রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর :  উক্ত দাবীর পক্ষে কোন বিশুদ্ধ প্রমাণ নেই। কারণ ইমামগণ সর্বদা কুরআন ও ছহীহ সুন্নাহর অনুসরণ করতেন এবং জনসাধারণকে দলীল ভিত্তিক আমল করার জন্য উৎসাহিত করতেন। আর ছহীহ দলীল থেকে যেটা পাওয়া যায় তা হল, ১১ রাক‘আত। যেমন আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রামাযান মাসে এবং রামাযানের বাইরে ১১ রাক‘আতের বেশি ছালাত আদায় করতেন না’ (ছহীহ বুখারী, হা/১১৪৭, ২০১৩, ৩৫৬৯; ছহীহ মুসলিম, হা/৭৩৮)। ওমর (রাযিয়াল্লাহু আনহু) ও ১১ রাক‘আত তারাবীহ পড়ার নির্দেশ দিয়েছিলেন। তাও ছহীহ সনদে বর্ণিত হয়েছে (মুওয়াত্ত্বা মালেক হা/৩৭৯, ১/১১৫ পৃ.; মিশকাত হা/১৩০২, পৃ. ১১৫; বঙ্গানুবাদ মিশকাত, ৩/১৫২ পৃঃ, হা/১২২৮)।

অন্যদিকে ২য় খলীফা ওমর (রাযিয়াল্লাহু আনহু) ২০ রাক‘আত তারাবীহ চালু করেছিলেন মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে, তা যঈফ বা জাল হিসাবে প্রমাণিত। অর্থাৎ এ দাবীর ছহীহ কোন ভিত্তি নেই (বায়হাক্বী, হা/৪৬১৭, মুনকার; আল-বাইছুল হাছীছ, পৃ. ৪৮)। এ প্রসঙ্গে শায়খ আলবানী (রাহিমাহুল্লাহ) দীর্ঘ আলোচনার পর বলেছেন, لم يثبت أن عمر صلاها عشرين ‘ওমর (রাযিয়াল্লাহু আনহু)-এর পক্ষ থেকে ২০ রাক‘আত সাব্যস্ত হয়নি’ (ছালাতুত তারাবীহ, পৃ. ৫৭)।

ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ)-কে তারাবীহ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি ২০ রাক‘আতের কথা স্মরণ করিয়ে দেন (আল-আরফুশ শাযী, শরহে তিরমিযী, পৃ. ১০১ ও ১৬৬)। কিন্তু উক্ত বক্তব্য ইমাম আবু হানীফা থেকে প্রমাণিত নয়। আনোয়ার শাহ কাশ্মীরী বলেন, ‘উক্ত কথা আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রে পৌঁছায়নি’ (ঐ, পৃ. ১৬৬ দ্র.)। ইমাম মালেকের পক্ষে ২০ নয়; ৩৬ রাক‘আতের কথা বলা হয়। কিন্তু এটাও সঠিক নয়। কারণ তিনি বিতর সহ ১১ রাক‘আতের হাদীছ বর্ণনার একজন রাবী। ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) বা ইমাম আহমাদ বিন হাম্বলের (রাহিমাহুল্লাহ) ব্যাপারে ২০ রাক‘আতের পক্ষে কোন বক্তব্য পাওয়া যায় না। ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) ২০ রাক‘আতের হাদীছকে روي শব্দ উল্লেখ করে দুর্বল বলার চেষ্টা করেছেন। আর ইমাম আহমাদ বিন হাম্বল (রাহিমাহুল্লাহ) নির্দিষ্ট কোন রাক‘আতের পক্ষে কথা বলেননি (বিস্তারিত দেখুন : ‘তারাবীহর রাক‘আত সংখ্যা : একটি তাত্ত্বিক বিশ্লেষণ’ শীর্ষক বই)। মূলত এগুলো সব অন্ধভক্তদের সৃষ্টি কল্পিত কাহিনী ও ইমামদের নামে মিথ্যাচার।


প্রশ্নকারী : মুজাহিদ, গাবতলী, বগুড়া।




প্রশ্ন (৭) : এশার ছালাত কখন আদায় করা উত্তম? আউয়াল ওয়াক্তে, না-কি দেরিতে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : একটি মসজিদের পাশে কবর, মসজিদ এবং কবরের মাঝে দুই থেকে তিন ফিটের একটি রাস্তা আছে, কবরের আলাদা বাউন্ডারি এবং ছাদ আছে। কিন্তু মসজিদ দোতলা করার সময় দোতলার অংশটি পিলার দিয়ে কবরের উপরে করে দেয়া হয়েছে। এ অবস্থায় এই মসজিদে ছালাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অনেকে ব্যবসার স্বার্থে জাল-যঈফ হাদীছ ও মিথ্যা কাহিনী সম্বলিত বই-পুস্তক বিক্রি করে থাকে। এই ব্যবসা হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমাদের নিকট দিয়ে কোন ইহুদী বা খ্রিস্টান বা মুসলিমের লাশ অতিক্রম করবে, তখন তোমরা তার জন্য দাঁড়াবে। এটা তার সম্মানে নয়, তোমরা মূলত ফেরেশতাদের সম্মানার্থে দাঁড়াও’ (মুসনাদে আহমাদ হা/১৯৫০৯) মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : আমি একটি প্রাইমারী স্কুলে চাকরি করি। চাকরি পরীক্ষায় অন্যজন থেকে কিছু প্রশ্ন দেখে লিখেছিলাম। আর বায়োডাটায় একটা মিথ্যা তথ্য দিয়েছিলাম। বর্তমানে আমি ঐ বায়োডাটা ও পরীক্ষার মাধ্যমে চাকরি হয়েছে। প্রশ্ন হল- ঐ চাকরির টাকা কী আমার জন্য হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আল্লাহ তা‘আলা যমীন সৃষ্টি করলেন তখন তা দুলতে লাগল। অতঃপর পাহাড়গুলো সৃষ্টি করে সেগুলো পৃথিবীর উপর স্থীর করেন। অতঃপর পৃথিবী স্থীর হয়ে গেল। ফেরেশতাগণ পাহাড়ের এ শক্তি দেখে আশ্চর্যান্বিত হলেন এবং বললেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে পাহাড় অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ; আর সেটা লোহা। অতঃপর তারা জিজ্ঞেস করল, হে প্রভু! আপনার সৃষ্টির মধ্যে লোহা অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আগুন। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে আগুন অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ; পানি। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে পানি অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ; বাতাস। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে বাতাস অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ; আদম সন্তান। যে তার ডান হাতে দান করে আর দানকে বাম হাত হতে গোপন রাখে। এ ঘটনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আমার স্ত্রী দুইবার ইচ্ছাকৃত বাচ্চা নষ্ট করে দিয়েছে। তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে শুনেনি। এখন স্বামী হিসাবে আমার ও তার কীরূপ পাপ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : সূদী ঋণ নিয়ে হজ্জ করলে হজ্জ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : আল্লাহর ওলী কারা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হাজারে আসওয়াদ একটি ফেরেশতা ছিল। আল্লাহ তাকে পাথর বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : দেশে প্রচলিত শেয়ার বাজারের ব্যবসা শরী‘আতসম্মত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : পীর ছাড়া না-কি আল্লাহর দেখা পাওয়া যাবে না। জীবনে একবার হলেও না-কি পীরের কাছে যেতে হবে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ