রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : আল্লাহ তা‘আলা বলেন, ‘আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়’ (সূরা আয-যুমার : ৪২)। তিনি আরো বলেন, ‘(হে নবী!) আপনি বলুন, তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে’ (সূরা আস-সাজদাহ : ১১)। তিনি অন্যত্র বলেন, ‘অবশেষে যখন তোমাদের কারো কাছে মুত্যু আসে, আমার প্রেরিত দূতগণ তার মুত্যু ঘটায়। আর তারা কোন ত্রুটি করে না’ (সূরা আল-আন‘আম : ৬১)। উপরিউক্ত আয়াতগুলোর আলোকে মুফাসসিরগণ বলেন, ‘প্রকৃত মুত্যুদাতা হলেন আল্লাহ তা‘আলা। এ কাজে নিযুক্ত হলেন মালাকুল মাওত ফেরেশতা, যার অসংখ্য সহযোগী ফেরেশতা রয়েছেন’ (ইবনু জারীর আত-তাবারী, তাফসীরে তাবারী, ১১তম খ-, পৃ. ৪১০)।

শায়খ ‘উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মালাকুল মাওত ফেরেশতার অসংখ্য সহযোগী রয়েছেন, যারা তাকে এ দায়িত্ব পালনে সহায়তা করেন। তারা আত্মাকে শরীরের ভিতর থেকে কণ্ঠনালি পর্যন্ত নিয়ে আসেন। অতঃপর মালাকুল মাওত ফেরেশতা তা গ্রহণ করেন’ (আশ-শারহুল মুমতি‘, ৫ম খণ্ড, পৃ. ১১৪; আযওয়াউল বায়ান, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ২৯১)। মুজাহিদ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মালাকুল মাওত ফেরেশতার জন্য গোটা যমীনকে গুটিয়ে একটি গামলার মত করে দেয়া হয়েছে। (অতি সহজেই) যেখান থেকে ইচ্ছা তিনি জান কবয করতে পারেন (তাফসীর ইবনু কাছীর, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৩৬১)।


প্রশ্নকারী : হাফিয মাসুদ রানা, চন্দ্রা, ঢাকা।





প্রশ্ন (৩) : বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। উক্ত গাছের ফল খাওয়া হালাল হবে কি? উল্লেখ্য, ফল কে নিয়েছে বা কে খেয়েছে কর্তৃপক্ষ কোন খবর নেয় না। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কুরবানীর চামড়ার টাকা কিভাবে বণ্টন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর কবরের পাশে আযান দেয়া হাদীছ দ্বারা প্রমাণিত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ইসলামের দৃষ্টিতে AI (Artificial Intelligence)-এর ব্যবহার বিধি কীরূপ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অসুস্থ ব্যক্তির জন্য কোন্ দু‘আ পড়া উত্তম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): মসজিদে জনৈক ব্যক্তি পাঁচ ওয়াক্ত ছালাতের সময়সূচি অর্থাৎ ডিজিটাল ঘড়ি যা অত্যন্ত চাকচিক্য এবং সকল সময় কালারিং আলো জ্বলে। ঘড়িটি ইমামের ডান পাশে ঝুলিয়ে রাখা হয়েছে। যা নিয়ে মুছল্লীদর দ্বিমত রয়েছে। ঘড়িটি ঐ স্থানে রাখা যাবে কিনা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): হাঁটুর উপর কাপড় উঠালে কি ওযূ নষ্ট হবে? আর ওযূ করে খাবার খেয়ে কি ছালাতে দাঁড়ানো যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কেউ কোন নারীকে ধর্ষণ করার চেষ্টা করলে আত্মরক্ষার জন্য করণীয় কী? সে কি অস্ত্র ব্যবহার করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : করোনা ভাইরাসে যারা মারা গেছে, অল্প সংখ্যক লোক তাদের জানাযা পড়েছে। এই অবস্থায় অনুপস্থিত আত্মীয়-স্বজন কি সেই লাশের গায়েবানা জানাযা পড়তে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আমাদের গ্রামে ঈদের ছালাতের আগে মাইকে অনেক ডাকাডাকি করে। এমনকি ছালাত শুরুর আগে ৩০/৪০ মিনিট বয়ান করে। ইসলামে এর কোন প্রমাণ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) :  মসজিদের ইমাম তাবীয-কবয দিয়ে ব্যবসা করেন। এছাড়া আরো নোংরা কাজে জড়িত। তার আক্বীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, নিরাকার। প্রশ্ন হল, এমন ব্যক্তির পিছনে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : জনৈক আলেম বলেছেন, ছাগল জান্নাতের প্রাণী। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ