রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : দাজ্জাল আদম (আলাইহিস সালাম)-এর সন্তান। কিছু আলেম বলেন, সে শয়তান। আবার কেউ বলেন, তার পিতা ছিল মানুষ আর মা ছিল জিন। এগুলো সঠিক নয়। ছহীহ কথা হল- সে আদম (আলাইহিস সালাম)-এর সন্তান এবং মানুষের ন্যায় খাওয়া-দাওয়া ও অন্যান্য কাজ করবে। সাধারণ মানুষকে হত্যা করার ন্যায় ঈসা (আলাইহিস সালাম) তাকে হত্যা করবেন (উছায়মীন, মাজমূঊল ফাতাওয়া ওয়া রাসাইল, ২য় খণ্ড, পৃ. ১৯, প্রশ্ন নং-১৪৬)।

দাজ্জালকে চেনার কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন,

(ক) সে স্থূলকায় একজন রক্তিম পুরুষ। মাথার চুল কোঁকড়ানো। ডান চোখ কানা এবং কিছুটা উঁচু (ছহীহ বুখারী, হা/৩৪৩৯, ৩৪৪১; ছহীহ মুসলিম, হা/১৭১)। অন্য বর্ণনায় এসেছে, তার চোখটি যেন মুছে ফেলা হয়েছে। তা একেবারে উঁচুও নয় এবং একেবারে গভীরেও নয় (আবূ দাঊদ, হা/৪৩২০; মুসনাদে আহমাদ, হা/২২৮১৬; সনদ ছহীহ, ছহীহুল জামে‘, হা/২৪৫৯)। কোন বর্ণনায় এসেছে, তার বাম চোখ কানা (ছহীহ মুসলম, হা/২৯৩৪; ইবনু মাজাহ, হা/৪০৭১; মিশকাত, হা/৫৪৭৪)।
(খ) সে বয়সে যুবক হবে (ছহীহ মুসলিম, হা/২৯৩৭; তিরমিযী, হা/২২৪০)।

(গ) খাটো প্রকৃতির (আবূ দাঊদ, হা/৪৩২০; মুসনাদে আহমাদ, হা/২২৮১৬; সনদ ছহীহ)।

(ঘ) আব্দুল ‘ঊযযা ইবনু ক্বাত্বানের সাথে তার সাদৃশ্য থাকবে (ছহীহ বুখারী, হা/৩৪৩৯, ৩৪৪১; ছহীহ মুসলিম, হা/১৭১)।

(ঙ) তার মাথার অগ্রভাগে কোন চুল থাকবে না। গলদেশও খানিকটা চওড়া এবং তার মধ্যে একটু বক্রতাও থাকবে (মুসনাদে আহমাদ, হা/৭৮৯২; সিলসিলা ছহীহাহ, হা/৩৯৮৬)। মাথার চুল খুব ঘন ও তুলনামূলক অনেক বেশী (ছহীহ মুসলম, হা/২৯৩৪; ইবনু মাজাহ, হা/৪০৭১; মিশকাত, হা/৫৪৭৪)।

(চ) তার কপালের মাঝখানে কাফের তথা ‘কাফ’, ‘ফা’ ও ‘রা’ অক্ষর তিনটি লেখা থাকবে। লেখাপড়া জানুক বা না জানুক প্রত্যেক মুমিন তা সহজেই পড়তে পারবে (ছহীহ বুখারী, হা/৩৩৫৫, ৭১৩১; ছহীহ মুসলম, হা/২৯৩৩, ২৯৩৪; মিশকাত, হা/৫৪৭৩)।

(ছ) দেখতে বিশাল, যাকে কঠিনভাবে বেঁধে রাখা হয়েছে (ছহীহ মুসলিম, হা/২৯৪২; আবূ দাঊদ, হা/৪৩২৬; মিশকাত, হা/৫৪৮২)।

(জ) আদম থেকে শুরু করে ক্বিয়ামত পর্যন্ত দাজ্জালই সবচেয়ে বড় সৃষ্টি (ছহীহ মুসলিম, হা/২৯৪৬)।

(ঝ) দাজ্জাল নিঃসন্তান হবে (ছহীহ মুসলিম, হা/২৯২৭; মিশকাত, হা/৫৪৯৮)।


প্রশ্নকারী : সাখাওয়াত, মালিবাগ, ঢাকা।




প্রশ্ন (৫) : ডাক্তারগণ বলে থাকেন যে, শিশু খাদ্য জুস, চিপস ইত্যাদি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। প্রশ্ন হল- এগুলো বিক্রি করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ইসলামে নেককার দরিদ্রদের ইহকালীন ও পরকালীন মর্যাদা কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৬) : সূরা মুলকের ফযীলত সম্পর্কিত বর্ণিত হাদীছ কি ছহীহ? কেননা তিরমিযী, আবু দাউদে হাসান এবং হাকিম ও দারীমীতে ছহীহ বলা আছে। হাসান হলে কি আমলযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫২) : যে ব্যক্তি রামাযান, শাওয়াল, বুধবার ও বৃহস্পতিবার ছিয়াম পালন করবে, সে জান্নাতে প্রবেশ করবে’ (আহমাদ, হা/১৫৪৭২) মর্মে বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : অনেকে বলে থাকেন, বর্তমান প্রচলিত ইসলামের ইতিহাসে অনেক ভুল আছে। তাহলে ইসলাম সম্পর্কে পড়াশুনা করে লাভ কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ফের্কাবন্দীর হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : স্বামী ও স্ত্রী ত্বালাক্ব হয়ে গেছে ৪ বছর আগে। তাদের ঘরে সন্তানও ছিলো। তারা স্বামী ও স্ত্রী আলাদা আছে ৪ বছর যাবৎ। তারা কেউ আর বিয়ে করেনি। এই অবস্থায় এখন কি তারা আবার বিয়ে করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : দেশের সরকারী কর্মকর্তগণ উচ্চ পদস্থ কর্মকর্তগণকে দেখে স্যালুট দেয়, দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে অথবা জাতীয় সংসদে কিংবা শিক্ষা অনির্বান, শিখা চিরন্তন, জাতীয় স্মৃতি সৌধ সহ বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়ে থাকে। শরী‘আতের দৃষ্টিতে উক্ত কর্মকাণ্ডের কি কোন বৈধতা রয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : গর্ভধারণের প্রথম মাসগুলোতে (১/৩) রূহ ফুঁকে দেয়ার পূর্বে গর্ভপাত করার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : কেউ কসম করে বলল, ‘আমি তাকে বিয়ে করব না। অতঃপর সে তাকে বিয়ে করে নিল’। তার জন্য করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি জুম‘আর দিন আগে আগে মসজিদে উপস্থিত হবে, সে জান্নাতে প্রবেশ করবে। এ মর্মে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : দেশের অধিকাংশ মসজিদের মেহরাবের দক্ষিণ দেয়ালে থুথু ফেলার জন্য ছোট্ট একটি জানালা রাখা হয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ