩৯৪; আল-মুগনী, ৭/১২১; উমদাতুল ক্বারী, ২০/২৫৬; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ২০/২৭; ফাতাওয়া ইসলামিয়্যাহ, ৩/২৭৯ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২০৬৬০, ৮১৭২৬)। আবূ হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) বলেছেন, আল্লাহ আমার উম্মাতের হৃদয়ে যে খেয়াল জাগ্রত হয় তা ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না সে তা কার্যে পরিণত করে বা মুখে উচ্চারণ করে। ক্বাতাদাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মনে মনে ত্বালাক্ব দিলে তাতে কিছুই হবে না’ (ছহীহ বুখারী, হা/২৫২৮, ৫২৬৯, ৬৬৬৪; ছহীহ মুসলিম, হা/৩২৭)। অনুরূপভাবে ‘ইসলাম ওয়েব’-এর আলেমগণ বলেন,

إذا لم يتلفظ به ونواه في نفسه، أو حرك شفتيه ولسانه من غير أن يتلفظ به، فلا يقع طلاقه. فذهب الحنفية والشافعية والحنابلة إلى أنه لا يكفي مجرد حركة اللسان من غير أن يسمع نفسه

‘যদি সে ত্বালাক্ব শব্দটি মুখে উচ্চারণ না করে নিজের অন্তরেই নিয়তের মধ্যে সীমাবদ্ধ রাখে, অথবা মুখে উচ্চারণ না করে যদি শুধু ঠোঁট বা জিহ্বা নাড়াচাড়া করে তাহলেও ত্বালাক্ব সংঘটিত হবে না। হানাফী মাযহাব, শাফিঈ মাযহাব ও হাম্বালী মাযহাবের মতানুযায়ী শুধু ঠোঁট বা জিহ্বা নড়ানো যথেষ্ট নয়, নিজের শব্দ উচ্চারণ নিজে না শোনা পর্যন্ত যথেষ্ট হবে না’ (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৪২৫৯৬২, ১৫১৬৩৭)।


প্রশ্নকারী : মেহেরুন, কেরানীগঞ্জ।





প্রশ্ন (১৫) : শুনা যায় যে, সমস্ত পশু পাখির বিচার শেষে তাদের দিয়ে বেহেস্তের মাটি তৈরি করা হবে। এরূপ কথার কি কোন শারঈ ভিত্তি আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জুম‘আতুল বিদা‘ পালন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : ঈদের মাঠ আলোকসজ্জা করা, আগরবাতী জ্বালানো এবং ঈদের দিন পটকা ফোটানো, বাঁশি বাজানো, মেলায় যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মহিলাদের পেট খোলা না রেখে পেটের নাভীতে অলংকার পরা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কেমন ব্যক্তি চাঁদ দেখার সাক্ষী দিলে ছিয়াম রাখা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : অনেক মসজিদ বা বাড়ীতে রং-বেরংয়ের জায়নামায দেখা যায়।সেগুলোতে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : কোন ব্যক্তি যদি হজ্জের সফরে গিয়ে ওমরাহ আদায় করে মদীনা বা মীক্বাতের বাইরে কোন স্থানে সফর করে, তবে তিনি কি মক্কায় আগমনের সময় পুনরায় ওমরাহ করতে পারবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যাকাতের নিসাবে মতভেদ দেখা যাচ্ছে, সোনার ক্ষেত্রে ৮৫ গ্রাম/৮৭.৪৮ গ্রাম। রুপার ক্ষেত্রে ৫৯৫ গ্রাম/৬১২.৩৬ গ্রাম। ১ তোলা সমান ১১.৬৬৪ গ্রাম হলে ৮৭.৪৮ গ্রাম সোনা এবং ৬১২.৩৬ গ্রাম রুপো সঠিক হয়। তাহলে ৮৫ গ্রাম এবং ৫৯৫ গ্রাম কিভাবে হিসাব করা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ফেরেশতাগণের অবস্থানস্থল কোথায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : অফিস চলাকালীন জামা‘আত ছুটে গেলে, পরবর্তীতে ছোট ছোট জামা‘আত হয়। এমন সময় যে ব্যক্তি টাখনুর নিচে প্যান্ট ঝুলিয়ে পরে কিন্তু ছালাতে গুটিয়ে নেয়, এমন ব্যক্তি ইমামতিতে দাঁড়িয়ে গেলে সে জামা‘আতে অংশগ্রহণ করা কি ঠিক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : সমাজে যুলুমকারী বা অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে বদ দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ‘যে বিয়েতে খরচ যত কম, সে বিয়েতে বরকত তত বেশি’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ