মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : উক্ত ধারণা সঠিক নয়। তবে এ মর্মে একটি হাদীছ রয়েছে। যেমন ‘ফজরের ছালাতের পর কোন ছালাত নেই, যতক্ষণ পর্যন্ত সূর্য উপরে না উঠে। আর আছরের ছালাতের পর কোন ছালাত নেই, যতক্ষণ পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে না যায়’ (ছহীহ বুখারী, হা/৫৮৬; মিশকাত, হা/১০৪১)। কিন্তু এর অর্থ এটা নয় যে, ফজরের পর আর সুন্নাত পড়া যাবে না। কারণ উক্ত সুন্নাত তো সেই ছালাতেরই অংশ। আর মসজিদগুলোতে যে দৃশ্য দেখা যায় নিঃসন্দেহে তা হাদীছ বিরোধী। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, إِذَا أُقِيْمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوْبَةُ ‘যখন ছালাতের ইক্বামত দেয়া হবে, তখন ফরয ছালাত ব্যতীত আর কোন ছালাত নেই’ (ছহীহ মুসলিম, হা/৭১০; আবূ দাঊদ, হা/১২৬৬; মিশকাত, হা/১০৫৮)। আর ফজরের পরও ফজরের সুন্নাত পড়া যাবে মর্মে ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। ক্বায়স ইবনু ‘আমর (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন,

رَأَى رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم رَجُلًا يُصَلِّى بَعْدَ صَلَاةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ فَقَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم صَلَاةُ الصُّبْحِ رَكْعَتَانِ فَقَالَ الرَّجُلُ إِنِّىْ لَمْ أَكُنْ صَلَّيْتُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَهُمَا فَصَلَّيْتُهُمَا الآنَ. فَسَكَتَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم

‘একদা ফজরের ছালাতের পর এক ব্যক্তিকে দুই রাক‘আত ছালাত আদায় করতে দেখলেন। তখন তিনি বললেন, ফজরের ছালাত দুই রাক‘আত। তখন ঐ ব্যক্তি বলল, আমি ফজরের পূর্বের দুই রাক‘আত আদায় করিনি। তাই এখন সেই দুই রাক‘আত আদায় করলাম। অতঃপর রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চুপ থাকলেন’ (আবূ দাঊদ, হা/১২৬৭; ইবনু মাজাহ, হা/১১৫৪; মিশকাত, হা/১০৪৪, সনদ ছহীহ)।


প্রশ্নকারী : আব্দুর রহমান, ধুনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা।




প্রশ্ন (১৮) : আমি হিজাব পরিধান করি তারপরেও মনে হয় আমার পর্দা পরিপূর্ণ নয়। তাই আমি মনে করি বোরকা পরা এর একটা সমাধান হতে পারে। কিন্তু বাড়ি থেকে বোরকা পড়তে দিতে চান না। বিশেষ করে মা। তার ধারণা বখাটে মেয়েরাই বোরকা পড়ে এরকম আরো নানা কথা। এক্ষণে আমি যদি তাদের জোর করি এবং একটু তর্ক করি এতে কি আমি গুনাহগার হবো? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যে ব্যক্তি চারের অধিক বিয়ে করেছে, ইসলামে তার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ব্যবসায়ে ক্রয়-বিক্রয়ের সময় শপথ করা যাবে কি? যদিও তা সত্য হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : সূদী ব্যাংকে চাকুরী করে সেই টাকা দিয়ে ইফতারী খাওয়ানো এবং কাউকে গিফট দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) কি নির্দিষ্ট কোন মাযহাবের অনুসরণ করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : প্রতিবেশী যদি এমন ধরনের উম্মাদ পাগল ও মানসিক ভারসাম্যহীন হয় যে, যেকোন সময় গুরুতর বিপদ ঘটানোর আশঙ্কা থাকে। এমতাবস্থায় ইসলামের বিধান? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : আমার স্বামী আমাকে পর্দা করতে বাধা দেয়, এমতাবস্থায় আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কেউ অনিয়মিতভাবে ছালাত পড়লে তার ছাদাক্বাহর ছাওয়াব কি বিফলে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জনৈক আলেম বলেছেন, সিজদার জন্য যে পরিমাণ জায়গার প্রয়োজন হয় সে পরিমাণ জায়গা বাদ দিয়ে মুছল্লীর সামনে হাঁটাচলা করা যায়। সঠিকটা জানিয়ে উপকৃত করবেন। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : আল্লাহ তা‘আলার আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা কত? তাদের আকৃতি কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : রামাযানে যেকোন আমলে ৭০ গুণ ছাওয়াব হওয়ারা আশা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : সহশিক্ষা চালু আছে এমন কলেজে পড়া বা শিক্ষকতা করা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ