রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : হালাল ও হারাম শরী‘আতের দু’টি বিধান, যার শিক্ষা আল্লাহর কিতাব ও তাঁর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহতে বিদ্যমান। আল্লাহ তা‘আলা যা হালাল করেছেন তাকে হালাল হিসাবে ও যা হারাম করেছেন তাকে হারাম হিসাবে দৃঢ় বিশ্বাস রাখা একজন মুমিনের জন্য আবশ্যক। কেননা এই বিশ্বাস বা আক্বীদা জান্নাতে প্রবেশের মাধ্যম। যেমন জনৈক ব্যক্তি নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করল,

أَرَأَيْتَ إِذَا صَلَّيْتُ الْمَكْتُوْبَةَ وَحَرَّمْتُ الْحَرَامَ وَأَحْلَلْتُ الْحَلَالَ أَأَدْخُلُ الْجَنَّةَ فَقَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم نَعَمْ

‘আমি যদি ফরয ছালাত আদায় করি এবং হালালকে হালাল হিসাবে ও হারামকে হারাম হিসাবে মেনে চলি তবে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারব? তিনি বললেন, হ্যাঁ’ (ছহীহ মুসলিম, হা/১৫)। সুতরাং একজন মুসলিমের উপর নিজের ইচ্ছামত কোন কিছুকে হালাল বা হারাম করার অধিকার নেই। আল্লাহ তা‘আলা বলেন,

وَ لَا تَقُوۡلُوۡا لِمَا تَصِفُ اَلۡسِنَتُکُمُ الۡکَذِبَ ہٰذَا حَلٰلٌ وَّ ہٰذَا حَرَامٌ لِّتَفۡتَرُوۡا عَلَی اللّٰہِ الۡکَذِبَ اِنَّ الَّذِیۡنَ یَفۡتَرُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ لَا یُفۡلِحُوۡنَ

‘তোমাদের জিহ্বার দ্বারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তোমরা বল না, এটা হালাল এবং এটা হারাম, যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করবে তারা সফলকাম হবে না’ (সূরা আন-নাহল : ১১৬)।
কেউ যদি দ্বীনের অন্তর্ভুক্ত কোন হারামকে স্পষ্ট হারাম জেনেও হালাল মনে করে, তাহলে সে অবশ্যই ঐ ব্যক্তির মত, যে ব্যক্তি যেনা, সূদ ও মদকে হালাল মনে করে। কেননা এটা কুফরী ও ইসলাম হতে মুরতাদ হয়ে যাওয়া। অনুরূপভাবে কেউ যদি দ্বীনের অন্তর্ভুক্ত কোন হালালকে স্পষ্ট হালাল জেনেও হারাম মনে করে, তাহলে সে অবশ্যই ঐ ব্যক্তির মত, যে ব্যক্তি গোশত অথবা রুটি বা এজাতীয় জিনিসকে হারাম মনে করে। একারণে সে ব্যক্তি আল্লাহর বিধানের বিরোধিতা করল ও দ্বীন ইসলাম হতে মুরতাদ হয়ে গেল (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ৪র্থ খণ্ড, পৃ. ৬)।


প্রশ্নকারী : শরীফুল ইসলাম, ঢাকা।




প্রশ্ন (৩১) : এক ব্যক্তি সূদভিত্তিক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন এবং সংসার চালান। পরবর্তীতে তিনি সূদ থেকে মুক্ত হওয়ার নিয়ত করেছেন। তবে এখনো সূদসহ কিছু ঋণ বাকি আছে। প্রশ্ন হল, ঐ টাকা শোধ হওয়া পর্যন্ত কি তার গুনাহ হতে থাকবে?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : আমরা তিন বোন। আমাদের কোন ভাই নেই। ইসলামী শরী‘আহ অনুযায়ী আমার পিতার সকল সম্পদের বণ্টন নীতিমালা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জনৈক আলেম বলেন, জোড় রাতেও ক্বদর হতে পারে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কেউ যদি কবিরাজ দ্বারা টাকার বিনিময়ে জাদু করায়, তাহলে সে কি কাফির হয়ে যায়? শরী‘আতে জাদুর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : একটি সূদী প্রতিষ্ঠান প্রতিবছর নিজ খরচে কিছু কর্মচারীকে হজ্জে পাঠায়। উক্ত হজ্জ কি কবুল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : বার্ধক্যের কারণে মাঝে মধ্যে ফোঁটা ফোঁটা পেশাব পড়ে। এমতাবস্থায় ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : মৃত ব্যক্তির নামে যে খানার আয়োজন করা হয়, সে খাবার কি পরিবারের অন্য সদস্যরা খেতে পারবে?   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : মসজিদের কাতারের মাঝে পিলার থাকলে ঐ কাতারে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : জনৈক আলেম বলেন, রাসূল (ﷺ) তাঁর স্ত্রীদেরকে রান্নার কাজে সহযোগিতা করতেন’। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত ব্যক্তির নামে, মসজিদে হালাকা করা অর্থাৎ দু‘আ বা যিকিরের আয়োজন করা, কোন দু‘আর মাহফিল করা বা কোন হুজুর ডেকে কুরআন খতম পড়ানো ও খাওয়ানো কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জ্যোতিষী ও গণকদের বই-পুস্তক ও প্রবন্ধ পড়ার হুকুম কী? তাদের কথা বিশ্বাস করলে কি ৪০ দিনের ছালাত কবুল হবে না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সন্তান বেশি হলে মানুষ গরীব হয়ে যাবে। এ কথা বলা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ