মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : টুপি বা পাগড়ী অভ্যাসগত সুন্নাত, যা সৌন্দর্যের অন্তর্ভুক্ত। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে বনী আদম! প্রত্যেক ছালাতের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ কর’ (সূরা আল-আ‘রাফ : ৩১)। তাই ছালাতের সময় মাথা ঢেকে ছালাত আদায় করা উত্তম। যেমন রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাগড়ী পরতেন (মুসলিম হা/২৭৪)। আর ছাহাবায়ে কেরাম টুপি পরতেন (বুখারী হা/৩৮৫, ১১৯৮)। তাঁরা খালি মাথায় ছালাত আদায় করাকে অপসন্দ করতেন। যেমন-

عَنِ ابْنِ عُمَرَ رَضِىَ اللهُ عَنْهُمَا رَأَى مَوْلاَهُ نَافِعاً يُصَلِّىْ حَاسِرَ الرَّأْسِ فَقَالَ لَهُ أَرَأَيْتَ لَوْ أَنَّكَ ذَهَبْتَ لِمُقَابَلَةِ أَحَدِ هَؤُلاَءِ الْأُمَرَاءِ أَكُنْتَ تُقَابِلُهُ وَأَنْتَ حَاسِرُ الرَّأْسِ؟ قَالَ لاَ قَالَ فَاللهُ أَحَقُّ أَنْ يَّتَزَيَّنَ لَهُ

ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহু) একদা তার গোলাম নাফে‘ (রাযিয়াল্লাহু আনহু)-কে খালি মাথায় ছালাত আদায় করতে দেখলেন। অতঃপর তাকে বললেন, তুমি যদি কোন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাও, তাহলে কি তুমি খালি মাথায় তার সাথে সাক্ষাৎ করতে পারবে? তিনি বললেন, না। তখন ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহু) বললেন, আল্লাহ অধিক হক্বদার- তাঁর জন্য সৌন্দর্য বর্ধন করা’ (ইবনু তায়মিয়াহ, হিজাবুল মারআহ ওয়া লিবাসুহা ফিছ ছালাহ, পৃঃ ৩; তামামুল মিন্নাহ, পৃঃ ১৬৪)।

উল্লেখ্য যে, তাছাড়া ছালাত হোক বা ছালাতের বাইরে হোক মাথা ঢেকে রাখা মুসলিমদের জন্য সৌন্দর্যের প্রতীক (সিলসিলা যঈফাহ হা/২৫৩৮-এর শেষ আলোচনা দ্রঃ)। তবে ইহরাম বাঁধা অবস্থায় পুরুষদের মাথা উন্মুক্ত করে ছালাত আদায় করতে হয়। কেননা ইহরাম অবস্থায় পুরুষদের জন্য মাথা ঢাকা নিষিদ্ধ। তাই কোন ক্ষেত্রে টুপি ছাড়াই কেউ ছালাত আদায় করলে সমস্যা নেই (শায়খ ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া,  প্রশ্ন নং-৩৯৯০)।


প্রশ্নকারী : মীযানুর রহমান, বাগমারা, রাজশাহী।





প্রশ্ন (১১): জমি ক্রয় করার সময় কোন দৃঢ় নিয়ত ছিল না, সেখানে বাড়ি করব, না-কি ব্যবসা করব? এমতাবস্তায় উক্ত জমির উপর কি যাকাত ফরয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত ব্যক্তির একজন স্ত্রী, বাবা-মা ও তিন কন্যা আছে। তার মোট সম্পত্তি ১০০ টাকা হলে প্রত্যেকে কয় টাকা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : স্ত্রীকে ছালাত আদায় করার জন্য বললে সে ছালাত আদায় করে না। তাতে কি আমার পাপ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : শরী‘আতের আলোকে ট্রাফিক আইন মেনে চলা কি যরূরী। বিশেষ করে সিগন্যালের বাতি যখন লাল থাকে এবং অপর দিকে কোন গাড়ি না থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ‘যে ব্যক্তি কোন হাজীকে চল্লিশ কদম এগিয়ে দিবে, অতঃপর আলিঙ্গন  করে তাকে বিদায় করবে, উভয়ে পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তার গোনাহ মাফ করে দিবেন’ বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : তাহাজ্জুদ বা তারাবীহর মত নফল ছালাতে কুরআন দেখে দেখে পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : শী‘আদের ভ্রান্ত আক্বীদাগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : পূর্ববর্তী কিতাবগুলো ছহীফা আকারে নাযিল হয়েছিল। এগুলো কি আল্লাহর কালাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : অধিক সম্পদ পুলছিরাত পার হতে কষ্টের কারণ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ই‘তিকাফে কোন্ তারিখে বসবে, আর কখন বের হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : একজন আলেম কুরআনের আয়াত পড়ে জিন যব্হ করে, আবার মুমিন জিন দিয়ে যাদু ও জিনের রোগের চিকিৎসা করে। এটি কি সুন্নাহ সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মাযহাবী মসজিদের ইমাম ছালাতে রাফঊল ইয়াদাইন করে না, আমীনও জোরে বলে না। এমতাবস্থায় কোন মুছল্লী যদি সেগুলো করে, তাহলে কি ইমামের অনুসরণ করাকে অমান্য করা হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ