রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেন, জিহ্বার নিচের স্থানটি শরীরের এমন একটি স্থান, যেখান থেকে শরীর সর্বাধিক দ্রুত ঔষধ শোষণ করে নেয়। এ কারণে কিছু হৃদরোগের তড়িৎ চিকিৎসা হচ্ছে জিহ্বার নিচে ট্যাবলেট রাখা। যে ট্যাবলেটটি সরাসরি ও দ্রুত শরীর শোষণ করে নেয় এবং রক্ত এটাকে হার্টে পৌঁছিয়ে দেয়। ফলস্বরূপ হার্টের তাৎক্ষণিক সমস্যা বন্ধ হয়ে যায়। সুতরাং এ ধরনের ট্যাবলেট ছিয়াম ভঙ্গ করবে না। কেননা এটি মুখ শোষণ করে নেয় এবং পাকস্থলিতে এর কোন কিছুই প্রবেশ করে না। যে ব্যক্তি এ ধরণের ট্যাবলেট ব্যবহার করেন তার কর্তব্য হল- মুখে এ ধরণের ট্যাবলেট গলে যাওয়ার পর শরীর এটাকে শোষণ করে নেয়ার পূর্বে এর কোন অংশ গিলে না ফেলা। অতএব এই ট্যাবলেটের গলিত অংশকে কণ্ঠনালীতে পৌঁছা রোধ করলে তা ছিয়াম ভঙ্গ করবে না। কেননা একদিকে যেমন এর কোন অংশ পেট পর্যন্ত পৌঁছায় না, তেমনি তা খাদ্য বা পানীয় দ্রব্যও নয় (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২৪২০০; মুফত্বিরাতুছ ছিয়াম আল-মুআ‘ছিরাহ, পৃ. ৩৮-৩৯; মাজাল্লাতু মাজমাঈল ফিক্বহিল ইসলামিয়্যাহ, ১০/২/৯৬, ৪৫৪)।

প্রশ্নকারী : কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।





প্রশ্ন (১৮) : আল্লাহ তা‘আলা রাসূল (ﷺ)-এর উপর অহীর মাধ্যমে কুরআন নাযিল করেছেন। প্রশ্ন হল- হাদীছ কিভাবে তার উপর নাযিল হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : অনেকে বাড়ী থেকে এবং বিমান বন্দর থেকেই তালবিয়া পাঠ করেন। এর পক্ষে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জেহরী ছালাতে ইমাম আমীন বলতে ভুলে গেলে বা ইচ্ছাকৃতভাবে না বললে মুক্তাদীগণের আমীন বলতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : নার্স মেয়েকে বিবাহ করা যাবে কি কিংবা স্ত্রীকে নার্সের চাকরি করতে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মাখরাজ ছাড়া কুরআন পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কেউ যদি এমন পাপ করে যার কারণে ঐ ব্যক্তির শাস্তি সরাসরি হত্যা। এমন ব্যক্তির তওবার সুযোগ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মৃত ব্যক্তিকে কবরে চিত করে শোয়ানো কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : কুরবানীর পশুর বয়স কত বছর হলে কুরবানী করা যায়? পশুর দুধের দাঁত পড়ার পর নতুন দাঁত উঠা কি শর্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ও কল-কারখানায় ছুটি দেয়া এবং বিভিন্ন আলোচনা ও মাহফিলের আয়োজন করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : রামাযান শব্দের অর্থ কী? রামাযানের উদ্দেশ্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বিজ্ঞান বলছে পৃথিবী গোলাকার বা বলের ন্যায়। এক্ষেত্রে কুরআন-হাদীছে কোন বক্তব্য এসেছে কি? এই বিষয়ে সালাফে ছালেহীন কী আক্বীদা পোষণ করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯): নগদ অর্থের যাকাত হিসাব করার পদ্ধতি কী? ধরুন আমার কাছে ২ লক্ষ টাকা আছে। এই অর্থের উপর এক বছর অতিবাহিত হয়েছে। এই সম্পদে যাকাতের পরিমাণ কতটুকু? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ