রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : রাসূল (ﷺ)-এর কবর যিয়ারতের উদ্দেশ্যে মদীনায় যাওয়া যাবে না। বরং মসজিদে নববী যিয়ারতের উদ্দেশ্যে যাবে (বুখারী হা/১১৮৯)। প্রথমে নববীতে ছালাত আদায় করবে। অতঃপর নবী (ﷺ) ও তাঁর দুই সঙ্গী আবূবকর ও ওমর (রাযিয়াল্লাহু আনহুমা)-এর প্রতি নিম্নের দু‘আর মাধ্যমে সালাম পেশ করবে। যেমন (১) প্রথমে নবী (ﷺ)-এর ক্ববরের কাছে গিয়ে বলবে,

اَلسَّلَامُ عَلَيْكَ أيُّهَا النَّبِيُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

‘আস-সালামু ‘আলাইকা আইয়ুহান্ নাবীউ, ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’। তবে যদি আরো কিছু বাক্য অতিরিক্ত বলে, তাহলে কোন দোষ নেই, যেমন এভাবে বলা,

اَلسَّلَامُ عَلَيْكَ يَا خَلِيْلَ اللهِ وَأَمِيْنَهُ عَلَى وَحْيِهِ، وَخِيْرَتَهُ مِنْ خَلْقِهِ، أَشْهَدُ أَنَّكَ قَدْ بَلَّغْتَ الرِّسَالَةَ، وَأَدَّيْتَ الْأَمَانَةَ، وَنَصَحْتَ الْأُمَّةَ، وَجَاهَدْتَ فِي اللهِ حَقَّ جِهَادِهِ

‘আস-সালামু আলাইকা ইয়া খালীলাল্লাহ! ওয়া আমীনাহু আলা ওয়াহইহী, ওয়া খীরাতাহু মিন খালকিহী। আশহাদু আন্নাকা ক্বদ বাল্লাগতার রিসালাতা, ওয়া আদ্দাইতাল আমানাতা, ওয়া নাসাহতাল উম্মাতা, ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদিহ’। তবে যদি কেউ প্রথমটি পাঠ করেই ক্ষান্ত হয়, তাহলে তা উত্তম (ফাতাওয়া বিন বায ১৬/১০১ পৃ.)। কারণ আব্দুল্লাহ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) সালাম পাঠ করার সময় শুধু নিম্নের অংশটুকুই বলতেন। অতঃপর সেখান থেকে ফিরে আসতেন।

اَلسَّلَامُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ، السَّلَامُ عَلَيْكَ يَا أَبَا بَكْرٍ، السَّلَامُ عَلَيْكَ يَا أَبَتِ

‘আস-সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ! আস-সালামু ‘আলাইকা ইয়া আবা বাকর! আস-সালামু আলাইকা ইয়া আবাতি’ (বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/১০২৭১)।

(২) তারপর আবূ বকর ছিদ্দীক্ব (রাযিয়াল্লাহু আনহু)-এর ক্ববরের সামনে দাঁড়াবার জন্য ডান দিকে এক কদম এগিয়ে যাবে এবং বলবে,

السَّلَامُ عَلَيْكَ يَا أَبَا بَكْرٍ، السَّلَامُ عَلَيْكَ يَا خَلِيْفَةَ رَسُوْلِ اللهِ ﷺ فِيْ أُمَّتِهِ، رَضِيَ اللهُ عَنْكَ وَجَزَاكَ عَنْ أُمَّةِ مُحَمَّدٍ خَيْرًا

‘আস্সালামু আলাইকা ইয়া আবা বাক্‌র! আসসালামু আলাইকা ইয়া খলীফাতা রাসূলিল্লাহী (ﷺ) ফী উম্মাতিহি, রাযিয়াল্লাহু আনকা ওয়াজাযাকা আন উম্মাতি মুহাম্মাদিন খইরান)।

(৩) তারপর উমর (রাযিয়াল্লাহু আনহু)-এর ক্ববরের সামনে দাঁড়াবার জন্য ডান দিকে এক কদম এগিয়ে যাবে এবং বলবে,

السَّلَامُ عَلَيْكَ يَا عُمَرُ، السَّلَامُ عَلَيْكَ يَا أَمِيْرَ الْمُؤْمِنِيْنَ، رَضِيَ اللهُ عَنْكَ وَجَزَاكَ عَنْ أُمَّةِ مُحَمَّدٍ خَيْرًا

‘আস-সালামু আলাইকা ইয়া উমার! আস-সালামু আলাইকা ইয়া আমীরাল মুমিনীন! রাযিইয়াল্লাহু আনকা ওয়াজাযাকা আন উম্মাতি মুহাম্মাদিন খইরান’ (বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/১০২৭১, সনদ ছহীহ)।

নবী (ﷺ) এবং তাঁর দুই ছাহাবীকে সালাম পেশ করার সময় আদব-কায়দার লক্ষ্য রেখে ধীর শব্দে সালাম পাঠ করবে। কারণ, মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলা নিষিদ্ধ (আল-আযকার লিন-নাবাবী, পৃ. ১৭৪; আল-মুগনী, ৫/৪৬৬; মানাসিকুল হাজ্জ ওয়াল উমরাহ্ ওয়াল মাশরু' ফিয- যিয়ারাহ, পৃ. ১০৭-১০৮; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৪৫৬১)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ যুহাইর, ঢাকা।





প্রশ্ন (৫) : যে ব্যক্তি ছালাত ছেড়ে দিল সে শিরক করল। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : আমি যেখানে চাকুরী করি সেখানে যোহরের জন্য ১০ মিনিটের বেশি সময় দেয় না। এজন্য আমি শুধু ফরয ছালাত আদায় করি। প্রশ্ন হল, এমতাবস্থায় পরে সময় পেলে সুন্নাত ছালাত আদায় করতে পারব কি? ছাহাবীগণ যোহর, মাগরিব ও এশার ছালাতের সুন্নাত কি বাড়ীতে আদায় করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : অনেকেই হাতের আঙ্গুলে চুমু দিয়ে বা ফুঁ দিয়ে চোখ স্পর্শ করে থাকে। এটা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ওড়না ছাড়া মেয়ে শিশু ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : তিরমিযীতে একটি হাদীছ বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি কোন সন্তানহারা স্ত্রীলোককে সান্ত¡না দান করবে, তাকে জান্নাতে একটি ডোরা-কাটা কাপড় পরিধান করানো হবে’ (তিরমিযী, হা/১০৭৬)। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : যে সব হাদীছে ভারত বা হিন্দে যুদ্ধের কথা বলা হয়েছে, সেগুলো কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : রাসূল (ﷺ) মক্কা বিজয়ের আগে মূর্তি থাকা অবস্থায় কা‘বার পাশে ছালাত আদায় করেছেন মর্মে বক্তব্য কি সঠিক? উল্লেখ্য যে, জানা যায় যে, মক্কা বিজয়ের আগে কা‘বা ঘরের ভিতরে ৩৬০টি মূর্তি ছিল। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : হস্তমৈথুন নিষিদ্ধ হওয়ার শারঈ দলীল কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : এক রাক‘আত বিতর পড়লে তাহাজ্জুদ ছালাত সর্বনিম্ন কত রাক‘আত পড়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আছরের ছালাতে যদি ইমামের সাথে দুই রাক‘আত পায়, তবে বাকী দুই রাক‘আতে সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : প্রচলিত আছে যে, সন্তান-সন্ততি জন্মগ্রহণ উপলক্ষে জন্মের সপ্তম দিন অথবা অন্য কোন দিনে গ্রামের মানুষ ও আত্মীয়-স্বজনদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যায়। যাকে ‘সাথলা’ নামকরণ করা হয়। প্রশ্ন হল, উক্ত অনুষ্ঠান করা এবং তাতে অংশগ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জনৈক স্বামী প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করে। ফলে প্রথম স্ত্রী স্বামীকে ডির্ভোস দেয়। বর্তমানে প্রথম স্ত্রীকে পুনরায় স্বামী নিতে চায় ও প্রথম স্ত্রীও ফিরে আসতে চায়। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ