রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : যেকোন সময় মসজিদে প্রবেশ করলে দুখূলুল মসজিদ আদায় করা যাবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, তখন দু’রাক‘আত ছালাত ব্যতীত কেউ যেন অবশ্যই না বসে’ (ছহীহ বুখারী, হা/১১৬৭)। তাই এ ছালাত নিষিদ্ধ সময়ের আওতামুক্ত। ছালাতের ৩টি নিষিদ্ধ সময় রয়েছে। সেগুলো হল আছরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এবং সূর্য মাথার উপর থেকে পূর্ণাঙ্গ যাওয়াল না হওয়া পর্যন্ত (ছহীহ মুসলিম, হা/৮৩১)। তবে ফরয ছালাত ক্বাযা থাকলে যেকোন সময় আদায় করা যাবে (ছহীহ বুখারী, হা/৫৯৭)। নিষিদ্ধ সময়েও কেউ মসজিদে প্রবেশ করলে বা কেউ ত্বাওয়াফ করলে সে সময় ছালাত আদায় করা যাবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘হে আবদে মানাফ! তোমরা দিনে রাতে যেকোন সময় কা‘বা ঘরে কাউকে ছালাতে বা ত্বাওয়াফে বাধা দিও না’ (আবূ দাঊদ, হা/১৮৯৪, সনদ ছহীহ)। শায়খ মুহাম্মাদ বিন ছালিহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন,

ذا دخلت المسجد بعد العصر قبل غروب الشمس، فصل ركعتين، وإذا دخلت المسجد بعد صلاة الفجر وقبل طلوع الشمس، فصل ركعتين، وذلك لأن صلاة ركعتين تحية المسجد صلاة ذات سبب

আছরের পর সূর্য ডোবার পূর্বে যখন মসজিদে প্রবেশ করবে, তখন দু’রাক‘আত তাহিয়্যাতুল মসজিদ আদায় করবে। অনুরূপভাবে ফজরের পর সূর্য উদিত হওয়ার পূর্বে যখন মসজিদে প্রবেশ করবে, তখন দু’রাক‘আত তাহিয়্যাতুল মসজিদ আদায় করবে। কেননা এ দু’রাক‘আত তাহিয়্যাতুল মসজিদ কারণ বিশিষ্ট ছালাতের অন্তর্ভুক্ত (শায়খ উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ দার্ব, নং ২৩২)।


প্রশ্নকারী : আসাদুযযামান, যশোর।





প্রশ্ন (১) : হারাম পদ্ধতিতে ইলম অর্জন করে সে-ই ইলম দ্বারা প্রাইভেট বা টিউশনির মাধ্যমে অর্থ উপার্জন করলে তা হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বর্তমানে অধিকাংশ মসজিদে ফজরের ছালাতের জামা‘আত চলা অবস্থায় সুন্নাত পড়া হয়। এটি কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : তাহিইয়াতুল মসজিদের ২ রাক‘আত ছালাত না পড়ে বসে পড়লে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ইয়াতীমের সম্পদ গ্রাস করার পরিণাম কী? ইয়াতীমের মাল দেখাশোনা বা ব্যবসায় খাটালে তা থেকে লভ্যাংশ নেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : বন্দকী জমি চাষাবাদ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আযানের উত্তর না দিলে বা আযানের সময় কথা বললে কি গুনাহ হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ব্যাংকে চাকরীর পর প্রাপ্ত পেনশনের টাকায় ব্যবসা করলে উপার্জন হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ইসলামে বান্দার হক্ব তথা হাক্বুল ইবাদের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে। এখন কেউ যদি ঘুষ খায়, তাহলে তো বান্দার হক্ব সরাসরি বিনষ্ট হল। আর বান্দার হক্ব নষ্ট করলে, তা সেই বান্দার নিকট গিয়ে ক্ষমা চাইতে হয়। এখন ঘুষ খেলে তো পুরো দেশবাসীর নিকটই ক্ষমা চাইতে হবে! এমতাবস্থায় সে ব্যক্তির ব্যাপারে ক্বুরআন ও হাদীছের ফায়সালা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : পিঁপড়া, আরশোলা, ছারপোকা ইত্যাদি হত্যা করা বৈধ কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : তিন ব্যক্তির দু‘আ কবুল হয় না; যে তার চরিত্রহীনা স্ত্রীকে ত্বালাক্ব দেয় না, যে ঋণ প্রদান করে সাক্ষী রাখে না এবং যে মূর্খ বা বুদ্ধিহীন ব্যক্তি (অপচয়কারী)-এর হাতে অর্থ প্রদান করে। উক্ত হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : একজন সদ্য ইসলাম গ্রহণ করেছে। তিনি কি তার পিতার সম্পদের ওয়ারিছ হতে পারবে? অসহায় হলে তিনি কি তার ভাইদের কাছে চাইতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জনৈক মুরীদের দাবী হল, পীর সবকিছু করে দিবে। মুরীদ না হলে মৃত্যুর সময় শয়তান এসে ঈমান লুটে নিবে। তার উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ