মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : প্রথমতঃ স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ততটুকুই অধিকার রয়েছে, যতটুকু তার নিজের প্রয়োজন হয়। এছাড়া স্বামীর সম্পত্তি থেকে খরচ করা স্ত্রীর জন্য বৈধ নয়। এমনকি স্বামীর অনুমতি ব্যতীত নিজের পরিবার ও অন্য কাউকে কোন কিছু প্রদান করাও অবৈধ। আবূ উমামা আল-বাহিলী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি বিদায় হজ্জের বছর রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে তার বক্তৃতায় বলতে শুনেছি যে, স্ত্রী তার স্বামীর বিনা অনুমতিতে তার ঘর হতে কোন কিছু ব্যয় করবে না। প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! খাদ্যদ্রব্যও নয় কি? তিনি বললেন, এটাতো আমাদের সর্বোত্তম সম্পদ’ (তিরমিযী, হা/৬৭০; ইবনু মাজাহ, হা/২২৯৫; মিশকাত, হা/১৯৫১, সনদ হাসান)। তবে স্বামীর অনুমতি ব্যতীত এমন ছোটোখাটো জিনিস দেয়া যায়েয আছে, যার ফলে স্বামী অসন্তুষ্ট হয় না এবং সংসারে অশান্তিও সৃষ্টি হয় না। কিন্তু স্বামী অসন্তুষ্ট হলে কিংবা সংসারে অশান্তি সৃষ্টি হলে দেয়া যাবে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘স্ত্রী তার স্বামীর অর্থ ও খাদ্য সামগ্রী হতে বিশৃঙ্খলা ও অশান্তির উদ্দেশ্য ব্যতীত ছাদাক্বাহ করলে সে ছাদাক্বাহ করার ছাওয়াব পাবে, উপার্জন করার কারণে স্বামীও এর ছাওয়াব পাবে এবং খাজাঞ্চীও অনুরূপ ছওয়াব পাবে’ (ছহীহ বুখারী, হা/১৪৩৭; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৭১৫৬)।

দ্বিতীয়তঃ ইসলামে সন্তান-সন্ততির উপর উভয়ের জন্যই পিতা-মাতার খিদমত করা অপরিহার্য। তাই বিবাহের পরেও স্বামীর ঘর থেকে পিতা-মাতার খবরাখবর নেয়া মেয়েদের দায়িত্ব। তবে এ ব্যাপারে বাধা প্রদান করা স্বামীর জন্য বৈধ নয়। মহিলা স্বাবলম্বী হলে স্বেচ্ছায়  পিতা-মাতাকে আর্থিক সহযোগিতা করতে পারে। কিন্তু স্বামীর অর্থ বা সম্পত্তি থেকে সহযোগিতা করতে হলে স্বামীর অনুমতি অপরিহার্য। কেননা শ্বশুর-শাশুরীর খরচ বহন করা জামাইয়ের উপর যরূরী নয়। তবে জামাই যদি স্বাবলম্বী হয়, সেক্ষেত্রে মানবিকতার খাতিরে উদারতা প্রদর্শন করা দরকার (ফাতাওয়াউল ইসলাম সুওয়াল ও জওয়াব, ফৎওয়া নং- ১২২১৪)।


প্রশ্নকারী : মুসলিমা বেগম, পাবনা।





প্রশ্ন (১৮) : জনৈক ব্যক্তি অসুস্থতার কারণে রামাযানের দু’টি ছিয়াম রাখতে পারেনি। ক্বাযা করারও সময় পায়নি, মারা গেছে। এই ছিয়ামের কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) :  একটি মসজিদের পশ্চিম দিকে পারিবারিক কবরস্থান আছে। কবরস্থানটি মসজিদের জমির আওতাবহির্ভূত। মসজিদের ক্বিবলার ওয়াল হতে আনুমানিক ১৫ থেকে ২০ ফিট দূরে বেশ কয়েকটি কবর আছে। মসজিদের ক্বিবলার ওয়াল ছাড়া সামনে আর আলাদা ভাবে কোন ওয়াল বা চলাচলের রাস্তা নেই। উক্ত মসজিদে ছালাত আদায় শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : জনৈক আলিম বলেন, ‘ইবরাহীম (আলাইহিস সালাম) মুসলিম জাতির পিতা নন। বরং সকলের জাতির পিতা আদম (আলাইহিস সালাম)। আবার কেউ কেউ বলেন, নবী-রাসূলগণের পিতা হচ্ছেন ইবরাহীম (আলাইহিস সালাম)। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ‘যে ব্যক্তি বিয়ে করল সে তার দ্বীনদারীর অর্ধেক পূর্ণ করল’। এমন কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : জনৈকা গর্ভবতী মহিলাকে ডাক্তার পরামর্শ দিয়েছেন যে, রামাযানের ছিয়াম পালন করা যাবে না। কারণ ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : সম্মিলিত দু‘আ করে এমন মাযহাবী ইমামের পিছনে ছালাত শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : পিতা যদি নাবালিকা সন্তানের জন্য স্বর্ণ ক্রয় করে রাখে, আর সেটা যদি নিছাব পরিমাণ হয়, তাহলে কি যাকাত দিতে হবে? আবার যদি তা নিছাব পরিমাণ না হয়, তাহলে কি পিতার সম্পদের সাথে সংযুক্ত করে পিতাকে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জনৈক ব্যক্তি জুমু‘আর ছালাত আদায়ের পর কারো সাথে কথা না বলে বাসায় গিয়ে দরজা লাগিয়ে গোপন একটি আমল করে। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কোন্ ধরনের পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : স্ত্রীর বোন বা শালীর সাথে অপকর্মে লিপ্ত হলে স্ত্রী কি ত্বালাক্ব হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নবী-রাসূলদেরকে মু‘জিযা দান করার কারণ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বর্তমানে কাউকে না জানিয়ে গোপনে বিবাহ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এটা কতটুকু শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ