রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : আধুনিক পদ্ধতিতে খামারে বন্য অথবা গৃহপালিত পশুপাখি লালন-পালন করা দোষণীয় নয়। আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বাধিক সদাচারী ও চরিত্রবান ছিলেন। আমার এক ভাই ছিল, তাকে ‘আবূ উমাইর’ বলে সম্বোধন করা হত। আমার ধারণা যে, সে তখন মায়ের দুধ খেত না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখনই (আমাদের ঘরে) তার নিকট আসতেন, তিনি তাকে বলতেন, ‘হে আবূ উমাইর! কী করছে তোমার নুগাইর’? সে নুগাইর নামক ছোট্ট পাখিটা নিয়ে খেলা করত (ছহীহ বুখারী, হা/৬১২৯, ৬২০৩; ছহীহ মুসলিম, হা/২১৫০; আবূ দাঊদ, হা/৪৯৬৯; তিরমিযী, হা/৩৩৩, ১৯৮৯; ইবনু মাজাহ, হা/৩৭২০, ৩৭৪০)। উল্লেখ্য, চড়ুই বা বুলবুলের মত এক ধরনের বিশেষ পাখিকে নুগাইর বলা হত।

উক্ত হাদীছের আলোকে হাফিয ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এই হাদীছ প্রমাণ করে যে, পাখিকে আবদ্ধ করে লালন-পালন করা জায়েয। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ‘আবূ উমাইর’ বা তার পরিবারের সামনে এর বিপক্ষে কোন মন্তব্য করেননি। এই হাদীছের মধ্যে বেশ কয়েকটি শিক্ষনীয় বিষয় আছে। যেমন (ক) বাচ্চাদের জন্য পাখি নিয়ে খেলাধূলা করা বৈধ। (খ) বাবা-মা তাদের বাচ্চাকে বৈধ খেলাধূলার জন্য ছেড়ে দিতে পারেন। (গ) বাচ্চাদের বৈধ খেলাধূলার পিছনে অর্থ ব্যয় করা জায়েয। (ঘ) পাখিকে খাঁচায় বন্দি করে রাখা জায়েয’ (ফাৎহুল বারী শারহু ছহীহিল বুখারী, ১০ম খণ্ড, পৃ. ৫৪৮)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘পাখির পানাহার ও অন্যান্য চাহিদা পূরণ করে লালন-পালন করা দোষনীয় নয়। কেননা এ জাতীয় বিষয়ের ভিত্তি বা মূল সামগ্রিকভাবে বৈধ। আর আমাদের জানা মতে এর বিপক্ষে কোন দলীল নেয়’ (ফাতাওয়া উলামাউল বালাদিল হারাম, পৃ. ১৭৯৩)। ‘ইসলাম ওয়েব’-এর আলেমগণ বলেন, ‘বিশেষ করে লাভবান ও উপকৃত হওয়ার জন্য অথবা সৌন্দর্য, বিনোদন ও অন্তরঙ্গতার জন্য খরগোশ বা অন্যান্য পশুপাখি খাঁচার মধ্যে আবদ্ধ করে লালন-পালন করা শরী‘আতসম্মত’ (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৭৩৪২)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন, ‘তোতা, বুলবুল ও বিভিন্ন রংবেরঙের মনোজ্ঞ, মনোমুগ্ধকর, সৌখিন ও  চিত্তাকর্ষক পাখির দর্শন ও শ্রুতিমধুর কণ্ঠস্বর শ্রবণ করার উদ্দেশ্যে ক্রয়-বিক্রয় বৈধ। এ সমস্ত পাখির দর্শনে উৎফুল্ল ও তাদের কণ্ঠস্বর শুনে আনন্দিত হওয়া শরী‘আতসম্মত। পাখির ক্রয়-বিক্রয় ও অধিকার হস্তান্তর হারাম হওয়ার পক্ষে কোন দলীল নেয়। বরং পানাহার ও অন্যান্য চাহিদা পূরণ করার শর্তে পাখিকে আবদ্ধ করে অথবা মুক্ত করে উভয় পদ্ধতিতেই লালন-পালন করা অনুমোদিত’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১৩তম খণ্ড, পৃ. ৩৮-৪০ এবং ২৬তম খণ্ড, পৃ. ১৫০)।


প্রশ্নকারী : তাওহীদুযযামান, নওদাপাড়া, রাজশাহী।




প্রশ্ন (১৪) : আমার বাবা ছোট কাল থেকে এক বাড়িতে দত্তক পুত্র হিসাবে থাকে, তাদের সব ধরনের দেখাশুনা করে এবং তাদের যেকোন আর্থিক প্রয়োজনে সাহায্য করে। এখন তারা তাদের ওয়ারিছদের কিছু সম্পত্তি দিয়ে বাকীগুলো আমার বাবাকে লিখে দিয়েছে। প্রশ্ন হল- আমার বাবার পক্ষে এই সম্পত্তি গ্রহণ করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : (أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ) তথা ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন সত্য মা‘বূদ নেই’ (وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًّا عَبْدُهُ وَرَسُوْلُهُ) ‘এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর বান্দা ও তাঁর রাসূল’। এর প্রকৃত অর্থ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ‘আমি লিখবো চিঠি দিবো তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়’ নামক যে গজলটি আমাদের দেশে প্রচলিত আছে, তা কি বলা জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : একদিন স্বামীর সাথে ঝগড়ার একপর্যায়ে প্রচণ্ড রাগের বশবর্তী হয়ে কুরআন হাতে নিয়ে যদি কেউ বলে যে, এই কুরআন ছুয়ে বলছি জীবনে কোনদিন তোমার টাকায় হাত দিব না, তোমার টাকা দিয়ে কিছু করব না, যত টাকা নিয়েছি সব ফেরত দিয়ে দিব। অতঃপর পরবর্তীতে ভুল বুঝতে পারে যে, তার এমন কাজ করা ঠিক হইনি। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : যাকাতের টাকা কি প্রতিষ্ঠানের শ্রমিকদের (যারা গরীব, বেতনের টাকা দিয়ে চলতে কষ্ট হয়) তাদের দেয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : একাকী ছালাত আদায়ের সময় দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ‘ওশর’ শব্দের অর্থ কী? কৃষিপণ্যের যাকাতের নিছাব ও পরিমাণ কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি সফর অবস্থায় মৃত্যুবরণ করল সে শহীদ হয়ে মারা গেল। উক্ত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ইউটিউবে অশ্লীল এ্যাডযুক্ত ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : রাসূল (ﷺ) কি রাষ্ট্রনায়ক ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ইসলাম প্রচারের জন্য দেশের বিভিন্ন প্রান্তে লিফলেট, হ্যান্ডবিল ইত্যাদি প্রচার করা হয়, যেখানে প্রচারকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রভৃতি নিজস্ব পরিচিতি ও মোবাইল নম্বর ব্যবহার করে থাকে। দাওয়াতী কাজের ক্ষেত্রে এরূপ পরিচয় দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : একজন সমাজনেতা যদি মুসলিম হয়, তাহলে অমুসলিমদের আচার-অনুষ্ঠানে, ধর্মীয় রীতিতে দাওয়াত দেয়া হলে তার কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ