মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : কুরআন ও ছহীহ হাদীছ পর্যালোচনা করলে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অনেকগুলো নামের সন্ধান পাওয়া যায়। তবে এগুলোর নির্দিষ্ট কোন সংখ্যা নেই। কোন হাদীছে পাঁচটি নামের কথা উল্লেখ থাকলেও অন্য বর্ণনায় পাঁচের অধিক নামের সন্ধান পাওয়া যায়। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) আবূ বকর ইবনুল ‘আরাবী আল-মালিকী (রাহিমাহুল্লাহ)-এর বরাত দিয়ে বলেন, أَنَّ لِلهِ تَعَالَى أَلْفَ اسْمٍ وَلِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلْفَ اسْمٍ أَيْضًا ثُمَّ ذَكَرَ مِنْهَا عَلَى التَّفْصِيْلِ بِضْعًا وَسِتِّيْنَ ‘আল্লাহ তা‘আলার যেমন এক হাযার নাম রয়েছে, তেমনি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এরও এক হাযার নাম রয়েছে।

ইবনুল আরাবী অন্ততঃ ৬৩টি নাম বিস্তারিতভাবে বর্ণনা করেছেন’ (শারহু ছহীহ মুসলিম, ১৫তম খণ্ড, পৃ. ১০৪)। ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মুহাদ্দিছ ইবনু দিহইয়া রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নাম সমূহ সম্পর্কে রচিত তাঁর কিতাবে বলেছেন, কেউ কেউ মনে করেন যে, أَسْمَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَدَدُ أَسْمَاءِ اللَّهِ الْحُسْنَى تِسْعَةٌ وَتِسْعُونَ اسْمًا قَالَ وَلَوْ بَحَثَ عَنْهَا بَاحِثٌ لَبَلَغَتْ ثَلَاثَمِائَةِ اسْمٍ ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) -এর নামও আল্লাহ তা‘আলার আসমায়ে হুসনার ন্যায় ৯৯টি। তবে এ বিষয়ে কেউ গবেষণা করলে তা তিনশ’ পর্যন্ত পোঁছবে’ (ফাৎহুল বারী, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৫৫৮)। কিন্তু উক্ত সংখ্যা কোন ছহীহ হাদীছে পাওয়া যায় না।

হাদীছে যে সংখ্যা পাওয়া যায় তাহল- (ক) রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, لِى خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَحْمَدُ وَأَنَا الْمَاحِى الَّذِى يَمْحُو اللَّهُ بِى الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِى يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِى وَأَنَا الْعَاقِبُ ‘আমার পাঁচটি নাম রয়েছে। আমি মুহাম্মাদ ও আহমাদ। আমি আল-মাহী, আমার দ্বারা আল্লাহ তা‘আলা কুফরকে নিশ্চিহ্ন করেন। আমি আল-হাশির, ক্বিয়ামতের দিন আমার পশ্চাতে মানব জাতিকে সমবেত করা হবে এবং আমি আল-আক্বিব বা সবশেষে আগমনকারী’ (ছহীহ বুখারী, হা/৩৫৩২)।

অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘আমি মুহাম্মাদ, আহমাদ, হাশির, আক্বিব, মাহী এবং খাতম (মুসনাদে আহমাদ, হা/১৬৮১৬, সনদ ছহীহ)। আরো বর্ণিত হয়েছে, আবূ মূসা আল-আশ‘আরী (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিকট তাঁর নিজস্ব নামসমূহ বর্ণনা করতেন। তিনি বলেছেন, أَنَا مُحَمَّدٌ وَأَحْمَدُ وَالْمُقَفِّي وَالْحَاشِرُ وَنَبِيُّ التَّوْبَةِ وَنَبِيُّ الرَّحْمَةِ ‘আমি মুহাম্মাদ, আহমাদ, মুকাফ্ফী, হাশির, আমি তওবার নবী এবং রহমতের নবী’ (ছহীহ মুসলিম, হা/২৩৫৫; মিশকাত, হা/৫৭৭৭)। অন্যত্র ‘নবীয়্যুল মালাহিম’ নাম উল্লেখ করা হয়েছে (মুসনাদে আহমাদ, হা/১৯৫৪৩, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : আবুল হোসেন, রাজশাহী।




প্রশ্ন (২০) : বিবাহের পূর্বে স্বামী/স্ত্রীর মধ্যে একজন অথবা উভয়জন ছালাত আদায় না করলে কি বিবাহের চুক্তি বাতিল হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ইসলামী খিলাফতের দায়িত্ব ও কর্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : মাযার পূজারী কোন আত্মীয়র সঙ্গে আত্মীয়তা রক্ষা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বিবাহ, জন্মদিন, দিবস পালন কিংবা বিভিন্ন গানবাজনা ও কনসার্টের জন্য ভিডিও ক্যামেরা ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য তা‘বীয ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অধিকাংশ মানুষ ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে ছালাত আদায় করে থাকে। প্রশ্ন হল- শুধু ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট ইত্যাদি গুটিয়ে রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ইসলামে মূর্তি পূজা করা নিষেধের দলীল কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জন্মের পর পরেই একটি ছেলেকে একজন দত্তক হিসাবে নিয়ে নেয়। ঐ ব্যক্তি তার বাবা-মায়ের নাম জানতে পারেননি। এখন কিভাবে তার পরিচয় দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ঈমানদার জিনরা কি ঈমানদার মানুষের সাথে বিবাহ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : একজন বিবাহিত মহিলা এবং অবিবাহিত ছেলে যদি যেনা করে, তারপর সে ছেলে নিজের ভুল বুঝতে পেরে যদি তওবা করে। তার তাওবা কি কবুল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : নেকির আশায় হাতের আঙ্গুলে গুণে গুণে দু‘আ ও যিকির করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : হিন্দু-খ্রিস্টান তথা বিধর্মীদের বাড়ীতে যেকোন উপলক্ষে দাওয়াত দিলে কোন মুসলিম তা গ্রহণ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ