রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : নির্দিষ্ট কোন ব্যক্তির নামেও মসজিদের নামকরণ করা জায়েয। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) অনুচ্ছেদ রচনা করে বলেন, بَابُ هَلْ يُقَالُ مَسْجِدُ بَنِيْ فُلَانٍ ‘অমুকের মসজিদ বলা যায় কি?’ (অধ্যায় নং-৮, অনুচ্ছেদ নং-৪১)। অতঃপর আব্দুল্লাহ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘আল্লাহর রাসূল (ﷺ) যুদ্ধের জন্য তৈরি ঘোড়াকে ‘হাফয়া’ (নামক স্থান) হতে ‘ছানিয়াতুল ওয়াদা’ পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন। আর যে ঘোড়া যুদ্ধের জন্য তৈরি নয়, সে ঘোড়াকে ‘সানিয়া’ হতে ‘যুরাইক’ গোত্রের মসজিদ’ পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন। আর এই প্রতিযোগিতায় আব্দুল্লাহ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) অগ্রগামী ছিলেন’ (ছহীহ বুখারী, হা/৪২০, ২৮৬৮, ২৮৬৯, ২৮৭০, ৭৩৩৬; ছহীহ মুসলিম, হা/১৮৭০; মুসনাদে আহমাদ, হা/৪৪৮৭)। হাফিজ ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এই হাদীছের আলোকে মসজিদ নির্মাতা অথবা মসজিদে ছালাত আদায়কারীদের সঙ্গে সম্পৃক্ত করে নামকরণ করার বৈধতা প্রমাণিত হয়। এই ধরণের নামকরণের উদ্দেশ্য শুধু পৃথকীকরণ, মালিকত্ব প্রতিষ্ঠিত করা নয় (ফাৎহুল বারী হা/৪২০-এর ব্যাখ্যা দ্র.)।

ইবনুল আরাবী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘নিঃসন্দেহে মসজিদ আল্লাহ তা‘আলার মালিকানাধীন। কিন্তু পরিচিতির জন্য কারো সঙ্গে সম্বন্ধযুক্ত করা জায়েয। সুতরাং অমুকের মসজিদ বলা যেতে পারে’ (আহকামুল কুরআন, ৪/২৭৭ পৃ.)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, অমুকের মসজিদ বলা দোষনীয় নয়। এটি কেবল পরিচিতির জন্য’ (আল-মাজমূঊ, ২/২০৮ পৃ.)।  উপরিউক্ত আলোচনার ভিত্তিতে মসজিদের নাম কোন নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্বন্ধযুক্ত করাতে কোন সমস্যা নেই। কারণ তিনি এর প্রতিষ্ঠাতা অথবা তিনি সেখানে ছালাত আদায় করেন, ঠিক একই রকমভাবে শুধু পরিচিত ও পৃথকীকরণ হিসাবে মসজিদের নাম কোন বিজ্ঞ আলিম-উলামার নামের সঙ্গে সংযুক্ত করাতেও কোন সমস্যা নেই। তবে বিদ‘আতী ও শরী‘আত বিরোধী কাজের জন্য প্রসিদ্ধ কোন ব্যক্তির নামে মসজিদের নামকরণ করা উচিত নয়। কারণ এমন করলে তার প্রতি সম্মান প্রদর্শন করা হবে এবং জনসাধারণ তার ঐ সমস্ত ভ্রান্ত পথ-পদ্ধতি ও বিদ‘আতী কর্মকাণ্ডগুলো অনুসরণ করতে প্রলুব্ধ হবে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৭১৩০১)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি ও শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘পৃথকীকরণের জন্য যেমন আল্লাহর গুণবাচক নাম, নবীদের নাম, ছাহাবীদের নাম, সালাফে ছলিহীনের নাম, নির্মাতার নাম, গোত্র, শহর, মহল্লা, এলাকা ও ব্যক্তির নাম অনুসারে মসজিদের নামকরণ করা জায়েয। ঠিক তেমনি প্রয়োজনে মসজিদের নামের সাথে ‘আহলেহাদীছ’ শব্দটি যুক্ত করাও জায়েয। তবে সেখানে যেকোন মুসলিমের ছালাত আদায়ের পূর্ণ অধিকার থাকবে। এটি তো শরী‘আত মনোনীত একটি গুণবাচক নাম মাত্র। কিন্তু যদি তা বিভেদ সৃষ্টির জন্য কিংবা বিশৃঙ্খলা তৈরির জন্য হয়, তবে তা পরিত্যাজ্য হবে’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ৫/২৮০-২৮৪ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২২১৬৬৭, ১২৪১৯৬)। রাসূল (ﷺ)-এর যুগে ‘মসজিদে কুবা’, ‘মসজিদে নববী’, ‘মসজিদে বানী যুরাইক্ব’ নামে মসজিদের নামকরণ করা হয়েছিল (ছহীহ বুখারী, হা/৪২০, ২৮৬৮; ছহীহ মুসলিম, হা/১৮৭০; মুসনাদে আহমাদ, হা/৪৪৮৭)।


প্রশ্নকারী : মাসূদ আলাম খান, পশ্চিমবঙ্গ, ভারত।





প্রশ্ন (১৭) : কোন টাকা বা মূল্যবান বস্তু পাওয়া গেলে কী করা উচিত? অনেকেই বলেন, ফকীরকে বা মসজিদে দিয়ে দিতে। এটি কতটুকু সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : বাংলাদেশের বিভিন্ন ক্লাব আছে যেমন ঢাকা, উত্তরা, গুলশান ক্লাব ইত্যাদি। এগুলোতে চাকুরী করলে বেতন বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইলম গ্রহণের ক্ষেত্রে সালাফদের মূলনীতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : অর্থ বা সম্পদ আত্মসাতের গুনাহ মোচনের উপায় কী? পরিশোধ করা সম্ভব না হলে, করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯): ‘আহাদ’ কি আল্লাহর নাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : আমাদের এলাকায় অনেকেই ফজর ছালাতের পর ১৯ বার ‘বিসমিল্লা-হ’ পাঠ করে থাকে। এটা কতটুকু শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মসজিদুল হারাম ও মসজিদে নববীর লাইভ আযানের উত্তর দিলে তার ছওয়াব পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : পিতার চাচী কি ছেলের জন্য মাহরাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ছালাতে ক্বিরা‘আতের সময় মাইক ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : স্ত্রীকে ছালাত আদায় করার জন্য বললে সে ছালাত আদায় করে না। তাতে কি আমার পাপ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : জাহান্নামের দরজা সাতটি মর্মে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জনৈকা দ্বীনদার মহিলা স্বপ্নে কুরআন তিলাওয়াত করেন এবং এটাকে ভাল স্বপ্ন মনে করেন। স্বপ্নে তিলাওয়াতকৃত আয়াতের অর্থ পড়ে তিনি বলেন, আয়াতে বর্ণিত কাজটি আল্লাহ তাকে পালন করতে আদেশ করেছেন। তার উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ