রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : ‘মানব অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করা জায়েয নয়; বরং হারাম (মাজমা‘ আল-ফিক্বহী)। হারাম হওয়ার প্রমাণসমূহ-
(ক) মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ তার ব্যক্তিগত মালিকানাভুক্ত নয়। শরী‘আত তাকে এগুলো বিক্রি করার অনুমতি দেয়নি। সুতরাং মানব অঙ্গ বিক্রি করা এমন কিছুর অন্তর্ভুক্ত, সে নিজে যার মালিক নয়। রাসূল (ﷺ) বলেন, لَا تَبِعْ مَا لَيْسَ عِنْدَكَ ‘তোমার কাছে যা নেই তা বিক্রি করো না’ (আবূ দাঊদ, হা/৩৫০৩; তিরমিযী, হা/১২৩২)।
(খ) মানুষের অঙ্গ বিক্রি করার মধ্যে মানুষের অবমাননা রয়েছে। অথচ আল্লাহ তা‘আলা মানুষকে সম্মানিত করেছেন।
অতএব এই কাজ শরী‘আতের উদ্দেশ্যের পরিপন্থী। এই কারণেই আমরা দেখি যে, অধিকাংশ ফক্বীহ মানব অঙ্গ বিক্রির হারাম হওয়ার কারণ হিসাবে আল্লাহ্র পক্ষ থেকে মানুষের সম্মানিত হওয়াকে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তা‘আলা বলেন, ‘আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি,... এবং অনেকের উপর তাদেরকে যথেষ্ট শ্রেষ্ঠত্ব দিয়েছি’ (সূরা বানী ইসরাঈল : ৭০)।

ইমাম শাত্বিবী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘প্রাণ সংরক্ষণ এবং বুদ্ধি ও দেহের পরিপূর্ণতা- এগুলো বান্দাদের উপর আল্লাহ তা‘আলার অধিকার; বান্দাদের নিজস্ব অধিকার নয়। সুতরাং আল্লাহ তা‘আলা যখন কোন বান্দার জীবন, দেহ ও বুদ্ধিকে পরিপূর্ণ করে দেন- যার মাধ্যমে সে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে- তখন বান্দার পক্ষে তা বাতিল বা পরিত্যাগ করা ছহীহ নয়’ (আল-মুওয়াফাকাত, ২/৩৭৬ পৃ.)। ‘রাওদাতুত্ব ত্বালিবীন’ গ্রন্থে এসেছে, ‘কারো জন্য বৈধ নয় যে সে নিজের জন্য অন্য কোন নিরাপদ ব্যক্তির অঙ্গ কেটে নেবে; আবার কোন ব্যক্তির জন্যও বৈধ নয় যে সে নিজ অঙ্গ কেটে কোন বিপন্ন ব্যক্তিকে দেবে’ (রাওদাতুত্ব ত্বালিবীন, ৩/২৮৫)।

শাইখ আলাউদ্দীন আল-হাছকাফী (রাহিমাহুল্লাহ) যে জিনিসগুলো বিক্রি করা জায়েয নয়- তার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘মানুষের চুল (বিক্রি করা জায়েয নয়), আদম সন্তানের সম্মানের কারণে- যদিও সে কাফির হয়’ (আলাউদ্দীন আল-হাছকাফী, আদ্-দুররুল মুখতার, ২/৬৪ পৃ.)। ‘মুগনী আল-মুহতাজ’ গ্রন্থে এসেছে, ‘নিশ্চিতভাবে হারাম- কোন ব্যক্তির জন্য তার নিজের দেহের কোন অংশ কেটে তা অন্য কোনো বিপন্ন ব্যক্তিকে দেয়া’ (মুগনী আল-মুহতাজ, ৪/৪০০ পৃ.)। ‘মাজাল্লাতুল মাজমা‘ এ এসেছে, ড. আল-বার বলেন, ‘স্বাধীন মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করা জায়েয নয়- এ বিষয়ে ফক্বীহগণ একমত (মাজাল্লাতুল মাজমা, সংখ্যা ৪, ১ম খণ্ড, পৃ. ১)।


প্রশ্নকারী : গোলাম রাব্বি, বরিশাল।





প্রশ্ন (৯) : পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার উদ্দেশ্যে মুহরিম ব্যক্তির জন্য গোসল করা কি জায়েয? মুহরিমের জন্য ইহরামের কাপড় পরিবর্তন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ঘরে সূরা বাক্বারা পাঠ করা এবং এ সূরার পঠন শয়তানকে তাড়ানো: সূরাটি উচ্চৈঃস্বরে পড়া কি আবশ্যকীয়? ক্যাসেট-প্লেয়ার ব্যবহারের মাধ্যমে কি এ উদ্দেশ্য হাছিল হতে পারে? সূরাটি ভাগ ভাগ করে পড়লে কি যথেষ্ট হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : বিদ‘আত মিশ্রিত আমল যদি বাতিল হয় তাহলে যারা ঘাড় মাসাহ করে তাদের নিশ্চয় ওযূ বাতিল হয়ে যায় আর ওযূ বাতিল মানে ছালাতও বাতিল হয়ে যায়। বক্তব্যটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : জনৈক বক্তা বলেন, কুরবানীর মাংস তিনদিনের বেশি খাওয়া যাবে না। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ইসলামে বান্দার হক্ব তথা হাক্বুল ইবাদের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে। এখন কেউ যদি ঘুষ খায়, তাহলে তো বান্দার হক্ব সরাসরি বিনষ্ট হল। আর বান্দার হক্ব নষ্ট করলে, তা সেই বান্দার নিকট গিয়ে ক্ষমা চাইতে হয়। এখন ঘুষ খেলে তো পুরো দেশবাসীর নিকটই ক্ষমা চাইতে হবে! এমতাবস্থায় সে ব্যক্তির ব্যাপারে ক্বুরআন ও হাদীছের ফায়সালা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কেউ যদি এমন পাপ করে যার কারণে ঐ ব্যক্তির শাস্তি সরাসরি হত্যা। এমন ব্যক্তির তওবার সুযোগ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কিভাবে বিয়ে পড়াতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : হার্টের এমন কিছু রোগী আছে, যাদের কোন ট্যাবলেট জিহ্বার নিচে রেখে ব্যবহার করতে হয়, গিলে ফেলা হয় না। শরীর সেটাকে চুষে নেয়। এতে ছিয়াম ভেঙ্গে যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : যঈফ হাদীছ কি সর্বক্ষেত্রেই বর্জনীয়? কোন কোন ক্ষেত্রে যঈফ হাদীছের উপর আমল করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : হিন্দু বিয়েতে গিফট দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : বিবাহ করা ফরয, না-কি সুন্নাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘হ্যালোইন উৎসব’ কী? এর ইতিহাস এবং শরী‘আতের দৃষ্টিতে তা উদযাপনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ