রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : নির্দিষ্ট সময়ে ছালাত আদায় করতে হবে এটা আল্লাহর নির্দেশ (নিসা ১০৩)। আউওয়াল ওয়াক্তে ছালাত আদায় করা সর্বশ্রেষ্ঠ আমল (আবূ দাঊদ, হা/৪২৬)। আর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেটাই করেছেন। অন্যদিকে জামা‘আতে ছালাত আদায় করারও নেকী বেশী এবং মসজিদে হাযির হওয়ারও কড়া নির্দেশ দেয়া হয়েছে। তাই উক্ত নির্দেশনা মেনেই ছালাত আদায় করতে হবে। তবে কোন স্থানে গিয়ে যদি দেখা যায় জামা‘আত দেরীতে হচ্ছে তাহলে তখন তাৎক্ষণিকভাবে দেরীতে জামা‘আতের সাথে পড়ে নেয়া যায় (আছ-ছামারুল মুস্তাত্বাব, ১/৯২ পৃ:)। কিন্তু মসজিদ কমিটি বা রাষ্ট্র যদি সঠিক সময় থেকে ছালাতকে স্থায়ীভাবে বিলম্ব করে পড়ার নিয়ম চালু রাখে তাহলে একাকী হলেও আওয়াল ওয়াক্তে ছালাত আদায় করা উত্তম। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, অচিরেই এমন সব শাসক আসবে, যারা সময়মত ছালাত না পড়ে বিলম্ব করবে এবং ছালাতের সময় এত সংকীর্ণ করে ফেলবে যে, প্রায় সূর্য অস্তমিত হয়ে যাবে। তাদেরকে এরূপ করতে দেখলে তোমরা সময়মত ছালাত আদায় করে নেবে। তবে ইচ্ছা করলে তাদের সাথে পুনরায় নফল হিসাবে পড়তে পারবে (ছহীহ মুসলিম, হা/৬৪৮; মিশকাত, হা/৬০০)। ইমাম খাত্ত্বাবী বলেন, ‘শুধু জামা‘আতের জন্য ছালাতকে বিলম্ব করা জায়েয নেই (যা সমাজে চলমান)’ (মা‘আলিম, ১ম খণ্ড, পৃ. ১৩৫)।


প্রশ্নকারী : সেলিম, মাদারীপুর।





প্রশ্ন (১৬) : মহিলাদের স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মাসবূককে ইমাম করে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমার বাবার মাসিক আয় জানি না। অনেক রকম কাজ করে উপার্জন করেন। সরকার আমার ইনস্টিটিউটকে উপবৃত্তি প্রদান করে থাকে আর আমি যতদুর জানি যাদের বাবার মাসিক ইনকাম ২০ হাজার টাকার বেশি তাদের সরকার উপবৃত্তি দিবে না। এমতাবস্থায় আমি কী করতে পারি? আমার উপবৃত্তি গ্রহণ করা জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : বিয়ের জন্য সূরা আহযাব লিখে রাখলে ঠিক কতদিনের মধ্যে ফল পাওয়া যায়? এমন কাজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : জরায়ু অপারেশন করার পর থেকে সব সময় পেশাবের মত পদার্থ নির্গত হয়। এমতাবস্থায় কিভাবে ছালাত আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : আমাদের ভবন ১৫ তলা এবং ৯০ টি ফ্লাট। যেখানে মোট ৪৫০ জন লোকের বসবাস। ভবনের ছাদে ১টি মসজিদ আছে, যাতে পাঁচ ওয়াক্ত ছালাত জামা‘আতের সাথে হয়ে থাকে। কেউ কেউ বলছে, একে মসজিদ বলা যাবে না, জামা‘আত খানা বলতে হবে। প্রশ্ন হল, একে মসজিদ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫০) : কারো কাছে জমানো টাকা এবং ব্যবসায় বিনিয়োগ করা টাকা মিলে যাকাতের নিছাবের চেয়ে বেশি অর্থ আছে। কিন্তু ঋণ রয়েছে উক্ত অর্থের চেয়ে বেশি। এখন কি তার উপর যাকাত ফরয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমার স্বামী দূরে থাকেন! প্রায় তিন মাসের অধিক সময় পর বাসায় আসেন! কিন্তু এর মধ্যবর্তী সময়টিতে উনি আমায় ভিডিও কলে রেখে মাস্টারবেশন করে নিজের চাহিদা পূরণ করেন! এবং আমাকেও এমনটা করতে বলেন! এটা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ইসলামে কেন ছবি, মূর্তি ও ভাস্কর্যকে নিষিদ্ধ করেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : জনৈক ব্যক্তির উপর তার পিতা-মাতা অযথা যুলুম করে। সে জন্য পিতা-মাতার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। এটা কি উচিত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কোন ব্যক্তি মারা গেলে সাথে সাথে কবর খনন করা হয়। আর দাফন করতে দেরী হলে কবরটিকে বসে বসে পাহারা দেয়া হয়। এর কারণ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আমি একটা প্রাইভেট কোম্পানীতে চাকুরী করি। সেখানে ভ্যান, রিকশা অথবা অটোতে করে মাল ডেলিভারী দেয়। কোম্পানী আমাকে ভ্যান ভাড়ার জন্য ১৫০ টাকা আর রিকশা ভাড়ার জন্য ৫০ টাকা দেয়। কোম্পানী কিন্তু আমার কাজের জন্য বেতনও প্রদান করে। তাহলে কি আমি ঐ টাকার থেকে কম খরচ করে অবশিষ্ট টাকা আমি নিতে পারবো কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ