রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : উক্ত বিষয়ে কিছুটা মতভেদ থাকলেও অধিকাংশ বিদ্বানের বক্তব্য হল, মায়ের পেটে সন্তানের বয়স চার মাস হওয়ার পরে যদি পড়ে যায় বা মারা যায় তাহলে তার জানাযা পড়া যাবে এবং আক্বীক্বাও করা যাবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, অপূর্ণাঙ্গভাবে প্রসব হওয়া বাচ্চার জানাযা পড়তে হবে এবং তার পিতা-মাতার জন্য ক্ষমা ও রহমাতের দু‘আ করতে হবে (আবূ দাঊদ, হা/৩১৮০, ছহীহ)।

ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সন্তান যদি জীবিত জন্ম হওয়ার পরই মারা যায় তাহলে তার গোসল জানাযা দেয়ার ব্যাপারে আলেমদের মাঝে কোন মতভেদ নেই’। ইমাম আহমাদ বিন হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘বাচ্চা মায়ের গর্ভে চার মাস অবস্থানের পর নষ্ট হলে তার জানাযা পড়া যাবে’ (মুগনী, ৪র্থ খণ্ড, পৃ. ৪৯৭)। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহু) তাঁর মেয়ের ছেলের জানাযা পড়েছিলেন, যা পড়ে গিয়েছিল (শারহুল কাবীর, ২য় খণ্ড, পৃ. ৩৩৭)। ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ)-এর ছেলে আব্দুল্লাহ তার পিতাকে এমন সন্তানের জানাযার ব্যাপারে প্রশ্ন করেছিলেন । ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মায়ের গর্ভে ৪ মাসের সন্তান হলেও তার জানাযা পড়তে হবে। ছেলে জিজ্ঞেস করেন, যদিও চিৎকার না করে? তিনি বলেন, যদিও চিৎকার না করে (মাসায়েলে ইমাম আহমাদ, ৩য় খণ্ড, পৃ. ১৪০৪)। যদিও কোন কোন বিদ্বান বলেছেন, সন্তান জীবিত জন্ম নিলে জানাযা পড়তে হবে, অন্যথা পড়তে হবে না।


প্রশ্নকারী : নাজমি আলম, কলকাতা, ভারত।




প্রশ্ন (৮) : আমি দীর্ঘদিন থেকে একটি মেয়ের সাথে যেনায় লিপ্ত। অনেকবার ছাড়তে চেয়েও পারিনি। আমি লজ্জায় কিছুই করতে পারি না। কী কী কাজ করলে আমি এটা থেকে বের হয়ে আসতে পারি? কিভাবে তওবাহ করতে পারি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : জীবিত থাকাবস্থায় স্বামী যদি স্ত্রীর মোহরানা পরিশোধ না করে, তাহলে স্ত্রীর মৃত্যুর পর তা পরিশোধ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ওলী-আওলিয়া কারা? আব্দুল কাদির জিলানী (রাহিমাহুল্লাহ) কি আল্লাহর ওলী ছিলেন? তাঁর আক্বীদা কেমন ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : রামাযানের প্রতিটি ছিয়ামের জন্যই কি নিয়ত করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য কী? ক্ষমতা অর্জন, না-কি দ্বীন প্রতিষ্ঠা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বিতর ছালাতে দু‘আ কুনুত কোন্ সময় পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : জামা‘আতে ছালাত আদায় করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কোন ব্যক্তি যদি আরোগ্য লাভের আশায় নিজে কুরআন তেলাওয়াত করে বা কুরআন খতম করে পানিতে ফুঁ দিয়ে তা খায়, তাহলে জায়েয হবে কি? মৃত ব্যক্তির জন্য কি কুরআন খতম করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজন পরিমাপের সময় পণ্যের মোড়কের ওজনসহ পরিমাপ করা যাবে, না-কি আলাদাভাবে পরিমাপ করতে হবে? যেমন ৫০ কেজি চালের বস্তা পরিমাপ করার সময় বস্তার ওজন কি আলাদা মেপে নিতে হবে, না-কি বস্তাসহ ৫০ কেজি ধরা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : তারাবীহর ছালাত দীর্ঘ করে পড়া ভাল, না-কি সংক্ষিপ্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কোর্টের মাধ্যমে বিবাহ বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): মসজিদে জনৈক ব্যক্তি পাঁচ ওয়াক্ত ছালাতের সময়সূচি অর্থাৎ ডিজিটাল ঘড়ি যা অত্যন্ত চাকচিক্য এবং সকল সময় কালারিং আলো জ্বলে। ঘড়িটি ইমামের ডান পাশে ঝুলিয়ে রাখা হয়েছে। যা নিয়ে মুছল্লীদর দ্বিমত রয়েছে। ঘড়িটি ঐ স্থানে রাখা যাবে কিনা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ