রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : দু’টি শর্ত সাপেক্ষে এটি বৈধ। প্রথমত হারাম বিষয়বস্তু থেকে মুক্ত হতে হবে। দ্বিতীয়ত কোন নির্দিষ্ট ব্যক্তির দিকে সম্পর্ক করা যাবে না। কেননা তখন সেটা মিথ্যা হতে পারে এবং সত্য-মিথ্যার সংমিশ্রণ ঘটতে পারে। এ প্রসঙ্গে শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মানুষ যখন কোন ঘটনা দিয়ে উদাহরণ পেশ করেন, যেমন সে বলল, ‘আমি তোমাদের কাছে উদাহরণস্বরূপ একজন ব্যক্তির দৃষ্টান্ত পেশ করতে চাই, অমুক এরূপ করেছে বা এরূপ বলেছে। এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম বা এর ফলাফল এরূপ’, এভাবে উদাহরণ পেশ করলে তাতে সমস্যা নেই। এমনকি এ ব্যাপারে আলেমগণ কুরআনের আয়াত দ্বারা উদ্ধৃতি পেশ করেছেন। আল্লাহ তা‘আলা বলেন,

وَ اضۡرِبۡ لَہُمۡ مَّثَلًا رَّجُلَیۡنِ جَعَلۡنَا لِاَحَدِہِمَا جَنَّتَیۡنِ مِنۡ اَعۡنَابٍ وَّ حَفَفۡنٰہُمَا بِنَخۡلٍ وَّ جَعَلۡنَا بَیۡنَہُمَا زَرۡعًا

‘আপনি তাদের কাছে পেশ করুন, দুই ব্যক্তির উপমা, তাদের একজনকে আমি দিয়েছিলাম দু’টি আঙ্গুরের উদ্যান এবং এই দু’টিকে আমি খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করেছিলাম ও এই দু’য়ের মধ্যবর্তী স্থানকে করেছিলাম শস্যক্ষেত্র’ (সূরা আল-কাহ্ফ : ৩২)। এ ধরনের উদাহরণ আরো আছে (সূরা আয-যুমার : ২৯)।  

সুতরাং মানুষ যখন এমন ঘটনা বর্ণনা করবে, যা কোন নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কিত নয়। যেমন ‘এ ধরনের ঘটনা ঘটেছিল, এমন হয়েছিল, তার পরিণাম এরূপ’- এ ধরনের দৃষ্টান্ত প্রদানে কোন সমস্যা নেই। আর যদি কোন নির্দিষ্ট ব্যক্তির দিকে সম্পর্কিত করে দৃষ্টান্ত পেশ করে, তাহলে সেটা মিথ্যার নামান্তর হতে পারে এবং তা হারাম হতে পারে এবং তার প্রতি মিথ্যা আরোপ করা হয়ে যেতে পারে। আর যদি তা কোন কওমকে হাসানোর উদ্দেশ্যে হয়, তবে এর পরিণাম ভয়াবহ। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা বলে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস’ (আবূ দাউদ, হা/৪৯৯০, সনদ হাসান; লিকাউল বাবুল মাফতূহ, ৭৭তম খণ্ড, পৃ. ২৩)।

প্রশ্নকারী : মুহাম্মাদ ইউনুস, নাটোর।




প্রশ্ন (৮) : মৃত ব্যক্তির একজন স্ত্রী, বাবা-মা ও তিন কন্যা আছে। তার মোট সম্পত্তি ১০০ টাকা হলে প্রত্যেকে কয় টাকা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : বর্তমানে শিশুদেরকে তাহনীক্ব করানো যাবে কি? কেউ কেউ বলেন, এটি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে খাছ ছিল। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : তৃতীয় লিঙ্গ তথা হিজড়াদের অধিকার, মীরাছ, ইবাদতের পদ্ধতি, পোশাক, মু‘আমালাত, চালচলন, কর্মজীবন ইত্যাদি সম্পর্কে ইসলামের নির্দেশনা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : মসজিদের সৌন্দর্যবর্ধনের জন্য ঝাড়বাতি ঝুলানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কেউ সূদী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মারা গেলে তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা পর্যন্ত কি তার কবরে শাস্তি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কেউ না জেনে বিদ‘আতী প্রতিষ্ঠানে বা বিদ‘আতী কাজে দান করলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩): জনৈক আলেম বলেন, জুম‘আর দিন মুসলিমদের জন্য ঈদের দিন। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ওয়াইফাই লাইন যদি শেয়ারে নেয়া হয়। তন্মধ্যে কেউ ইন্টারনেটে হারাম কাজ করে এবং কেউ ভালো কাজ করে। এমতাবস্থায় খারাপ কাজের পাপের ভাগ কি সবাইকে নিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মানুষের মৃত্যুর পর তাকে সামনে রেখে বলা হয় যে, মানুষটি ভাল ছিল, না-কি খারাপ ছিল? প্রচলিত পদ্ধতি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : আমি একজন দোকানদার। বিক্রিত পণ্যগুলোর গায়ে অনেকসময় মানুষের ছবি থাকে। প্রশ্ন হল- এই ছবিযুক্ত পণ্য বিক্রি করা যাবে কি, যদিও সেই পণ্য হালাল এবং উক্ত দোকানে কি ছালাত আদায় করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : অনেক আগের কবরস্থানের উপর দিয়ে কি চলাচল করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : সমাজে প্রচলিত আছে যে, ৪০ দিনের মধ্যে শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার না করলে ছালাত-ছিয়াম কোন ইবাদত কবুল হবে না। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ