রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
উত্তর : পিতা তার সন্তানের প্রতি কর্তব্য হল, যদি তারা দরিদ্র, অসহায় হয় এবং তারা বাবার প্রতি নির্ভরশীল হয়, তাহলে অবশ্যই তাদের জন্য খরচ বহন করতে হবে। আল্লাহ তা‘আলা বলেন, وَ عَلَی الۡمَوۡلُوۡدِ لَہٗ رِزۡقُہُنَّ وَ کِسۡوَتُہُنَّ بِالۡمَعۡرُوۡفِ ‘পিতার কর্তব্য যথাবিধি তাদের ভরণ-পোষণ করা’ (সূরা আল-বাক্বারাহ: ২৩৩)। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন,

أَمَرَ النَّبِيُّ ﷺ بِالصَّدَقَةِ فَقَالَ رَجُلٌ يَا رَسُوْلَ اللهِ عِنْدِيْ دِيْنَارٌ، فَقَالَ ‏‏تَصَدَّقْ بِهِ عَلَى نَفْسِكَ قَالَ عِنْدِيْ آخَرُ، قَالَ ‏‏تَصَدَّقْ بِهِ عَلَى وَلَدِكَ قَالَ عِنْدِي آخَرُ، قَالَ ‏تَصَدَّقْ بِهِ عَلَى زَوْجَتِكَ أَوْ قَالَ‏ زَوْجِكَ ‏ قَالَ عِنْدِيْ آخَرُ، قَالَ ‏تَصَدَّقْ بِهِ عَلَى خَادِمِكَ‏ قَالَ عِنْدِيْ آخَرُ، قَالَ‏ أَنْتَ أَبْصَرُ‏

‘একদা নবী (ﷺ) দান করার নির্দেশ দিলেন। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল (ﷺ)! আমার একটি দীনার আছে। তিনি বললেন, তুমি তা নিজের জন্য ব্যয় কর। সে বলল, আমার আরো একটি আছে। তিনি বললেন, তোমার স্ত্রীর জন্য খরচ কর। সে বলল, আমার আরো একটি আছে। তিনি বললেন, তোমার খাদিমের জন্য ছাদাক্বাাহ কর। সে বলল, আমার কাছে আরো একটি দীনার আছে। তিনি বললেন, তুমিই ভালো জানো (তা কিসে ব্যয় করবে)’ (আবূ দাঊদ, হা/১৬৯১, সনদ হাসান)। শায়খ ছালিহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) বলেন, ‘সন্তানের অধিকার পিতার প্রতি তখনই শেষ হয়ে যাবে, সন্তান যখন নিজে সয়ংসম্পন্ন হয় অর্থাৎ যখন প্রাপ্ত বয়স্ক হয় এবং নিজে উপার্জন করতে শিখে। পাশাপাশি সে নিজের উপার্জনের মাধ্যমে চলতে সক্ষম। পক্ষান্তরে সন্তান যদি ছোট হয় অথবা বড় কিন্তু এখনো উপার্জন করতে শিখে নেই, তাহলে তার দ্বায়িত্ব পিতার উপরেই বরতাবে’ (আল-মুন্তাকা মিন ফাতাওয়া শায়খ ছালিহ আল-ফাওযান, ৩/২৪০ পৃ.)। অতএব বিষয়টি সন্তানের অবস্থার প্রতি লক্ষ্য করে তার হুকুম প্রযোজ্য হবে, সমানভাবে একই হুকুম সবার জন্য প্রযোজ্য হবে না।


প্রশ্নকারী : আছিম বিন নুরুল ইসলাম, লালমোহন, ভোলা।





প্রশ্ন (২৮) : কথিত রয়েছে যে, সৃষ্টির ৫০ হাজার বছর আগে আল্লাহ জীবনসঙ্গীর ব্যাপারে আমাদের প্রশ্ন করেছিল। আল্লাহ নাকি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে, তোমরা কেমন জীবনসঙ্গী চাও? তখন আমরা বললাম, আমরা কেমন চাই। তারপর আল্লাহ বললেন যে তোমরা যেমন চেয়েছো তেমনই তোমাদের দেয়া হবে। এ কথাটা কতুটু সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭): তাক্বলীদ করা কি সবার জন্য হারাম? এ ব্যাপারে সালাফদের বক্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : একজন সাবালক মেয়ে আরেক সাবালক মেয়ের নিকট কতটুকু শরীর প্রকাশ করতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : দোকানের চতুর্দিকে অনেক ছবি আছে। এমন স্থানে ছালাত আদায় করলে ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : শুক্রবারে জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং সেদিন কেউ মারা গেলে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : জনৈক ব্যক্তি চাকুরীরত অবস্থায় মালিককে না জানিয়ে উত্ত প্রতিষ্ঠান থেকে কিছু পণ্য নিয়েছিল। লজ্জার কারণে মালিককে বলতেও পারছে না। কী পরিমাণ জিনিস নিয়েছে সেটাও জানা নেই। আনুমানিক যতটুকু ধারণা আছে তার উপর ভিত্তি করে কি টাকা দিলে হবে না-কি? এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : শী‘আরা বলে, ‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলী (রাযিয়াল্লাহু আনহু)-কে লক্ষ্য করে বলেছেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমার দলের লোকদের পাপ আমার উপর চাপিয়ে দিয়েছেন। এরপর তিনি তা আমার জন্য মাফ করে দিয়েছেন’ (আশ-শী‘আ ওয়া আহলুল বাইত, পৃ. ২৫৪)। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : বিবাহ করা ফরয, না-কি সুন্নাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : একজন মেয়ে বিয়ে হওয়ার পরে তার স্বামীর হুকুম মানবে, না পিতার হুমুক মানবে? যদি পিতার অবাধ্য হয় তাহলে কি সে গুনাহগার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : অনেক দিনের পুরাতন করবের ওপর থেকে কিছু মাটি ফেলে ঐ মাটি থেকে ৩ ফুট ওপরে মাচা পেতে ধান রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : আমি গর্ভবতী। আমি আল্লাহর কাছে নেককার সন্তান লাভের জন্য নিয়মিত দু‘আ করি। আমি এক লোকের কাছে শুনেছি যে, গর্ভবতী নারী যদি প্রতিদিন নিয়মিত সূরা মারিয়াম তেলাওয়াত করে, তাহলে তার প্রসব সহজ হয় এবং প্রতিদিন নিয়মিত সূরা ইউসুফ পড়ে, তাহলে বাচ্চা সুন্দর হয়। এর সমর্থনে কি কোন ছহীহ হাদীছ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমি পূর্বে অনেক ছালাত ছেড়ে দিয়েছি, যা আমার হিসাবেও নেই। এখন আমি তাওবাহ করতে চাই। এক্ষেত্রে আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ