রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : প্রয়োজনে এরূপ সূদী ব্যাংক দ্বারা পরিচালিত শিক্ষা সেমিনারে অংশ গ্রহণ করা বা সেখান থেকে শিক্ষা গ্রহণ করা জায়েয। এক্ষেত্রে শিক্ষার্থীদের কোন গুনাহ হবে না, বরং গুনাহ তাদের উপর বর্তাবে যারা সূদী ব্যাংকের সঙ্গে যুক্ত এবং সূদের অর্থ দিয়ে এরূপ শিক্ষা সেমিনার পরিচালনা করে থাকে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৫০৩৪৭)। অনুরূপভাবে কেউ যদি সূদের অর্থ অথবা হারাম পন্থায় উপার্জিত অর্থ দিয়ে একটি মসজিদ নির্মাণ করে, তবে সাধারণ মানুষের জন্য ঐ মসজিদে ছালাত আদায় করা জায়েয। এক্ষেত্রে গুনাহ শুধু উপার্জনকারীর উপরেই আপতিত হবে (আশ-শারহুল মুমতি‘, ১০/৬০ পৃ.)। ফক্বীহগণ বলেছেন, ‘হারাম পন্থায় উপার্জিত অর্থ শুধু উপার্জনকারীর জন্যই হারাম। সে ছাড়া অন্য কারোর জন্য তা হারাম নয়। যেমন রাসূল (ﷺ) ইহুদীদের সঙ্গে আদান-প্রদান করেছেন এটি জানার পরও যে তারা সূদী কারবারের সঙ্গে যুক্ত এবং হারাম ভক্ষণ করে। সুতরাং এটি প্রমাণ করে যে, তা উপার্জনকারী ব্যতীত অন্য কারোর জন্য হারাম নয়’ (ফাতাওয়া ইসলামিয়্যাহ, ৩/৪৫২ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৪৫০১৮; আল-মাজমূঊ, ৯/৪৩০; ফাতাওয়া ফিক্বহিয়্যাহ আল-কুবরা, ২/২৩৩; কাশশাফুল ক্বিনা, ৩/৪৯৬ পৃ.)।


প্রশ্নকারী : আছিম বিন নূরুল ইসলাম, লালমোহন, ভোলা।





প্রশ্ন (৫) : জনৈক আলেম বলেন, রাসূল (ﷺ) হাদীছ লিখতে নিষেধ করেছেন, হাদীস লেখা শুরু হয়েছে রাসূল (ﷺ)-এর মৃত্যুর ২০০ বছর পর। এই বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সকাল ও বিকালে যে ১০০ বার সুবহানাল্লা-হিল আযীম ওয়াবিহামদিহী পাঠ করবে তাকে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দেয়া হবে’ মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাটির তৈরি, না-কি নূরের তৈরি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : আহলে কুরআনদের দাবী হল, আল্লাহ কেবল কুরআন হেফাযতের দায়িত্ব নিয়েছেন, হাদীছের হেফাযতের দায়িত্ব নেননি। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কেউ যদি তার ঘরে বসবাস শুরু করার পর থেকেই রোগে ও মুছীবতে আক্রান্ত হয়, তাহলে উক্ত ঘরে বসবাস করাকে অমঙ্গলের কারণ হিসাবে মনে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ছালাতে রুকূ থেকে উঠে দুই হাত উত্তোলন করার পর হাত ছেড়ে দিতে হবে, না-কি আবার বুকে হাত বাঁধতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আমার বন্ধু গেম থেকে টাকা ইনকাম করে। কিন্তু তার বিকাশ একাউন্ট না থাকায় সে আমার বিকাশ একাউন্ট ব্যবহার করে টাকা উত্তোলন করতে চায়। তাকে সাহায্য করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মুসলিম অত্যাচারী শাসকদের আনুগত্য করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কিভাবে হাদীছের ছহীহ ও যঈফ নির্ধারণ করা হয়েছে? জনৈক আলেম বলেন, তাঁরা রাবীদের সৎ‌ কিংবা অসৎ, দুর্বল, হাদীছ ভুলে যাওয়া ইত্যাদি কারণে হাদীছকে যঈফ বলা হয়। তার দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আমি একটা প্রাইভেট কোম্পানীতে চাকুরী করি। সেখানে ভ্যান, রিকশা অথবা অটোতে করে মাল ডেলিভারী দেয়। কোম্পানী আমাকে ভ্যান ভাড়ার জন্য ১৫০ টাকা আর রিকশা ভাড়ার জন্য ৫০ টাকা দেয়। কোম্পানী কিন্তু আমার কাজের জন্য বেতনও প্রদান করে। তাহলে কি আমি ঐ টাকার থেকে কম খরচ করে অবশিষ্ট টাকা আমি নিতে পারবো কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জিনেরা কি মানুষের উপর প্রভাব বিস্তার করে? যদি করে তাহলে জিনে ধরা রোগীর বাঁচার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : মৃত ব্যক্তিকে গোসল করানোর পূর্বে কি ওযূ করাতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ