রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : প্রথমতঃ এ ধরনের দেশে অর্থ উপার্জনের জন্য যাওয়া কোন মুসলিমের জন্য জায়েয নয়, যেখানে ইবাদত করা নিষেধ বা অসম্ভব। দ্বিতীয়তঃ এমন বাধ্যগত অবস্থায় যোহর ছালাত আদায় করে নিবে। কারণ যে সকল মুসলিম জুমু‘আর আযান শুনবে তাদের উপর দায়িত্ব হল জুমু‘আয় হাযির হওয়া। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! জুমু‘আর দিনে যখন ছালাতের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে দ্রুত কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝ’ (সূরা আল-জুমু‘আহ : ৯)। ইবনু আব্বাস ও ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুম) হতে বর্ণিত, তারা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন, লোকেরা অবশ্যই যেন জামা‘আত পরিত্যাগ না করে। অন্যথা আল্লাহ অবশ্যই তাদের অন্তরে সীলমোহর মেরে দিবেন, অতঃপর তারা বিস্মৃতদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে (ছহীহ মুসলিম, হা/৮৬৫)। উক্ত আয়াত ও হাদীছের আলোকে বলা যায় যে, যারা আযান শুনবে তাদের মধ্যকার প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষ ও সুস্থদের উপর আযানের জবাব দেয়া বা জুমু‘আর ছালাত আদায় করা ফরয। তবে আযান শুনতে না পেলে তাদের উপর আবশ্যক না। শায়খ ছালেহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ)-কে এমন প্রশ্ন জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেন, ‘যারা আযান শুনে তাদের উপর আবশ্যক। আর যারা শুনে না, শহর থেকে বহুদূরে এবং জামা‘আতে আসা অসম্ভব এমন লোকদের উপর আবশ্যক না। কোন কোম্পানির মালিকও যদি জুমু‘আর জন্য ছুটি না দেয় এবং আযানও শুনতে না পাই, তাহলে তাদের উপর জুমু‘আহ আবশ্যক না। তবে মালিককে উচিত তাদের জুমু‘আর জন্য সুযোগ দেয়া। তাতে উভয়ের কল্যাণ হবে’ (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৬তম খণ্ড, পৃ. ৪৯)।


প্রশ্নকারী : আছগার, ওমান।





প্রশ্ন (৩৭) : জাহান্নামের দরজা সাতটি মর্মে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘আহলেহাদীছ’ নামে কোন মসজিদের নামকরণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ছালাতে রুকূ থেকে উঠে দুই হাত উত্তোলন করার পর হাত ছেড়ে দিতে হবে, না-কি আবার বুকে হাত বাঁধতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : এশার ছালাত নির্দিষ্ট ওয়াক্তে না পড়ে ঘুমাতে যাওয়ার আগে পড়া কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : নাফসের শিরক বলতে কী বুঝায়? নাফসের আনুগত্য বলতে কী বুঝায়? যেমন, সিনেমা দেখা, নন-মাহরামের মন রক্ষার্থে কথা বলা অথবা ইচ্ছা করেই জোহরের সুন্নাত ছালাত ছেড়ে দেয়া প্রভৃতি কাজ কি নাফসের আনুগত্যের মাঝে পড়ে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে কি পাপ হবে? অনেক সময় ড্রাইভার কিংবা টিটিকে কিছু টাকা দিলে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এভাবে অনেকেই ভ্রমণ করে। এটা কি জায়েজ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মুক্তাদী ছুটে যাওয়া ছালাত আদায়ের জন্য কখন দাঁড়াবে? ইমাম একদিকে সালাম ফিরানোর পর, না-কি দুই দিকে সালাম ফিরানোর পর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : নানীর আপন ভাইয়ের মেয়ে মাহরাম, না-কি গায়রে মাহরাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলাম ‘ক্রেডিট কার্ড’ সম্পর্কে কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জনৈক বক্তা বলেন, যে ব্যক্তি নেকির আশায় পবিত্র অন্তরে মনে কুরবানী করবে, সেই কুরবানী তার জন্য জাহান্নামের পর্দা হবে। হাদীছটি কি গ্রহণযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২): যে ব্যক্তির ডিউটি টাইম ফজর পর্যন্ত বিলম্বিত সে কি যোহর-আছর একত্রে আদায় করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জনৈক ব্যক্তি বলেছেন, মক্কা বিজয়ের আগে নবী করীম (ﷺ) নাকি মূর্তিকে সিজদা করতেন। কথা কি আদৌ সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ