রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : প্রয়োজনে ইমাম ও মুক্তাদীরা একই ক্বাতারে দাঁড়িয়ে ছালাত আদায় করা বৈধ। আর মুক্তাদীদের সংখ্যা দুইয়ের অধিক হলে ইমামের পিছনে দাঁড়ানোই সর্বোত্তম’ (আশ-শারহুল মুমতি‘, ৪/২৬৪ পৃ.)। ইমাম বাহুতী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি কিছু মুক্তাদী ইমামের ডান দিকে এবং কিছু মুক্তাদী ইমামের বাম দিকে দাঁড়িয়ে ছালাত আদায় করে, তবে তাদের ছালাত বিশুদ্ধ হবে’ (কাশ্শাফুল ক্বিনা‘, ১/৪৮৬ পৃ.)।

ইমামের জন্য মুক্তাদীদের সামনে একাকী দাঁড়ানোই সুন্নাত। ইবনু আবী উমার (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সুন্নাত হল, মুক্তাদীরা ইমামের পিছনে দাঁড়াবেন, যদি মুক্তাদীর সংখ্যা দুইয়ের অধিক হয়। যেমন রাসূল (ﷺ) ছাহাবীদের নিয়ে ছালাত আদায় করার সময় আগে থাকতেন আর সমস্ত ছাহাবী তাঁর পিছনে দাঁড়াতেন। যদি মুক্তাদীর সংখ্যা একজন হয়, সেক্ষেত্রে মুক্তাদী ইমামের ডান পাশে দাঁড়াবে। পরবর্তীতে কেউ আসলে ইমাম সামনের দিকে এগিয়ে যাবেন, যদি জায়গা থাকে, অন্যথায় তাদের দু’জনকে পিছনে করে দেবেন। যেমন জাবির (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ)-এর সঙ্গে আমরা আবার রওয়ানা হলাম, সন্ধ্যা হলে আমরা আরবের এক কূপের কাছাকাছি পৌঁছলাম।..তারপর তিনি হাওযের কাছে এসে ওযূ করলেন, পরে আমিও উঠে গিয়ে রাসূল (ﷺ)-এর ওযূর স্থান হতে পানি নিয়ে ওযূ করলাম। অতঃপর রাসূল (ﷺ) ছালাত আদায়ের উদ্দেশ্যে দাঁড়ালেন। আমিও এসে রাসূল (ﷺ)-এর বাম পাশে দাঁড়ালাম। তিনি আমার হাত ধরে ঘুরিয়ে আমাকে তাঁর ডান পাশে দাঁড় করলেন। অতঃপর জাব্বার ইবনু সাখর (রাযিয়াল্লাহু আনহু) এসে ওযূ করলেন এবং রাসূল (ﷺ)-এর বাম পাশে দাঁড়ালেন। তখন রাসূল (ﷺ) আমাদের দু’জনের হাত ধরে আমাদেরকে পশ্চাৎদিকে সরিয়ে দিলেন এবং আমাদেরকে তাঁর পেছনে দাঁড় করালেন ...’ (ছহীহ মুসলিম, হা/৩০১০)।


প্রশ্নকারী : আশিকুর রহমান, বাগমারা, রাজশাহী।





প্রশ্ন (১৫) : রাসূল (ﷺ)-এর কবরে যাওয়া ও যিয়ারত করা হজ্জের অংশ মনে করলে কি বিদ‘আত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হলে ‘মীমাংসামূলক ছালাত’ নামে ছালাত পড়া হয়। উক্ত ছালাতের কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ছালাত অবস্থায় যদি দুই এক ফোঁটা পেশাব পড়ে যায়, তাহলে কি পুনরায় ছালাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : ব্যবহৃত অলংকারের যাকাত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আল্লাহ তা‘আলা যমীন সৃষ্টি করলেন তখন তা দুলতে লাগল। অতঃপর পাহাড়গুলো সৃষ্টি করে সেগুলো পৃথিবীর উপর স্থীর করেন। অতঃপর পৃথিবী স্থীর হয়ে গেল। ফেরেশতাগণ পাহাড়ের এ শক্তি দেখে আশ্চর্যান্বিত হলেন এবং বললেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে পাহাড় অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ; আর সেটা লোহা। অতঃপর তারা জিজ্ঞেস করল, হে প্রভু! আপনার সৃষ্টির মধ্যে লোহা অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আগুন। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে আগুন অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ; পানি। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে পানি অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ; বাতাস। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে বাতাস অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ; আদম সন্তান। যে তার ডান হাতে দান করে আর দানকে বাম হাত হতে গোপন রাখে। এ ঘটনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ঘরে সূরা আল-বাক্বারাহ তেলাওয়াত করলে শয়তান বিতাড়িত হয়। এ কথা কি ছহীহ হাদীছ দ্বারা প্রমানিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : বর্তমানে অনেক মহিলা শাড়ি পরে ছালাত আদায় করে থাকে। প্রশ্ন হল- শাড়ি পরে মহিলারা ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জমিদাতা মসজিদের নামে জমি ওয়াক্ফ করে দিয়েছেন। মুছল্লীরা ওয়াকফ করা জমিতেই মসজিদ নির্মাণ করেছেন। সেখানে দীর্ঘ ১০/১৫ বছর যাবৎ ছালাত আদায় করা হছে। এতদিন পর দলীল বের করে দেখা যায় যে, দলীলে দাগ নাম্বার ভুল। এমতাবস্থায় উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বহু ব্যবসায়ী খাবারে বিষাক্ত কেমিক্যাল বা ভেজাল মিশিয়ে ব্যবসা করছে। এদের পরিণাম কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : লেনদেনের ক্ষেত্রে কোন ব্যক্তি যদি অসহায় দরিদ্র ব্যক্তিকে মাফ করে দেয় বা কিছু হালকা করে দেয়, তাহলে আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। এমন কোন হাদীছ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : ঈদগাহে দ্রুত আসার জন্য আহ্বান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : জনৈক নারী উকিলের মাধ্যমে ত্বালাক্বনামা লিখিয়ে রাখে, কিন্তু বেশ কিছুদিন পরে তা স্বামীর নিকট পৌছায় এবং স্বামী তাতে স্বাক্ষর করেন। প্রশ্ন হল- ত্বালাক্বনামা লিখিত হওয়ার মাধ্যমে বা স্বামীর স্বাক্ষরের পূর্বেই কী ত্বালাক্ব পতিত হয়ে গেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ