মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : ঈমানের শাব্দিক অর্থ হলো- স্বীকার করা, সত্যায়ন করা। আর ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা, মেনে নেয়া ইত্যাদি। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ, ইবনে রজব হাম্বালী, ইমাম ইবনে কাছীর, শায়খ ইবনে বায, শায়খ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, আল্লাহর নির্দেশাবলীর সামনে আনুগত্যের মাথা নতকারী প্রত্যেক ব্যক্তিকে মুসলিম বলা হয়। এই দিক দিয়ে প্রত্যেক মুমিনই মুসলিম। তাই প্রথমে তাদের জন্য মুমিন শব্দ ব্যবহার করা হয় এবং পরে আবার তাদেরই জন্য মুসলিম শব্দ ব্যবহার করা হয়। এ থেকে প্রমাণ করা হয়েছে যে, লক্ষ্যার্থে উভয় শব্দের মধ্যে কোন পার্থক্য নেই, যদিও অনেকে পার্থক্য করে থাকেন। কুরআনে কোথাও মুমিন আবার কোথাও মুসলিম শব্দ ব্যবহার করা হয়েছে। সেটা কিন্তু আরবী অভিধানে যে অর্থগুলো বলা হয়েছে সে দিক থেকে। কাজেই আভিধানিক প্রয়োগের তুলনায় শরী‘আতের পরিভাষাই বেশি প্রযোজ্য। কখনো কখনো ঈমান ও ইসলাম শব্দদ্বয় একই সঙ্গে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো একে অপর থেকে পৃথকভাবেও ব‌্যবহৃত হয়। যখন ঈমান ও ইসলাম শব্দদ্বয় একই সঙ্গে ব্যবহৃত হয়, তখন কিন্তু এরা পৃথক পৃথক অর্থে ব্যবহৃত হয়। তখন অভ্যন্তরীণ আমলকে ঈমান বলা হয়, আর বাহ্যিক আমলকে ইসলাম বলা হয়। প্রকৃতপক্ষে শারঈ পরিভাষার দিক দিয়ে উভয় শব্দের মধ্যে পার্থক্য শুধু ততটুকুই, যতটুক হাদীছে জিবরীল দ্বারা প্রমাণিত (ছহীহ বুখারী, হা/৫০; ছহীহ মুসলিম, হা/৯)।

সুতরাং এখানে ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য করা হয়েছে। ইসলাম বলতে বুঝানো হয়েছে, বাহ্যিক আমল অর্থাৎ মুখের স্বীকারোক্তি ও দৈহিক আমলকে। আর ঈমান বলতে বুঝানো হয়েছে, অভ্যন্তরীণ আমল যথা অন্তরের বিশ্বাসকে। যেমন আল্লাহ্ তা‘আলা বলেন: ‘বেদুঈনরা বলে, ‘আমারা ঈমান আনলাম’। বলুন, ‘তোমরা ঈমান আননি, বরং তোমারা বল, ‘আমরা আত্মসমর্পণ করেছি’ (অর্থাৎ ইসলাম গ্রহণ করেছি)। কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ্‌ ও তাঁর রাসূলের আনুগত্য কর তবে তিনি তোমাদের আমলসমূহের ছওয়াব সামান্য পরিমাণও লাঘব করবেন না। নিশ্চয় আল্লাহ‌ ক্ষমাশীল, পরম দয়ালু’ (সূরা আল-হুজুরাত : ১৪)।

এখানে ঈমানকে অন্তরের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই আয়াত থেকে বুঝা যায়, ইসলামের থেকে ঈমান মর্যাদার দিক দিয়ে অনেক ঊর্ধ্বে। কেননা ইসলাম কখনো কখনো মুমিনদের বৈশিষ্ট্য হয়ে থাকে, আবার কখনো কখনো মুনাফিক্বদেরও বৈশিষ্ট্য হয়ে থাকে। আর যখন ঈমান ও ইসলাম একে অপর থেকে পৃথকভাবে ব‌্যবহৃত হয়, তখন কিন্তু এরা একই অর্থে ব্যবহৃত হয়। তাই কেউ যদি বলে, ‘আমি মুমিন’ অথবা ‘আমি মুসলিম’ এখানে দু’য়ের মধ্যে কোন পার্থক্য নেই। এই দিক দিয়ে প্রত্যেক মুমিনই মুসলিম এবং প্রত্যেক মুসলিমই হল মুমিন। আর যাঁরা মুমিন ও মুসলিমের মধ্যে পার্থক্য করেন, তাঁরা বলেন যে, এ কথা ঠিকই যে, এখানে কুরআন একই দলের জন্য মুমিন ও মুসলিম শব্দ ব্যবহার করেছে, তবে এর মধ্যে যে পার্থক্য আছে। সেই দিক দিয়ে প্রত্যেক মুমিন হল মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নাও হতে পারে। তাই বলা যেতে পারে, যদি ঈমান ও ইসলাম শব্দদ্বয় একই বাক্যে আসে, তাহলে ‘ইসলাম’ অর্থ হবে প্রকাশ্য আমল। আর ‘ঈমান’ অর্থ হবে আভ্যন্তরীণ বিশ্বাস। অথবা অভ্যন্তরীণ জিনিসগুলোর প্রতি বিশ্বাস রাখার নাম হল ঈমান এবং বিধি-বিধান ও ফরয কার্যাদি পালন করার নাম হল ইসলাম। যাই হোক এটা একটি ইলমী মতভেদ। আর প্রত্যেক দলের কাছে স্ব স্ব মতের পক্ষে দলীলও আছে। (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৭/১৩-১৫, ৭/৪২১-৪২৪ ও ৪৭২-৪৭৪; ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব ইবনে বায, ৪/১৯৭; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১/৪৭-৪৯, ৪/৯২ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৪৮৭৯৩)।


প্রশ্নকারী : মুহাম্মাদ মিনহাজ পারভেজ,  হড়গ্রাম, রাজশাহী।




প্রশ্ন (৩৩) : পুরুষদের ফেয়ারনেস ক্রিম মাখা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : এক মুসলিম অপর মুসলিমের মাঝে কোন পার্থক্য আছে কি? কেউ ছালাত আদায় না করলে ইসলামে তার হুকুম কী? ছালাত কি জান্নাতের চাবি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে কি পাপ হবে? অনেক সময় ড্রাইভার কিংবা টিটিকে কিছু টাকা দিলে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এভাবে অনেকেই ভ্রমণ করে। এটা কি জায়েজ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মহিলাদের দ্বারা একটি ইয়াতীম বালিকা মাদরাাসা পরিচালিত হয়। যেখানে ৪৫/৫০ জন বাচ্চা আছে। যাদের বয়স ৭ বৎসর থেকে ১৫/১৬ বৎসর পর্যন্ত। তাদের ঘরের বাইরে খেলাধূলা করার কোনো সুযোগ নেই।  এমতাবস্থায়  তারা কি ঘরের মধ্যে লুডু, ক্যারাম বোর্ড ও দাবা, খেলতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : আমাদের এলাকায় প্রায় প্রতিটা মসজিদে ইফতারের চার্ট ভিত্তিক সময় থেকে ১৫ মিনিট পরে ছালাত শুরু হয়। এ অবস্থায় আমাদের ছালাতের কোন ক্ষতি হচ্ছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : প্রত্যেক রফউল ইয়াদাইনে ১০টি করে নেকী লাভ হয় সংক্রান্ত হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কোন্ কাজগুলো ডান দিক থেকে এবং কোন্ কাজগুলো বাম দিক থেকে শুরু করা সুন্নাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : গোসল ফরয হওয়ার পর, গোসল না করে কুরআন তেলাওয়াত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : অর্থ বা সম্পদ আত্মসাতের গুনাহ মোচনের উপায় কী? পরিশোধ করা সম্ভব না হলে, করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : নিম্নের হাদীছটি কি ছহীহ? لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا ‘ঋতুবতী নারী ও জুনুবী ব্যক্তি (যার ওপর গোসল ফরয) কুরআনের কিছুই পাঠ করবে না’। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কাইলূলা কী? কাইলূলার সঠিক সময় কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কোন ব্যক্তি যদি একটি বা দু’টি মাস’আলার কারণে মাযহাব ত্যাগ করে ছহীহ আক্বীদা গ্রহণ করে, তাহলে কি সে মুশরিক হয়ে যাবে? তার উপর কি জান্নাত হারাম হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ