রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : শপথের সংখ্যা হিসাব করে তাকে কাফ্ফারা আদায় করতে হবে। শপথের কাফ্ফারা হল ১০ জন মিসকীনকে খাবার দান কিংবা তাদের পোশাক প্রদান কিংবা একজন দাস-দাসী মুক্ত করা (সূরা আল-মায়িদাহ : ৮৯)। প্রতি শপথের জন্য ব্যক্তির সাধ্যানুযায়ী উপরিউক্ত যে কোন একটি পদ্ধতিতে কাফ্ফারা আদায় করবে। যদি কেউ কোন ওয়াজিব কাজ ছেড়ে দেয় এমতাবস্থায় যে, সে জানে না এ কাজটি ওয়াজিব। অথবা কোন হারাম কাজ করে ফেলে অথচ সে জানে না যে, এ কাজটি হারাম; তাহলে তার না জানার ওযর গ্রহণযোগ্য। পক্ষান্তরে কেউ যদি কোন কাজ ওয়াজিব জেনেও ছেড়ে দেয় কিংবা হারাম জেনেও সে কাজে লিপ্ত হয়, তাহলে তাকে শাস্তি পেতে হবে অথবা কাফ্ফারাযুক্ত অপরাধে কাফ্ফারা আদায় করতে হবে। যেমন, কেউ যিনা করল অথচ সে জানে না যে, যিনা হারাম। এমতাবস্থায় তার উপর হদ্দ বা শাস্তি প্রয়োগ করা যাবে না। এ ক্ষেত্রে তার না জানার ওযর গ্রহণযোগ্য হবে। পক্ষান্তরে কেউ যিনা হারাম জেনেও এ কাজে লিপ্ত হল অথচ এর শাস্তি সম্পর্কে অবগত নয়, তাহলে তার উপর হদ্দ প্রয়োগ করতে হবে। এ ক্ষেত্রে তার ওযর গ্রহণযোগ্য হবে না (যাদুল মা‘আদ, ৫ম খণ্ড, পৃ. ৩৩-৩৪)।

জনৈক ছাহাবী ছিয়ামরত অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করেছিলেন। অতঃপর রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেন, আমি ধ্বংস হয়ে গেছি। তখন তিনি তাকে ছিয়াম ভঙ্গের কাফ্ফারা আদায় করতে বললেন (ছহীহ বুখারী, হা/১৪৩৪)। তিনি জানতেন যে, এ কাজটি হারাম। কিন্তু এ কাজের শাস্তি কী তা জানতেন না।

প্রশ্নকারী : শাহিন ইসলাম, মগবাজার, ঢাকা।




প্রশ্ন (১৭) : গ্রামের জুমু‘আর ছালাত হবে না। এই হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : নবী (ﷺ) বলেছেন, ‘জ্ঞান অর্জনের জন্য চীন দেশে হলেও তোমরা যাও’, হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ওড়না ছাড়া মেয়ে শিশু ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ‘কতক ক্বারীকে কুরআন লা‘নত করে’। এ মর্মে কোন ছহীহ হাদীছ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ছহীহ বুখারীতে ‘যাকাতুল ফিতর’ ঈদের ছালাতের পূর্বে বণ্টন করার কথা রয়েছে। কিন্তু কেউ কেউ ছালাতের পরে বন্টন করাকে সুন্নাত বলে প্রচার করেন। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ইংরেজি ভাষা শিক্ষা দেয়াকে পেশা হিসাবে গ্রহণ করা যাবে কি? কারণ এর মাধ্যমে বেহায়াপনা, নির্লজ্জতা, নোংরামি ইত্যাদি প্রচার হচ্ছে। দ্বীনের প্রচারের উদ্দেশ্যে ইংরেজী ভাষা শিক্ষা করা ও শিখানো বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কোন্ ধরণের ইমামের পিছনে ছালাত হবে না? পাড়ার ইমাম আমলগত বিদ‘আত করে এমন ইমামের বেতন ভাতার জন্য দান করা করা যাবে কি? আবার বাইরে কোথাও গেলে আমি ইমামের আক্বীদা সম্পর্কে জানি না, তখন কী করব? একাই ছালাত আদায় করব, না-কি জামা‘আতে ঐ ইমামের সাথে আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কেউ যদি এই বলে মানত করে থাকে যে, কোন একটা কাজে সফল হলে সে আল্লাহর শুকরিয়া উদ্দেশ্যে ১০০ রাক‘আত নফল ছালাত পড়বে। সেটা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : একজন মুসলিম ব্যক্তি ছিয়ামের পরিবর্তে কখন ফিদইয়া দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : বর্তমানে সমাজে ছিনতাই ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এমন অবস্থায় যদি কেউ আত্মরক্ষার কোন উপায় না থাকা সত্ত্বেও সম্মান, জীবন বা সম্পদ রক্ষার নিয়তে প্রতিরোধ করে এবং এতে আহত বা নিহত হয়, তাহলে শরী‘আতের দৃষ্টিতে সে কি শহীদ হিসাবে গণ্য হবে? অপরদিকে, যদি পরিস্থিতি এমন হয় যে, প্রতিরোধ করলে মৃত্যুর আশঙ্কা নিশ্চিত, তারপরও কেউ দুঃসাহসিকভাবে প্রতিরোধ করে, তবে কি তা আত্মহননের শামিল বলে গণ্য হবে, না-কি ইজ্জত রক্ষার একটি শারঈ বৈধ প্রয়াস হিসাবে বিবেচিত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জনৈক আলেম তার বক্তব্যে বলেন, কোন সদাচরণকারী সন্তান যদি তার পিতা-মাতার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, তাহলে আল্লাহ তা‘আলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার ‘আমল-নামায় একটি ‘কবুল হজ্জ’ তথা কবুলযোগ্য হজ্জের ছওয়াব লিপিবদ্ধ করেন। এমনকি দৈনিক একশ’বার তাকালেও। উক্ত বক্তব্য কি সঠিক! - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ছাদাক্বাহ অর্থ কী? তা কত প্রকার এবং ছাদাক্বাহ পাওয়ার হক্বদার কে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ