মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
উত্তর : পিতা যদি কন্যা সন্তানদের স্বর্ণের মালিক করে দেন  আর তা যদি নিছাব পরিমাণ হয়, তবে সন্তানদেরকেই যাকাত দিতে হবে। আর নিছাব পরিমাণ না হলে যাকাত দিতে হবে না। এক্ষেত্রে পিতার সম্পদের সাথে সংযুক্ত করে যাকাত দিতে হবে না। আর একাধিক কন্যা সন্তান হলে সকলের স্বর্ণ একত্রিত করাও যাবে না। কেননা তারা প্রত্যেকেই নিজ নিজ স্বর্ণের পৃথক পৃথক মালিক হয়েছে। পক্ষান্তরে পিতা যদি পিতা তাদেরকে মালিকানা না দেন, বরং সেগুলো সাময়িক ব্যবহার করার জন্য দেন, সেক্ষেত্রে মেয়েদের স্বর্ণ একত্রে হিসাব করে নিছাব পরিমাণ হলে পিতা যাকাত আদায় করবেন কিংবা পিতা নিজের সম্পদের সাথে সংযুক্ত করে যাকাত আদায় করবেন (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১৮/১৪২ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২৮৬৭৪, ১৯৫০৩৭)।

তবে যদি পিতা তার কন্যার পক্ষ থেকে বা স্বামী স্ত্রীর পক্ষ থেকে যাকাত আদায় করে দেন, তাতেও কোন আপত্তি নেই (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায ১৪/১১৯ পৃ.)। আল্লাহ তা‘আলা বলেন, ‘তুমি তাদের ধন-সম্পদ থেকে যাকাত গ্রহণ কর। যা দ্বারা তুমি তাদের পবিত্র করবে ও পরিশুদ্ধ করবে’ (সূরা আত-তাওবাহ: ১০৩)। ওমর (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘ইয়াতীমদের মাল দ্বারা ব্যবসা কর। অন্যথা যাকাত দিতে দিতে তা নিঃশেষ হয়ে যাবে’ (দারাকুৎনী, হা/১৯৯৬; ইরওয়াউল গালীল, ৩/২৫৯ পৃ.)। অতএব শরী‘আতে যাকাত আদায়ের যে নির্দেশ এসেছে তা প্রত্যেক মালিকের জন্য প্রযোজ্য, চায় সে প্রাপ্তবয়স্ক হোক কিংবা অপ্রাপ্ত বয়স্ক (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৯/৪১০; আশ-শারহুল মুমতি‘, ৬/১৪; আল-মাজমূঊ লিন নববী, ৫/৩৩০ পৃ.)।


প্রশ্নকারী : মাহবুবুর রহমান, লাকসাম, কুমিল্লা।





প্রশ্ন (২৮) : কাউকে বিদায় দেয়ার সময় কোন দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : সঊদী আরবে অনেক প্রবাসী এমন রয়েছেন যাদের বিদেশে আসা বাবদ বেশ কিছু টাকা ঋণ হয়ে যায়। তবে উমরা করার সময়-সুযোগ সবসময় হয় না বিধায় অনেকেই ঋণ পরিশোধের আগেই উমরা করে। সেক্ষেত্রে উমরা ক্ববুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭): গাযওয়াতুল হিন্দ কখন সংঘটিত হবে? না-কি সেটা সংঘটিত হয়ে গিয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : শাওয়াল মাসে ছয়টি ছিয়াম পালন করার বিধান ও তার ফযীলাত সম্পর্কে জানাতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : হাদীছ থেকে জানা যায়, রাসূলুল্লাহ (ﷺ) সূরা আল-ফালাক্ব ও সূরা আন-নাস পড়ে দুই হাতের তালুতে ফুঁ দিয়ে সারা শরীর মাসাহ করতেন। কিন্তু অনেকে বুকে ফুঁ দেয়। এটা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ছেলে যদি তার টাকা বা স্ত্রীর স্বর্ণালংকারের উপর যাকাত না দেয়, তাহলে বাবাকে কি তাদের পক্ষ থেকে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কুরআন খতমের পর নিম্নের দু‘আ পড়ার কোন ছহীহ দলীল আছে কি? اللَّهُمَّ ارْحَمْنِي بالقُرْءَانِ وَاجْعَلهُ لِي إِمَاماً وَنُوراً وَهُدًى وَرَحْمَةً اللَّهُمَّ ذَكِّرْنِي مِنْهُ مَانَسِيتُ وَعَلِّمْنِي مِنْهُ مَاجَهِلْتُ وَارْزُقْنِي تِلاَوَتَهُ آنَاءَ اللَّيْلِ وَأَطْرَافَ النَّهَارِ وَاجْعَلْهُ لِي حُجَّةً يَارَبَّ العَالَمِينَ - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : সানস্ক্রিন ক্রীম সূর্যের ক্ষতিকর আলো থেকে ত্বককে রক্ষা করে এবং এতে ত্বক ফর্সা হওয়ার লেয়ার থাকে। পুরুষের জন্য এ ধরনের ক্রীম ব্যবহার করা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : যাকাতের খাত কী কী? বিস্তারিত জানতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ইসলামী গণতন্ত্র কি হালাল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ইসলামী রাজনীতিতে ন্যায়বিচার (العدل) ও জবাবদিহিতা (المحاسبة) কীভাবে নিশ্চিত করা হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : জনৈক আলিম বলেন, ‘ইবরাহীম (আলাইহিস সালাম) মুসলিম জাতির পিতা নন। বরং সকলের জাতির পিতা আদম (আলাইহিস সালাম)। আবার কেউ কেউ বলেন, নবী-রাসূলগণের পিতা হচ্ছেন ইবরাহীম (আলাইহিস সালাম)। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ