বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
উত্তর : আবাসন, বিবাহ, বাড়ি নির্মাণ বা অন্য কোনো কাজের উদ্দেশ্যে সঞ্চিত সম্পদে যাকাত আবশ্যক হবে, যদি সেটা নিছাব পরিমাণ হয় এবং তার উপর এক বছর অতিবাহিত হয়। সঞ্চিত সম্পদ স্বর্ণ হোক কিংবা রৌপ্য বা কাগজের মুদ্রা। অনুরূপভাবে কেউ যদি ঋণ পরিশোধ, জমি কিনে ওয়াক্বফ্ করা কিংবা দাস কিনে মুক্ত করার লক্ষ্যে সম্পদ সঞ্চয় করে, তার ক্ষেত্রেও একই হুকুম প্রযোজ্য হবে। বরং সবার উপরই যাকাত আদায় করা আবশ্যক যদি সঞ্চিত সম্পদের বছর পূর্ণ হয় (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৯/৩৮১; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৪/১২৬-১৩০; মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ১৮/১৭৭ পৃ.; ফাতাওয়ায যাকাত, পৃ. ১৭৪; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৯৩২৫১)। মোদ্দাকথা হল, এক বছর অতিবাহিত হওয়ার পর নিছাব পরিমাণ টাকা অবশিষ্ট থাকলে যাকাত লাগবে। কেননা যাকাত ওয়াজিব হওয়ার কয়েকটি অন্যতম শর্ত হল:

(১) পূর্ণ এক চন্দ্র বছর অতিবাহিত হওয়া। (২) নিছাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। ইসলামী শরী‘আত কর্তৃক নির্ধারিত নিছাব পরিমাণ সম্পদ হলেই কেবল যাকাত ওয়াজিব। এর চেয়ে কম হলে যাকাত ওয়াজিব নয় (ছহীহ বুখারী, হা/১৪৮৪; ছহীহ মুসলিম, হা/৯৭৯; মিশকাত, হা/১৭৯৪)। (৩) সম্পদের পূর্ণ মালিক হওয়া। যাকাত ওয়াজিব হওয়ার জন্য ব্যক্তিকে সম্পদের পূর্ণ মালিক হতে হবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তাদের সম্পদ হতে ছাদাক্বাহ গ্রহণ করবে’ (সূরা আত-তাওবাহ: ১০৩)।  অতএব পূর্ণ মালিকানাধীন সম্পদের উপরই যাকাত ওয়াজিব। অর্থাৎ নিছাব পরিমাণ সম্পদ মালিকের নিকট পূর্ণ এক চন্দ্র বছর গচ্ছিত থাকলে তার উপর যাকাত ফরয। এক চন্দ্র বছর পূর্ণ হওয়ার পূর্বেই কিছু অংশ ব্যয় হয়ে নিছাবের পরিমাণ থেকে কমে গেলে তার উপর যাকাত ফরয নয়। যেমন আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, নবী (ﷺ) বলেছেন, لَا زَكَاةَ فِيْ مَالٍ حَتَّى يَحُوْلَ عَلَيْهِ الْحَوْلُ ‘পূর্ণ এক বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত সম্পদের যাকাত নেই’ (আবূ দাঊদ, হা/১৫৭৩; তিরমিযী, হা/৬৩১-৬৩২; ইবনু মাজাহ, হা/১৭৯২; মিশকাত, হা/১৭৮৭; ইরওয়াউল গালীল, হা/৭৮৭)।


প্রশ্নকারী : আসলামুদ্দীন, রংপুর।





প্রশ্ন (১০) : বদ নযর কি সত্য? আর যদি বদ নযর লেগেই যায়, তাহলে তা থেকে পরিত্রাণের উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কাদিয়ানীদের বাড়িতে মেহমান হয়ে খাবার খাওয়া যাবে কি? অথবা তাদের দেয়া খাবার খাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জনৈক ব্যক্তি কোল্ড এলার্জির রোগী। শীতের মধ্যে রোগটা বেড়ে যায়। ওযূতে নাকের মধ্যে পানি দিলে হাঁচি হতে হতে অসুস্থ হয়ে যায়? এমতাবস্থায় কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : নেকির আশায় হাতের আঙ্গুলে গুণে গুণে দু‘আ ও যিকির করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : কাগজ নকল করে কোনো দেশের ভিসা করে টাকা উপার্জন করলে, সেই টাকা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৬) : সূরা মুলকের ফযীলত সম্পর্কিত বর্ণিত হাদীছ কি ছহীহ? কেননা তিরমিযী, আবু দাউদে হাসান এবং হাকিম ও দারীমীতে ছহীহ বলা আছে। হাসান হলে কি আমলযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : কেউ কুরআনকে বা নবীকে অপমান করলে, তাকে প্রকাশ্যে হত্যার বিধান ইসলামে আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আমার বন্ধু গেম থেকে টাকা ইনকাম করে। কিন্তু তার বিকাশ একাউন্ট না থাকায় সে আমার বিকাশ একাউন্ট ব্যবহার করে টাকা উত্তোলন করতে চায়। তাকে সাহায্য করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : আমার তৃতীয় স্ত্রীর আগের স্বামীর একটি সন্তান ছিল, সেই সন্তান এখন আমার সংসারে থাকে। তার ভরণ-পোষণ, যাবতীয় সকল খরচ আমাকে বহন করতে হচ্ছে। আমাকে প্রতি বছর যাকাত দিতে হয়। আমার স্ত্রীর আগের সন্তানের যে খরচ আমাকে বহন করতে হচ্ছে, সেই খরচ কি আমি যাকাত হিসাবে গণ্য করতে পারবো? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : একই রাতে দুইবার বিতর পড়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : জরায়ু অপারেশন করার পর থেকে সব সময় পেশাবের মত পদার্থ নির্গত হয়। এমতাবস্থায় কিভাবে ছালাত আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ইসলামে বোবা জিনের অস্তিত্ব আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ