রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
উত্তর : যদি কেউ তার স্ত্রীকে এক বৈঠকে তথা একসাথে তিন ত্বালাক্ব প্রদান করে, তাহলে তা এক ত্বালাক্ব হিসাবেই গণ্য হবে। এটাই শরী‘আতের সিদ্ধান্ত। তাই কেউ তার স্ত্রীকে এক সঙ্গে তিন ত্বালাক্ব দিলে সংসার করতে পারবে। তবে এক সঙ্গে তিন ত্বালাক্ব প্রদান করা শরী‘আত বিরোধী কাজ, গর্হিত অন্যায় এবং রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহকে অবজ্ঞা করার শামিল। সেজন্য কেউ এ ধরনের অন্যায় করলে তাকে তওবা করতে হবে।

আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, كَانَ الطَّلاَقُ عَلَى عَهْدِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِىْ بَكْرٍ وَسَنَتَيْنِ مِنْ خِلَافَةِ عُمَرَ طَلَاقُ الثَّلَاثِ وَاحِدَةً ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে এবং আবূ বকর (রাযিয়াল্লাহু আনহু)-এর যুগে ও ওমর (রাযিয়াল্লাহু আনহু)-এর খিলাফাতের প্রথম দু’ বছর পর্যন্ত তিন ত্বালাক্ব এক ত্বালাক্বই সাব্যস্ত হত’ (ছহীহ মুসলিম, হা/১৪৭২)।

ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রুকানার পিতা ‘আবদু ইয়াযীদ ও তার ভ্রাতৃগোষ্ঠী উম্মু রুকানাকে ত্বালাক্ব দেন এবং মুযাইনাহ গোত্রের এক মহিলাকে বিয়ে করেন। একদা ঐ মহিলা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বলল, তার স্বামী সহবাসে অক্ষম। যেমন আমার মাথার চুল অন্য চুলের কোন উপকারে আসে না। সুতরাং আপনি আমার ও তার মাঝে বিচ্ছেদ করিয়ে দিন। নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এতে অসন্তুষ্ট হন এবং রুকানা ও তার ভ্রাতৃগোষ্ঠীকে ডেকে আনেন। এরপর তিনি সেখানে উপস্থিত লোকজনকে বলেন, তোমরা কি লক্ষ্য করেছ যে, এদের মধ্যে অমুক অমুকের অঙ্গের সাথে মিল রয়েছে? তারা বলল, হ্যাঁ। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ‘আবদু ইয়াযীদকে বলেন, তুমি তাকে ত্বালাক্ব দাও। সুতরাং তিনি তাকে ত্বালাক্ব দিলেন। তিনি বলেন, তুমি রুকানার মা ও তার ভ্রাতৃগোষ্ঠীকে পুনরায় গ্রহণ কর। তিনি বলেন, আমি তো তাকে তিন ত্বালাক্ব দিয়েছি, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! তিনি বলেন, আমি তা জানি, তুমি তাকে গ্রহণ কর। এরপর তিনি তিলাওয়াত করলেন, ‘হে নাবী! যখন তোমরা তোমাদের স্ত্রীদের ত্বালাক্ব দিবে, তখন তাদের ইদ্দতকালের প্রতি লক্ষ্য রেখে ত্বালাক্ব দিবে’ (সূরা আত-ত্বালাক্ব : ১)।

ইমাম আবূ দাঊদ (রাহিমাহুল্লাহ) বলেন, নাফি‘ ইবনু উজাইর ও ‘আবদুল্লাহ ইবনু ‘আলী ইবনু ইয়াযীদ ইবনু রুকানা হতে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত হাদীছে রয়েছে, রুকানা তার স্ত্রীকে ত্বালাক্ব দিলে নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে পুনরায় ঐ স্ত্রীকে গ্রহণ করতে আদেশ দেন। এটা অধিকতর সঠিক (আবূ দাঊদ, হা/২১৯৬, সনদ হাসান)।

অন্যত্র আবুস সাহ্বা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, একদা আবুস সাহ্বা (রাযিয়াল্লাহু আনহু) ইবনু ‘আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা)-কে বললেন,

أَتَعْلَمُ إِنَّمَا كَانَتِ الثَّلَاثُ تُجْعَلُ وَاحِدَةً عَلَى عَهْدِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِىْ بَكْرٍ وَثَلَاثًا مِنْ إِمَارَةِ عُمَرَ قَالَ ابْنُ عَبَّاسٍ نَعَمْ

‘আপনি কি জানেন, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে এবং আবূ বকর (রাযিয়াল্লাহু আনহু)-এর যুগে একত্রে তিন ত্বালাক্বকে এক ত্বালাক্ব গণ্য করা হত এবং ওমর (রাযিয়াল্লাহু আনহু)-এর যুগে তিন ত্বালাক্ব গণ্য করা হত? ইবনু ‘আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বললেন, হ্যাঁ (আবূ দাঊদ, হা/২২০০, সনদ ছহীহ)।

উল্লেখ্য, ত্বালাক্বের পরিমাণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় ওমর (রাযিয়াল্লাহু আনহু) এমনটি করেছিলেন। আর এটা ছিল তাঁর ইজতিহাদ, যা থেকে পরে তিনি ফিরে এসেছিলেন। তাছাড়া ওমর (রাযিয়াল্লাহু আনহু)-এর ইজতিহাদের চেয়ে সুন্নাহকে গ্রহণ করা ছহীহ। যেমনটি আলিমগণ বলেছেন (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ২১তম খণ্ড, পৃ. ২৭৪; আলবানী, মাজমূঊ ফাতাওয়া, পৃ. ১৫২-১৫৪)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ডও অনুরূপ ফৎওয়া প্রদান করেছে (ফাতাওয়া লাজনা আদ-দায়েমাহ, ২০তম খণ্ড, পৃ. ১৬৩-১৬৪)।

উল্লেখ্য, ত্বালাক্ব মূলত ইদ্দতের ত্বালাক্ব, আকস্মিক বা যুগপৎ ত্বালাক্ব নয়। স্বামী-স্ত্রীকে অবশ্যই নির্ধারিত ইদ্দত গণনা করতে হবে। এজন্য কমপক্ষে তিন ঋতু মুক্তির তিন মাস স্বামী অবকাশ পাবেন যে, তিনি স্ত্রীকে নিয়ে ঘর করতে পারবেন কি-না। এছাড়াও স্ত্রীকে স্বামীগৃহেই অবস্থান করতে হবে। এর দ্বারা উভয়কে পুনর্মিলনের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে (সূরা আল-বাক্বারাহ : ২২৯; সূরা আত-ত্বালাক্ব : ১)। অতএব স্ত্রীকে একসাথে তিন ত্বালাক্ব প্রদান করলে এক ত্বালাক্ব সংঘটিত হবে (উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, পৃ. ১৯)। এমতাবস্থায় তারা ঘর-সংসার করতে পারবে। তবে ভবিষ্যতে এ ধরনের অপরাধ যেন না হয় তার জন্য সচেতন থাকতে হবে।


প্রশ্নকারী : মাসঊদ, সিলেট।





প্রশ্ন (২৩) : সমাজে প্রচলিত আছে যে, হজ্জ পালন করে বাড়ীতে ফেরার পর তিনদিন কারো সাথে কথা বলা এবং বাড়ী থেকে বের হওয়া যায় না। গরু-খাসী যবেহ করে সবাইকে খাওয়াতে হয়। বাজারে কিছু কিনতে গেলে একদরে কিনতে হয়। এগুলো কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (০৮) : পুরুষের জন্য পরচুলার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ওযূ না করে আযান দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : বর্তমানে ছোট বাচ্চাদের খেলনা হিসাবে বিভিন্ন প্রাণীর আকৃতির পুতুল বানানো হচ্ছে। বাচ্চাদের এগুলো ক্রয় করে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ইবলীশ শয়তানের আর কোন নাম আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): ‘এ যুগে মুসলিমদের দরিদ্রতা, দুর্বলতা ও পিছিয়ে থাকার কারণ হচ্ছে- অর্থনৈতিক অগ্রগতির তুলনায় জনসংখ্যা বিস্ফোরণ ও অধিক জন্মহার’। এ কথাটির ব্যাপারে শারঈ হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : সব ফিদইয়া একজন মিসকীনকে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : হাদীছে জুমু‘আর খুত্ববাহ সংক্ষিপ্ত ও ছালাত দীর্ঘায়িত করার কথা বর্ণিত হয়েছে। এই হাদীছের ব্যাখ্যা কী? উলামায়ে কিরাম কী বলেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : খিযির (আলাইহিস সালাম) কি নবী ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : বর্তমানে মোবাইলে বিয়ের প্রচলন দেখা যাচ্ছে।  মোবাইলে বিয়ে জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : নির্বাচন আসলে দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা শাহজালাল, শাহপরান, বায়েযীদ বুস্তামী মাযারসহ বিভিন্ন মাজার যিয়ারত করে দু‘আ নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান/শেখ মুজিবের মাযারে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দেশ পরিচালনা করার চিন্তা করে। এগুলো কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : মসজিদের দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ তলায় ছালাত অবস্থায় যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ চলে গেলে ইমামের কোনকিছুই শ্রবণ করা যায় না। এমতাবস্থায় মুছল্লীগণ কী করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ