রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : প্রথমতঃ ঐ ব্যক্তির উচিত পিতা-মাতার সাথে উত্তম ব্যবহার করা এবং নছীহত করা। অতঃপর যখন বুঝতে পারবে যে, উপদেশ কোন উপকারে আসছে না, তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে। যদি গৃহে অবস্থান করা অধিক কল্যাণকর হয়, তাহলে অবস্থান করবে। আর গৃহত্যাগ করা সর্বাধিক নিরাপদ হলে গৃহ ত্যাগ করবে। আল্লাহ বলেন, ‘যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার নিষ্কৃতির পথ করে দেবেন’। অন্যত্র তিনি বলেন, ‘আল্লাহকে যে ভয় করবে, তিনি তার সমস্যার সমাধান সহজ করে দেবেন’ (সূরা আত-ত্বালাক্ব : ২ ও ৪)। তবে প্রয়োজনে গৃহত্যাগ করলেও কিন্তু সম্পর্কচ্ছেদ করা যাবে না। দুনিয়াতে পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করা অপরিহার্য। যে কোন মূল্যে সম্পর্ক বজায় রাখতে হবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ২৫/২৭৬-২৭৭, ২৬/৩১১-৩১৫ পৃ.)।

শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘শরী‘আতসম্মত কারণে পিতা-মাতা থেকে পৃথক হওয়া দোষণীয় নয়। কিন্তু তার মানে এই নয় যে, পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে। বরং পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করা এবং তাদের অধিকার আদায় করা অপরিহার্য। যেমন তাদের পানাহার ও বাসস্থানের ব্যবস্থা করা এবং অন্যান্য ব্যয়ভার বহন করা। যদি পিতা-মাতা ছালাত ত্যাগকারীও হয়, তবুও তাদের সঙ্গে সদাচরণ করতে হবে’ (লিক্বাউল বাব আল-মাফতূহ, লিক্বা নং-১৪৪; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৭৭২২)।

শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘হে প্রশ্নকারী! পিতা-মাতার পক্ষ থেকে যে অত্যাচার আপনার উপর আপতিত হচ্ছে, সে ব্যাপারে আমি আপনাকে ধৈর্যধারণ করার উপদেশ দিচ্ছি এবং অত্যাচার কেন করছে তার কারণ জানার চেষ্টা করতে পরামর্শ দিচ্ছি। প্রয়োজনে আপনি পিতা-মাতাকে যুল্মের কারণ সম্পর্কে জিজ্ঞেস করুন এবং শরী‘আতের দৃষ্টিতে আপত্তিকর না হলে সেগুলোকে বর্জন করুন। আর যদি অকারণেই আপনার উপর অত্যাচার করা হয়, তাহলে একে প্রতিরোধ করার জন্য পরিবার, আত্মীয়-স্বজন, সমাজ অথবা এমন কোন মান্যবর ব্যক্তির সাহায্য নিন, যার কথাকে আপনার বাবা-মার মান্যতা দেবেন। এছাড়া সদাসর্বদা পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করতে থাকুন। মন্দ আচরণকে ভাল ব্যবহার দ্বারা প্রতিহত করুন। আল্লাহ তা‘আলা বলেছেন, ‘আর ভাল ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করুন তা দ্বারা যা উৎকৃষ্ট, ফলে আপনার ও যার মধ্যে  শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মত’ (সূরা আল-ফুছছিলাত : ৩৪; ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব ইবনে বায, অফিসিয়াল ওয়েবসাইট : https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://binbaz.org.sa/fatwas/7583)।


প্রশ্নকারী : ইসমাঈল, রাজশাহী।





প্রশ্ন (১০) : ইসলামের দৃষ্টিতে ছেলে-মেয়েদের সহশিক্ষা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১): হতাশা, দুঃশ্চিন্তা থেকে পরিত্রাণের ইসলামী উপায় কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : মসজিদে হারাম বা মসজিদে নববীর চত্বরে ছালাত আদায় করলে কি মূল মসজিদে ছালাত আদায় করার সমান ছাওয়াব পাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬): মাতাল বা নেশাগ্রস্ত অবস্থায় ত্বালাক্ব দিলে, ত্বালাক্ব সংঘটিত হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মসজিদের মেহরাবের দক্ষিণ দেয়ালে থুথু ফেলার জন্য কি জানালা রাখা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কুরআন মাজীদের পাতা ছিড়ে গেলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : আমার মায়ের আপন মামার মেয়ে (মায়ের মামাতো বোন) এর সাথে আমার বিবাহ কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : সা‘দ ইবনু আবী ওয়াক্কাছ (রাযিয়াল্লাহু আনহু) এর মাতৃভক্তি প্রসঙ্গ সমাজে একটি কাহিনী প্রচলিত আছে। এর সত্যতা কতটুকু? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হজ্জের সামর্থ্য থাকা বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা কি ইসলামে অনুমদিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : আল্লাহ তা‘আলা কুরআনে বলেছেন, গর্ভবতী মায়ের পেটে কী আছে তিনি ছাড়া কেউ জানে না। কিন্তু বর্তমানে আল্ট্রাসনোগ্রাফীর মাধ্যমে জানা যাচ্ছে। কুরআনের উক্ত আয়াতের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বাবা যদি মেয়েকে ধর্ষণ করে তাহলে মায়ের সাথে কি বাবার সম্পর্ক হারাম হয়ে যাবে? উল্লেখ্য, মা সেই সংসার ছেড়ে চলেও যেতে পারবে না কারণ তার পাঁচ মেয়ে আছে এবং মায়ের ইনকাম সোর্স নেই। শরী‘আতে কী করণীয় আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ