রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : পরিচয় দেয়াতে কোন সমস্যা নেই। তবে ইখলাছের সাথে দাওয়াতী কাজ করতে হবে। রিয়া বা অহংকার যেন সৃষ্টি না হয়। কেননা মহান আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য অনেকগুলো সৎ আমলের মধ্যে আল্লাহর পথে দাওয়াত অন্যতম। যারা এই কাজটি করে আল্লাহ তা‘আলা তাদের প্রশংসা করে আয়াত অবতীর্ণ করেছেন। তিনি বলেন,

وَ مَنۡ اَحۡسَنُ قَوۡلًا مِّمَّنۡ دَعَاۤ اِلَی اللّٰہِ وَ عَمِلَ صَالِحًا وَّ قَالَ اِنَّنِیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ

‘ঐ ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎ কর্ম করে এবং বলে, আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত’ (সূরা হামীম সাজদাহ : ৩৩)।
উপরিউক্ত অবস্থার প্রেক্ষিত মানুষকে আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে দু’টি পদ্ধতি অবলম্বন করা যায়। যেমন বিশেষ দাওয়াত। এক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তাকে ইসলামের দাওয়াত দেয়া এবং সাধারণ দাওয়াত, এক্ষেত্রে সেমিনার-সেম্পোজিয়াম, জুমু‘আর খুৎবাহ ইত্যাদি। এতদ্ব্যতীত দাওয়াতের আরো উপকারী পদ্ধতি রয়েছে। যেমন, বই প্রকাশ, সুন্দর উপস্থাপনা ও বোধগম্য ভাষায় লিফলেট প্রকাশ ইত্যাদি। সুতরাং দাওয়াতী কাজের জন্য খুলূছিয়াতের সাথে প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে লিফলেট, হ্যান্ডবিল ইত্যাদি প্রচার করা যাবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১১ তম খণ্ড, পৃ. ৩১-৩২)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ, নীলফামারী।




প্রশ্ন (২২) :  অনেক রকম  দুরূদের কথা অনেক বইয়ে পাওয়া যায়। যেমন দুরূদে লাকী, দুরূদে শেফা, দুরূদে তুনাজজিনা, দুরূদে ইবরাহীম। প্রশ্ন হল- ছহীহ আমলের জন্য কোন্ দুরূদ পড়তে হবে, কখন ও কতবার পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আমার পিতার কাছ থেকে আমি ১ বিঘা জমি পেয়েছি, যা আমার নামে এখনো দলীল হয়নি। আর আমি এর ফসলও পাই না। এতে কি আমার ছেলে-মেয়েদের হক নষ্ট করছি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ছিয়াম ভঙ্গের কারণগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ব্যবসার উদ্দেশ্যে বিড়াল কেনা-বেচা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : অনেক মসজিদ বা বাড়ীতে রং-বেরংয়ের জায়নামায দেখা যায়।সেগুলোতে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কোন ব্যক্তি যদি একটি বা দু’টি মাস’আলার কারণে মাযহাব ত্যাগ করে ছহীহ আক্বীদা গ্রহণ করে, তাহলে কি সে মুশরিক হয়ে যাবে? তার উপর কি জান্নাত হারাম হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) বিভিন্ন সিম (যেমন GP প্রভৃতি) কোম্পানীর ফান্ডে টাকা জমা রাখা যাবে কি? যদি কেউ সেই টাকার Interest না নেয়। আবার যদি সেই Interest নিয়ে অসহায় কাউকে দিয়ে দেয়া হয়, তাহলে এক্ষেত্রে তার বিধান কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : হিন্দু বিয়েতে গিফট দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : এক জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। কিন্তু জমির দলীল হয়নি। উক্ত জায়গায় ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : যেসব মুসলিম দাবীদারদের আক্বীদাগত বিরাট ভুল-ভ্রান্তি আছে। ক্বিয়ামতের দিন তাদের পাপপুণ্যের ওযন করা হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : শরী‘আতের আলোকে ট্রাফিক আইন মেনে চলা কি যরূরী। বিশেষ করে সিগন্যালের বাতি যখন লাল থাকে এবং অপর দিকে কোন গাড়ি না থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জনৈক আলেম বলেন, আরাফার দিন ছিয়াম রাখলে ১০০০ ছিয়ামের সময় নেকী পাওয়া যাবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ