মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : প্রয়োজন ছাড়া দুই হাতে পান করার অভ্যাস সুন্নাত বিরোধী। তবে প্রয়োজন সাপেক্ষে দুই হাতে পান করা যায়। আবূ হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘আমি পেয়ালাটি নিলাম তারপর আমি একজন করে দিতে থাকলাম। সে পান করে পরিতৃপ্ত হয়ে পেয়ালাটি আমাকে ফিরত দিলে আমি অন্যজনকে দিতাম। সেও পরিতৃপ্ত হত। এভাবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পৌঁছলাম। সমবেত সকলেই পরিতৃপ্ত হলো। রাসূলুল্লাহ (ﷺ) পেয়ালাটি তার দুই হাতে নিয়ে মাথা তুলে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, আবূ হুরাইরা! এখন তুমি পান কর। আমি পান করলাম। তিনি আবার বললেন, পান কর। তারপর আমি পান করতেই থাকলাম আর তিনি বলতেই থাকলেন, পান কর। অবশেষে আমি বলতে বাধ্য হলাম যে, আল্লাহর শপথ! যিনি আপনাকে সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, আমার পেটে আর জায়গা নেই। তারপর তিনি পেয়ালা হাতে নিয়ে আল্লাহ তা‘আলার প্রশংসা করলেন এবং ‘বিসমিল্লাহ’ বলে অবশিষ্ট দুধ পান করলেন’ (তিরমিযী, হা/১৪৭৭, সনদ ছহীহ)। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন,

أَنَّ النَّبِيَّ ﷺ شَرِبَ مِنْ زَمْزَمَ مِنْ دَلْوٍ مِنْهَا وَهُوَ قَائِمٌ

‘রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে বড় বালতি থেকে জমজম পানি পান করেছেন’ (ছহীহ বুখারী, হা/১৫৫৬; ছহীহ মুসলিম, হা/২০২৭)। উক্ত হাদীছদ্বয় থেকে পাত্র বড় হওয়ার কারণে দুই হাত ব্যবহারের ইঙ্গিত পাওয়া যায়।


প্রশ্নকারী : ইদরীস, চাঁপাইনবাবগঞ্জ।





প্রশ্ন (৩৯) : যারা রাসূল (ﷺ)-কে গালি দেয়, তাদের হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : মেয়ে শিশুর নাম ‘হাওয়া’ রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : পালক পুত্রকে, তার পালক বাবা-মা সম্পত্তি লিখে দিতে পারবে? যদি দেয় তাহলে কি গুনাহগার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : রামাযানে যেকোন আমলে ৭০ গুণ ছাওয়াব হওয়ারা আশা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : আহলে কিতাবদের যব্হ করা পশু খাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : রাসূল (ﷺ) মক্কা বিজয়ের আগে মূর্তি থাকা অবস্থায় কা‘বার পাশে ছালাত আদায় করেছেন মর্মে বক্তব্য কি সঠিক? উল্লেখ্য যে, জানা যায় যে, মক্কা বিজয়ের আগে কা‘বা ঘরের ভিতরে ৩৬০টি মূর্তি ছিল। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আল্লাহ তা‘আলাকে উত্তম পরিকল্পনাকারী বলা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমার বাবা একটি এনজিও প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার। তার কাজ মূলত সদস্যকে ঋণ দেয়া। তার ইনকাম কি হালাল? যদি হালাল না হয় তাহলে তিনি তার বেতনের টাকা দিয়ে আমাকে একটি মোবাইল এবং একটি ল্যাপটপ কিনে দিয়েছেন। এখন আমি এই মোবাইল বা ল্যাপটপ দিয়ে যদি অনলাইনে ফ্রিল্যান্সিং বা কোন কাজ করে টাকা ইনকাম করি তাহলে সেই টাকা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : একবার খালার দুধ পান করার কারণে কি তিনি আমার দুধ মা হিসাবে সাব্যস্ত হবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কুরআন খতম দেয়াটা অতি আবশ্যক, না-কি বুঝে পড়ে প্রাত্যহিক জীবনে এর শিক্ষা কাজে লাগানো যরূরী। দেখা যায় মানুষ না বুঝে পড়ে খতম দেয়াটাতে বেশি জোর দেয়। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : মাইয়েতকে কবর দেয়ার সময় কবরের চার পাশে চারটি খেজুরের ডাল পোঁতা হয় এবং চার কুল পড়া হয়। এর কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯): নগদ অর্থের যাকাত হিসাব করার পদ্ধতি কী? ধরুন আমার কাছে ২ লক্ষ টাকা আছে। এই অর্থের উপর এক বছর অতিবাহিত হয়েছে। এই সম্পদে যাকাতের পরিমাণ কতটুকু? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ