রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : পিতা-মাতার চোখে সন্তান যদি অপরাধী হয়, তাহলে সন্তান যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে তাদের কাছ থেকে ক্ষমা নেয়ার। আশা রাখতে হবে অবশ্য তারা ক্ষমা করবেন। এক্ষেত্রে বাবা-মায়ের মনে রাখা আবশ্যক যে, ক্ষমা করা মুমিনের অন্যতম গুণ। মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা যদি ক্ষমা কর, তবে তা হবে পরহেযগারীর নিকটবর্তী (সূরা আল-বাক্বারাহ : ২৩৭)। অন্যত্র মহান আল্লাহ বলেন, ‘তাদের উচিত ক্ষমা করে দেয়া এবং দোষত্রুটি উপেক্ষা করা। তোমরা কি কামনা কর না যে, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন?’ (সূরা আন-নূর : ২২)। যে ক্ষমা করে ও আপোস করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে (সূরা আশ-শূরা : ৪০)। উপরিউক্ত আয়াতগুলোতে ক্ষমাকারীর মর্যাদা বর্ণনা করা হয়েছে। এক্ষেত্রে অপরাধীদের খেয়াল রাখতে হবে যে, (ক) ইখলাছ বা একনিষ্ঠভাবে অপরাধ স্বীকার করতে হবে (খ) সততা থাকতে হবে (গ) উপযুক্ত সময় নির্বাচন করা (ঘ) উপযুক্ত শব্দ চয়ন করা এবং (ঙ) তাদের জন্য উপঢৌকন দেয়া। এতেও যদি তাদের মন নরম না হয়, তাহলে তাদের সামনে বা পেছনে সত্য প্রশংসা করতে হবে এবং তাদের জন্য দু‘আ করতে হবে (তাফসীর ইবনু কাছীর, ৭ম খণ্ড, পৃ. ৩৮৪)।


প্রশ্নকারী : ইসরাফীল, খুলনা।




প্রশ্ন (২৮) : যুলহিজ্জার চাঁদ উঠলে নখ, চুল কাটা যায় না- এ হুকুম সবার জন্য, না-কি যারা কুরবানী করবে তাদের জন্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আমি সুইডেনের প্রবাসী। রাষ্ট্র থেকে ভাতা পেয়ে থাকি। বাড়ি স্কুল ও বাজার থেকে অনেক দূরে হওয়ায় গাড়ি কিনতে হয়েছে। আমার কিছু প্রতিবেশী গাড়িতে করে তাদের নিয়ে যাওয়ার জন্য আমাকে টাকা দেয়। অথচ সুইডেনের শ্রম আইন অনুযায়ী এই কাজটি অবৈধ। আমার এখনও রেসিডেন্স পারমিট না থাকায় আমি এখানে আনুষ্ঠানিকভাবে কাজ করতে পারি না। প্রশ্ন হলো, আমার এই কাজটি কি ইসলামে হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মৃত দাদার পক্ষ থেকে হজ্জ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : হিন্দু বিয়েতে গিফট দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : জানাযার ছালাতে ছানা পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোন মৃতব্যক্তির ছবি সেট করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ইমাম, মুওয়াযযিন ও মাদরাসার শিক্ষকদের বেতন ভাতা ও সম্মানী দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ব্যবসায়ে ক্রয়-বিক্রয়ের সময় শপথ করা যাবে কি? যদিও তা সত্য হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : বিতরের ছালাতে দু‘আ কুনূত ব্যতীত অন্য কোন দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? এটি না রাখার পরিণতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জাহান্নামের স্তর কয়টি? কারা কোন্ স্তরে প্রবেশ করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হানাফী মাযহাবের আলেমরা বলে থাকেন যে, একটি মেয়ে প্রাপ্তবয়স্ক হলে সে নিজে নিজে বিবাহ করতে পারবে। অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই। তারা দলীল হিসাবে পেশ করে নিম্নের হাদীছটি। একদা রাসূল (ﷺ)-এর কাছে এসে এক মেয়ে বলল, আমাকে বিয়ে করুন। রাসূল (ﷺ) বললেন, আমার প্রয়োজন নেই। তখন এক ছাহাবী দাঁড়িয়ে বলেন, আপনার প্রয়োজন না হলে আমার প্রয়োজন আছে। তখন রাসূল (ﷺ) তাদেরকে বিবাহ করিয়ে দেন (বুখারী, হা/২৩১০; মুসলিম, হা/১৪২৫)।। তাদের দাবী কি সঠিক? কোন মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ