রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : স্বর্ণের নিছাব টাকা দিয়ে পূরণ করা যাবে না। বরং স্বর্ণ, রৌপ্য, উট, গরু, ছাগল, নগদ টাকা ইত্যাদির যাকাত পৃথকভাবে হিসাব করতে হবে। যেমন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘বিশ দীনারের কম স্বর্ণে কোন যাকাত নেই’ (আবূ দাঊদ, হা/১৫৭৩ সনদ ছহীহ; বুলূগুল মারাম, হা/৬০৬)। ‘আর পাঁচ উক্বিয়ার কম পরিমাণ রৌপ্যে কোন যাকাত নেই’ (ছহীহ বুখারী, হা/১৪৮৪, ‘যাকাত’ অধ্যায়; আবূ দাঊদ, হা/১৫৭৩ সনদ ছহীহ) ইত্যাদি। অতএব যার নিকট নিছাব পরিমাণ সম্পদ যেমন স্বর্ণ, রৌপ্য ও নগদ টাকা অতিরিক্ত হিসাবে এক বছর গচ্ছিত থাকবে তাকে যাকাত দিতে হবে। নিছাব হচ্ছে, স্বর্ণের ক্ষেত্রে বিশ মিছকাল বা বিশ দীনার অর্থাৎ ৮৫ গ্রাম (বা সাড়ে সাত ভরি); আর রৌপ্যের ক্ষেত্রে দু’শ দিরহাম অর্থাৎ ৫৯৫ গ্রাম (বা সাড়ে বায়ান্ন ভরি)। আর টাকার হিসাব করতে হবে ৮৫ গ্রাম স্বর্ণ অথবা, ৫৯৫ গ্রাম রৌপ্যের বর্তমান বাজার মূল্যের হিসাবে। প্রশ্নমতে উক্ত স্বর্ণ এবং টাকার উপর যাকাত ওয়াজিব হয়নি (আবূ দাঊদ, হা/১৫৭২ ও ১৫৭৩ ‘যাকাত’ অধ্যায়; ইবনু মাজাহ, হা/১৭৯১, ১৭৯২ ‘যাকাত’ অধ্যায়; শায়খ উছায়মীন, শারহুল মুমতি‘, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ১০১-১০২; তামামুল মিন্নাহ, পৃ. ৩৬০)।   


প্রশ্নকারী : মুহাম্মাদ আবূ তাহের, মুন্সিগঞ্জ।





প্রশ্ন (২৮) : জানাযা ছালাত, না-কি দু‘আ? যদি ছালাত হয়, তাহলে রুকূ নেই কেন? সূরা ফাতিহা ব্যতীত জানাযার ছালাত কি শুদ্ধ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : তাওহীদে রুবূবিয়্যাহ, উলূহিয়্যাহ ও আসমা ওয়াছ ছিফাত বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : সর্বনিম্ন কত টাকা থাকলে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : সূরা আল-বাক্বারার শেষ দুই আয়াত রাতে শোয়ার সময় পাঠ করলে তাহাজ্জুদের স্থালাভিষিক্ত হবে। এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জুম‘আর দিন কবর যিয়ারত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : একই কাতারে ইমাম মুক্তাদিরা দাঁড়িয়ে ছালাত আদায় করতে পারবে কি? অনেক সময় দু’জন দাঁড়িয়ে ছালাত শুরু করে পরবর্তীতে তাদের সাথে আরো লোকজন শামিল হয়। এমতাবস্থায় ইমাম সামনে না যেয়ে বা মুক্তাদিদের পিছনে না ঠেলে যদি একই কাতারে থেকে ছলাত শেষ করে তাহলে কি সেটা নাজায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : সূদী অর্থনীতি সংক্রান্ত বিদ্যা শিক্ষা করা কিংবা শিক্ষা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : আরবী নতুন বছর বা মাস শুরু হলে কোনো দু‘আ পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : তরকারী জাতীয় পণ্যে যাকাত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮): একজন তরুণী মহিলা ডাক্তার। যিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিকট এমন বিষয় ব্যাখ্যা করেন, যার কারণে তিনি এমন কিছু নড়াচড়া করে থাকেন, যা ছাত্রদের সামনে করা উচিত নয়। প্রশ্ন হল- তার দিকে তাকানোর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জনৈক শিক্ষক বলেছেন, চিকিৎসার যত্ন না নেয়ার কারণেই মানুষের মৃত্যু ঘটে। আর মানুষ যদি চিকিৎসা না করে, তাহলে সে মারা যায়। তাহলে চিকিৎসা কি সত্যিই একটি গুরুত্বপূর্ণ বিষয়? এ ব্যাপারে কুরআন বা হাদীছের বক্তব্য কী? চিকিৎসার সঙ্গে জীবন বা মৃত্যুর কি কোন সম্পর্ক আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কুরআন হাতে নিয়ে কোন কিছুর প্রতিজ্ঞা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ