রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : এমতাবস্থায় দু‘আ কবুল হবে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোন কিছু গ্রহণ করেন না। আল্লাহ তা‘আলা রাসূলগণকে যে আদেশ করছেন, মুমিনগণকেও সেই আদেশ করেছেন। অতঃপর মহান আল্লাহ বলেন, ‘হে রাসূলগণ! আপনারা পবিত্র খাদ্য খাবেন এবং সৎ আমল করতে থাকবেন’ (সূরা আল-মুমিনূন : ৫২)। মুমিনগণকে লক্ষ্য করে অনুরূপই বলেছেন, ‘হে মুমিনগণ! আমার দেয়া পবিত্র রিযিক হতে খাও’ (সূরা আল-বাক্বারাহ : ১৭২)। অতঃপর রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উল্লেখ করলেন, এক ব্যক্তি দূর-দূরান্তের সফর করছে। তার মাথার চুল এলোমেলো, শরীরে ধূলা-বালি। এমতাবস্থায় ঐ ব্যক্তি তার উভয় হাত আসমানের দিকে উঠিয়ে কাতর স্বরে হে প্রভু! হে প্রভু! বলে ডাকছে। কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, কিভাবে তার দু‘আ কবুল হবে (ছহীহ মুসলিম, হা/১০১৫; তিরমিযী, হা/২৯৮৯; মিশকাত, হা/২৭৬০)।


প্রশ্নকারী : মুহাম্মাদ যাকির, ডিমলা, নীলফামারী।




প্রশ্ন (৪) : ‘তাওহীদে আসমা ওয়াছ ছিফাত’ কাকে বলে এবং এর দাবি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : গোসল করার সময় কখন মেসওয়াক করতে হবে? বিসমিল্লাহ বলে হাত ধোয়ার আগে, না-কি দু’হাত ও লজ্জাস্থান ধোয়ার পর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : হাজারে আসওয়াদকে স্পর্শ করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : একজন সরকারি চাকরি করে প্রতি মাসে বেতন পায়। কিছু টাকা খরচ করে এবং কিছু জমায়। এখন সে কিভাবে যাকাত হিসাব করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জনৈক শিক্ষক জিপিএফ-এর সূদ বন্ধ করে দিয়েছেন। কারণ এখন সূদমুক্ত অফশন চালু করা হয়েছে। কিন্তু তার পিতা-মাতা এই বিষয় নিয়ে মনক্ষুন্ন হয়েছেন। তারা সেই সূদের টাকা চাচ্ছিলেন। কিন্তু শিক্ষকের ভয় হল, তিনি যদি আগেই মারা যান, আর সন্তানরা যদি সূদের টাকা আলাদা না করে তবে তিনি পাপী হবেন। তিনি কি অপরাধ করেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : স্বামী সংসার করতে আগ্রহী, কিন্তু স্ত্রী সংসার করতে আগ্রহী নয়। এজন্য স্ত্রী আলাদা হয়ে বাপের বাড়ী চলে যায়, তাহলে তাকে কি দেনমোহর পরিশোধ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা হজ্জ করলে হজ্জ হবে কি? সন্তানের হারাম পথে উপার্জিত অর্থ দিয়ে পিতা-মাতা হজ্জ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মসজিদে ফজরের ছালাতের পর পঠিতব্য দু‘আ পাঠ শেষ হওয়ার আগেই এবং ছুটে যাওয়া সুন্নাত শেষ হওয়ার আগেই, একজন মাইক নিয়ে প্রতিদিন হাদীছ শুনায়, ছালাত শিখায়। এ সময় এভাবে শিক্ষা দেয়া কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১): আঙ্গুরের যাকাত সম্পর্কে নবী করীম (ﷺ) বলেছেন, ইহা অনুমান করা হবে, যেভাবে খেজুর অনুমান করা হয়। অতঃপর আঙ্গুর শুকিয়ে গেলে তার যাকাত আদায় করা হবে। যেভাবে খেজুরের যাকাত আদায় করা হয়। এটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বীয় দাড়ি প্রস্থ এবং দৈর্ঘ্য হতে ছেঁটে নিতেন (তিরমিযী, হা/২৭৬২) মর্মে বর্ণিত হাদীছটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : বিশেষ ফযীলত মনে করে নির্দিষ্ট করে শুধুই ১৫ই শা‘বান ছিয়াম পালন করা যাবে কি? শা‘বান মাসে ছিয়াম পালনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ওযূর সময় কি সালাম দেয়া ও নেয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ