বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
উত্তর : ছালাত ক্বছর এবং জমা সফরের সঙ্গে সম্পৃক্ত। তাই যতদিন সফরে অবস্থান করবে, স্থায়ী না হওয়া পর্যন্ত ততদিন ছালাত ক্বছর ও জমা করবে (ফাতাওয়া আল-লাজনাতুদ্ দায়িমাহ, ১ম খণ্ড, পৃ. ৪০৬-৪০৭)।  নবী (ﷺ) এক অনির্দিষ্টকালের সফরে ১৯ দিন পর্যন্ত ক্বছর করেছিলেন (ছহীহ বুখারী, হা/১০৮০; তিরমিযী, হা/৫৪৯)। আনাস (রাযিয়াল্লাহু আনহু) শাম দেশে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে ২ বছর ছিলেন এবং ২ বছরই ছালাত ক্বছর করেছিলেন (মুওয়াত্ত্বা ইমাম মালিক, ৩য় খণ্ড, পৃ. ৪৮৮; ফিকহুস সুন্নাহ, ১ম খণ্ড, পৃ. ২৮৬)। আব্দুল্লাহ বিন উমার (রাযিয়াল্লাহু আনহু) পথে বরফ থাকার ফলে আজারবাইজানে ৬ মাস আটক ছিলেন এবং তাতে তিনি ক্বছর করেছিলেন (মুসান্নাফ আব্দুর রাযযাক, ২য় খণ্ড, পৃ. ৪৩৩৯; বায়হাক্বী, ৩য় খণ্ড, পৃ. ১৫২)।

ইমাম ইবনে হাযম্ (রাহিমাহুল্লাহ), ইমাম নববী (রাহিমাহুল্লাহ), শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ্ (রাহিমাহুল্লাহ), ইমাম ইবনে ক্বুদামাহ্ (রাহিমাহুল্লাহ), ইমাম ইবনুল ক্বাইয়্যিম (রাহিমাহুল্লাহ), ইমাম শাওকানী (রাহিমাহুল্লাহ), আল্লামাহ্ শানক্বিত্বী (রাহিমাহুল্লাহ), শায়খ ছালিহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) ও শায়খ আল্লামা নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সর্বাধিক গ্রহণযোগ্য মতানুযায়ী যে কোন ধরনের সফরে ক্বছর করা জায়েয, যতক্ষণ পর্যন্ত তাকে সফর বলা হবে, চাই সে সফর দীর্ঘায়িত হোক বা সংক্ষিপ্ত, এর কোন নির্দিষ্ট সীমারেখা নেই। কেননা কুরআন ও ছহীহ হাদীছের মধ্যে সফরের কোন নির্দিষ্ট দূরত্ব ও সময় নির্ধারণ করা হয়নি। তাই এ ক্ষেত্রে প্রচলিত প্রথার উপরে সিদ্ধান্ত নেয়া হবে। প্রচলিত প্রথায় একজন মানুষ যতদূর গমন করলে সফর হিসাবে বিবেচনা করা হয় সেটাই সফর হিসাবে বিবেচিত হবে। যার উপর ভিত্তি করে একজন মুসাফিরের জন্য দুই ছালাত জমা ও ক্বছর করবে (আল-মাহাল্লা, ৫ম খণ্ড, পৃ. ১৬-২১; বিদায়াতুল মুজতাহিদ, ১ম খণ্ড, পৃ. ১৬৮; আল-মাজমূঊ, ৪র্থ খণ্ড, পৃ. ৩২৫; মাজমুউল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৪তম খণ্ড, পৃ. ১৫, ৩৫, ৪৮, ৪৯; আল-ইখতিয়ারাতুল ফিক্বহিয়্যাহ, পৃ. ৪৩৪; আল-মুগনী, ২য় খণ্ড, পৃ. ১৯০; যাদুল মা‘আদ, ১ম খণ্ড, পৃ. ৪৬৩; আস-সাইলুল জারার, পৃ. ১৮৮; আযওয়াউল বায়ান, ১ম খণ্ড, পৃ. ২৭৩; আশ-শারহুল মুমতি‘, ৪র্থ খণ্ড, পৃ. ৩৫১-৩৫৩; সিলসিলা ছহীহাহ, ১ম খণ্ড, পৃ. ৩১১)।

আল্লাহ তা‘আলা বলেন, তোমরা যখন দেশ-বিদেশে সফর করবে, তখন যদি তোমাদের আশংকা হয় যে, কাফিররা তোমাদেরকে বিপন্ন করবে, সেক্ষেত্রে ছালাত ক্বছর করাতে তোমাদের কোন দোষ নেই। নিশ্চয় কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু (সূরা আন-নিসা : ১০১)।

ঈসা বিন হাফস বিন ‘আসিম (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনু ‘উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেছেন, ‘আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে ছিলাম, তিনি সফরে দু’ রাক‘আতের অধিক আদায় করতেন না। আবূ বাকর, ‘উমার ও ‘উছমান (রাযিয়াল্লাহু আনহুম)-এর একই রীতি ছিল (ছহীহ বুখারী, হা/১১০২; ছহীহ মুসলিম, হা/৬৮৯)।

ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, এখানে সফরকে কোন নির্দিষ্ট দূরত্বের সঙ্গে সম্পৃক্ত করা হয়নি। বরং সাধারণ সফরের কথা বলা হয়েছে (আল-মাজমূঊ, ৪র্থ খণ্ড, পৃ. ৩২৬)। শায়খ ছালিহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, কুরআন ও ছহীহ হাদীছের কোথাও সফরের কোন নির্দিষ্ট পরিমাপ বা দূরত্ব উল্লেখিত হয়নি। এই জন্য সঠিক মতানুযায়ী, পরিভাষায় বা প্রচলিত অর্থে যাকে সফর বলা হয়, সেই সফরে ছালাত ক্বছর করা চলবে (আশ-শারহুল মুমতি‘, ৪র্থ খণ্ড, পৃ. ৪৯৭-৪৯৮)। ইমাম ইবনে ক্বুদামাহ্ (রাহিমাহুল্লাহ) বলেন, তিন দিনের কম দূরত্বে ক্বছর করা যাবে না মর্মে কোন তথ্য প্রমাণিত নয় (আল-মুগনী, ২য় খণ্ড, পৃ. ১৮৯)। অনুরূপভাবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ)-এর মতানুযায়ী সফরকে ৪৮ মাইল বা প্রায় ৮৮  কিলোমিটারের সঙ্গে শর্তযুক্ত করা অনুচিত (মাজমূঊ ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৪তম খণ্ড, পৃ. ১০৬)।

শায়খ ছালিহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ছালাত ক্বছর করার দূরত্বকে কিছু আলিম প্রায় ৮৩ কিলোমিটারের সঙ্গে শর্তযুক্ত করেছেন। আবার কিছু আলিম বর্তমান অবস্থার উপর ছেড়ে দিয়েছেন। সফরের দূরত্ব ৮০ কিলোমিটার না হলেও মানুষ যদি এটাকে সফর গণ্য করে তাহলে সেটা সফর। আর মানুষ যেটাকে সফর হিসাবে গণ্য করে না সেটা ১০০ কিলোমিটার দূরত্বে হলেও সফর নয়। শেষের এই মতটি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বেছে নিয়েছেন। কেননা আল্লাহ্ তা‘আলা ছালাত ক্বছর করা বৈধ হওয়ার জন্য কোন নির্দিষ্ট দূরত্ব নির্ধারণ করেননি। একইভাবে নবী (ﷺ)ও কোন নির্দিষ্ট দূরত্ব নির্ধারণ করেননি। আনাস বিন মালিক (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন,

كَانَ رَسُولُ اللهِ  إِذَا خَرَجَ مَسِيْرَةَ ثَلَاثَةِ أَمْيَالٍ أَوْ ثَلَاثَةِ فَرَاسِخَ صَلَّى رَكْعَتَيْنِ

‘রাসূল (ﷺ) তিন মাইল অথবা তিন ফারসাখ (অর্থাৎ ৯ মাইল) দূরত্বের পথে বাহির হলে ছালাত দুই রাকা‘আত আদায় করতেন অর্থাৎ ক্বছর করতেন’ (ছহীহ মুসলিম, হা/৬৯১; ফাতাওয়া আরকানুল ইসলাম, পৃ. ৩৮১; ইসলাম সাওয়াল জাওয়াব, ফাতাওয়া নং-৩৮০৭৯)।


প্রশ্নকারী : শামীম, ঢাকা।





প্রশ্ন (৮) : গণতন্ত্র কি হারাম? যদি হারাম হয়, তাহলে হারাম প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের আনুগত্য করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : সুস্থ সক্ষম পিতা-মাতার জন্য বদলি ওমরাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যিলহজ্জ মাসে কয়দিন তাকবীর পাঠ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কবরস্থানের ফাঁকা জায়গায় (যেখানে কবর নেই) জানাযার ছালাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : চাকুরীর বাধ্যবাধকতার কারণে পানি থাকা সত্ত্বেও হাত ও মুখে কসমেটিকস থাকায় তায়াম্মুম করে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ইসলামী সম্মেলনকে লক্ষ্য করে যাকাত ও উশরের টাকা আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কেউ যদি এই বলে মানত করে থাকে যে, কোন একটা কাজে সফল হলে সে আল্লাহর শুকরিয়া উদ্দেশ্যে ১০০ রাক‘আত নফল ছালাত পড়বে। সেটা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : কেউ কসম করে বলল, ‘আমি তাকে বিয়ে করব না। অতঃপর সে তাকে বিয়ে করে নিল’। তার জন্য করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : সফরে গমনকালে বাড়ীতেই যোহর ও আছর ছালাত একসাথে জমা করে আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আল্লাহ ও তাঁর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কটুক্তি করার প্রতিবাদে যারা মৃত্যুবরণ করেছে, তারা কি শহীদ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করি। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে খুবই অনুতপ্ত হই। এখন পিতার সম্পদ বিক্রয় করে যদি ‘এনজিও’-এর টাকা পরিশোধ করি, তাহলে কি ঐ ব্যবসা থেকে অর্জিত টাকা হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বিতর ছালাতে দু‘আ কুনুত কোন্ সময় পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ