রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : মা‘ছূমা (معصومة) শব্দটি আরবী। এর অর্থ হল- المحفوظ البعيد عن المعاصي والأخطاء ‘সংরক্ষিত, গুনাহ এবং ভুলভ্রান্তি থেকে মুক্ত’। যাকে আমরা এক কথায় নিষ্পাপ বলে থাকি। এ ধরণের শব্দ দ্বারা নামকরণ করতে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন। তিনি বলেছেন, وَالْمَعْصُوْمُ مَنْ عَصَمَ اللهُ ‘নিষ্পাপ হল সেই, যাকে আল্লাহ রক্ষা করেন’ (ছহীহ বুখারী, হা/৬৬১১; নাসাঈ, হা/৪২০২)। এছাড়া রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছাহাবীদের মধ্যে কারো মন্দ নাম থাকলে তা পরিবর্তন করে সুন্দর নাম রেখেছেন মর্মে অনেক হাদীছ বর্ণিত হয়েছে। যেমন, মুহাম্মাদ ইবনু আমর ইবনু ‘আত্বা (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমার শিশু কন্যার নামকরণ করেছিলাম ‘বাররাহ’ নামে। সে সময় যায়নাব বিনতু আবী সালামাহ (রাযিয়াল্লাহু আনহা) আমাকে বললেন যে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এ নাম রাখতে নিষেধ করেছেন। আমার নামও ‘বাররাহ’ (অর্থাৎ পুণ্যবতী)’ রাখা হয়েছিল। তাতে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা নিজেই স্বীয় আত্মাকে পরিশুদ্ধ বলে দাবি কর না। বরং আল্লাহ তা‘আলাই অধিকতর জ্ঞাত তোমাদের মাঝের নেককার ও পুণ্যবানদের সম্পর্কে। অতঃপর তারা বলল, তবে আমরা তার কী নামকরণ করব? তিনি বললেন, তার নাম রাখ যাইনাব’ (ছহীহ মুসলিম, হা/২১৪০-২১৪২; আবূ দাঊদ, হা/৪৯৫৩; মিশকাত, হা/৪৭৫৬)। অতএব উক্ত শব্দ দ্বারা নামকরণ করা থেকে বিরত থাকতে হবে (ইসলাম ওয়েব, ফাতাওয়া নং-২৩৮৩৫১)।


প্রশ্নকারী : উম্মে ফাহিম, রাজশাহী।





প্রশ্ন (৩৪) : পিতার উপার্জন হারাম। বুঝানোর চেষ্টা করলেও শুনেন না। তাই ছেলে যদি স্ত্রী-সন্তান নিয়ে আলাদাভাবে চলতে চায়, তাহলে ছেলে গুনাহগার হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : অমুসলিমদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সুন্নাতকে অস্বীকার করলে পরিণাম কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : অন্যান্য ধর্মের পূজা, মন্দির বা গির্জা দেখার জন্য যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : আম বা যেকোন ফলের গাছ ২/৫ বছরের চুক্তিতে অগ্রিম বিক্রি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): ‘সূরা যিলযাল নেকীর দিক দিয়ে কুরআনের অর্ধেকের সমান’ (তিরমিযী, হা/২৮৯৪; মিশকাত, হা/২১৫৬) মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪): অমুসলিম ব্যক্তি মুসলিম হতে চাইলে একাকী কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : একটি হাদীছে বলা হয়েছে, ‘তোমরা নবীদের মাঝে কাউকে শ্রেষ্ঠত্ব দিও না’ (ছহীহ বুখারী, হা/৬৯১৬; আবূ দাঊদ, হা/৪৬৬৮)। প্রশ্ন হল- যদি তাই হল, তাহলে কি আমরা বলতে পারব না যে, আমাদের নবী (ﷺ) অন্য সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : হজ্জের সামর্থ্য বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : বর্তমানে অনেক মহিলা শাড়ি পরে ছালাত আদায় করে থাকে। প্রশ্ন হল- শাড়ি পরে মহিলারা ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : এক ব্যক্তি ইবাদত-বন্দেগীতে খুব ভাল এবং সুন্নাত অনুসরণে অধিক আগ্রহী। কিন্তু কিছু ওযর থাকার কারণে সে বিয়ে করতে চাচ্ছে না। বরং বিয়ে করলে কাবীরা গুনাহ করার সম্ভাবনা বেশি। এখন এই ভাইয়ের চেয়ে যিনি বিয়ে করেছেন তিনিই কি আল্লাহর কাছে উত্তম হবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : একটি মসজিদের পাশে কবর, মসজিদ এবং কবরের মাঝে দুই থেকে তিন ফিটের একটি রাস্তা আছে, কবরের আলাদা বাউন্ডারি এবং ছাদ আছে। কিন্তু মসজিদ দোতলা করার সময় দোতলার অংশটি পিলার দিয়ে কবরের উপরে করে দেয়া হয়েছে। এ অবস্থায় এই মসজিদে ছালাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ