রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : যেকোন সুন্নাত ছালাত ছুটে গেলে তা পরে ক্বাযা আদায় করা যায় (ছহীহ বুখারী, হা/১২৩৩)। বরং যারা নিয়মিত এ ছালাতাগুলো আদায় করে তাদের ছুটে গেলে বা ব্যস্ততায় সময় না পেলে আদায় করে নেয়া মুস্তাহাব। ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) ও আহমাদ (রাহিমাহুল্লাহ) এর মতে পড়াই উত্তম (মাজমূ‘ঊল ফাতাওয়া, ৪র্থ খণ্ড, পৃ. ৪৩)। শায়খ ছালেহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, যদি সুন্নাত ছালাত ছুটে যায়, তাহলে সেটা ক্বাযা আদায় করাও আরেকটি সুন্নাত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদা ঘুমে থাকা অবস্থায় সূর্য উঠে যায় অথচ ফযর আদায় করেননি। এ অবস্থায় ঘুম থেকে উঠে প্রথমে সুন্নাত অতঃপর ফরজ আদায় করেন (ছহীহ মুসলিম, হা/৬৮১)। কেউ যদি মনে করে এমন অবস্থায় কোন্ ছালাত আগে আদায় করব? পূর্বেরটা প্রথমে না-কি যোহরের পরেরটাই প্রথমে? এক্ষেত্রে স্বাধীনতা রয়েছে সে যেকোন একটি আগে আদায় করতে পারে (উন্মুক্ত সাক্ষাৎ, ইবনু উছায়মীন, বৈঠক নং ৭৪, প্রশ্ন নং ১৮; ইমাম শাওকানী, নায়লুল আওতার, ২য় খণ্ড, পৃ. ৫)।


প্রশ্নকারী : মুহাম্মাদ মুস্তাফিযুর রহমান, জামালপুর।





প্রশ্ন (১০) : জনৈক ব্যক্তি হালাল ব্যবসা করে। উক্ত ব্যবসার সাথে একজন হারাম উপার্জনকারী অংশগ্রহণ করতে চায়। এ অবস্থায় তার সাথে এ ব্যবসা করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কোন ব্যক্তি তওবা করার পর পুনরায় সেই পাপে লিপ্ত হলে তাকে কি কাফফারা দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭): পশুদের বংশবৃদ্ধি করানোর লক্ষ্যে ব্যবসা করা কী জায়েয? যেমন গাভীকে টাকার বিনিময়ে এঁড়ে গরু দিয়ে যৌন মিলন ঘটানো হয়। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : অনেককে দেখা যায় বিশেষ করে কসাইয়ের দোকানে নিজেকে মুসলিম বলে দাবী করলেও ছালাত আদায় করেন না। এদের দ্বারা যব্হকৃত পশুর গোশত খাওয়া যাবে কি? যদিও বিসমিল্লাহ বলে যব্হ করে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ‘আল্লাহর ইচ্ছায় গাছের পাতা পড়ে না বা কোন কাজ সংঘটিত হয় না’, না-কি ‘আল্লাহর হুকুমে গাছের পাতা ঝরে পড়ে না বা কোন কাজ হয় না’। কোন্ কথাটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : সৎ সন্তান লাভের জন্য কোন দু‘আ পড়া উচিত? বিশেষ কোন আমল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কয়টি স্ত্রী ও কয়টি ছেলে-মেয়ে ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : খানা খাওয়ার পর প্লেটে হাত ধোয়া কি নিষেধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ফ্রি মিক্সিং পরিবেশে পুরুষদের চাকরি করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : একইসাথে টয়লেট ও গোসল খানা। সে ক্ষেত্রে টয়লেটের ভিতরে বসে ওযূ করলে বসা অবস্থায় ওযূর দু‘আ সমূহ পাঠ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছালাতের ওয়াক্ত হলেই ছালাত আদায় করা উত্তম। এমন দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কুরবানীর চামড়ার টাকা কিভাবে বণ্টন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ