মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : দাঁত সাজানো বলতে যদি দাঁতকে কেটে চেঁচে সরু করানো বুঝায়, তাহলে তা জায়েয নয়। তবে কোন দাঁত যদি স্বাভাবিকের তুলনায় বাঁকা বা উঁচু হয়, তাহলে তা স্বাভাবিক করার জন্য ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নেয়া যায়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সে সব নারীদের উপর, যারা সৌন্দর্যের জন্য সম্মুখের দাঁত কেটে সরু করে, দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে’ (ছহীহ বুখারী, হা/৫৯৩১)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, সাজ-সজ্জা দুই প্রকার। এক. দুর্ঘটনা বা জন্মগত কারণে কোন ত্রুটি প্রকাশ পেলে তা দূর করার জন্য অপারেশন করা- এটা জায়েয। দুই. স্বাভাবিক সুন্দরকে আরো বেশী সুন্দর করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা- এটা হারাম (উছায়মীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসায়েল, ১৭তম খণ্ড, পৃ. ২২)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, দাঁত সরু করা বলতে যদি সৌন্দর্যকেই বুঝায়, তাহলে তা হারাম। তবে কোন সমস্যা দূর করার জন্য হলে ক্ষতি নেই (শারহুন নববী, ১৩ তম খণ্ড, পৃ. ১০৭)।


প্রশ্নকারী : জহুরুল ইসলাম, পাবনা।




প্রশ্ন (৩) : রাজমিস্ত্রি কাজে লেবারদের কাছ থেকে হেড মিস্ত্রি যে কমিশন নেন, সেটা কি হালাল হবে? উল্লেখ্য যে, কাজের সকল যন্ত্রপাতি হেড মিস্ত্রির থাকে এবং কাজ পাওয়ার সকল ভূমিকা তারই থাকে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমি আমার এক বন্ধুকে ব্যবসা করার জন্য ৫ লক্ষ টাকা ঋণ দিয়েছি। শর্ত হল- এই টাকা দিয়ে সে ব্যবসা করবে, তার ব্যবসার মোট মূলধন ১০ লক্ষ এবং আমার ৫ লক্ষ মোট ১৫ লক্ষ টাকা। শর্ত হল- ব্যবসায়ে মাসে যা ইনকাম হবে তার তিন ভাগের দুই ভাগ পরিচালনা খরচ অর্থাৎ কর্মচারীর বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি বাবদ কর্তন হবে। বাকি তিন ভাগের এক ভাগ ১৫ লক্ষ টাকার আনুপাতিক হারে আমার ৫ লক্ষ টাকার মুনাফা পাব। যেমন মাসের লাভ হল ৪৫ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিচালনা খাত অর্থাৎ বেতন, ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি বাবদ। বাকি ১৫০০০ টাকার ভাগ হবে, তাহলে আমি পাব ৫০০০ টাকা। যেহেতু আমার মূলধন ৫ লক্ষ আর সে পাবে ১০০০০। যেহেতু তার মূলধন ১০ লক্ষ, প্রশ্ন হল- উক্ত পদ্ধতিতে ব্যবসা করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছালাতে আমীন বলতে হবে ইমামের সাথে, না-কি ইমামের পরে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কোন ভবনের দ্বিতীয় তলায় মসজিদ। নিচতলায় রংয়ের গুদাম, মসজিদের টয়লেট এবং ওযূখানা। দ্বিতীয় তলায় মসজিদের মিম্বার বরাবর নিচ তলায় হাতের বায়ে দেয়াল ঘেষে একটি কবর। প্রশ্ন হল, উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জাহান্নামের স্তর কয়টি? কারা কোন্ স্তরে প্রবেশ করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ আয়োজন করা, শুভেচ্ছা জানানো, ধর্মীয় প্রতীক ব্যবহার করা এবং তাদের উৎসবে অংশগ্রহণ করা কি জায়েয। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত কোন অমুসলিম জিম্মিকে হত্যা করার পরিণাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : বিবাহ বিচ্ছেদের হালাল উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : মেরু অঞ্চলের শীত প্রধান দেশে কিভাবে ছালাতের সময় নির্ধারণ করব? যেমন ফিনল্যান্ডে সূর্য ডুবে রাত ১২ টার পরে। আবার সূর্য উঠে ২টার দিকে। আসলে এখানে সূর্যই ডুবে না। এক্ষেত্রে ছালাত, ছিয়াম, ইফতার ইত্যাদির সময় কিভাবে নির্ধারণ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : একই কাতারে ইমাম মুক্তাদিরা দাঁড়িয়ে ছালাত আদায় করতে পারবে কি? অনেক সময় দু’জন দাঁড়িয়ে ছালাত শুরু করে পরবর্তীতে তাদের সাথে আরো লোকজন শামিল হয়। এমতাবস্থায় ইমাম সামনে না যেয়ে বা মুক্তাদিদের পিছনে না ঠেলে যদি একই কাতারে থেকে ছলাত শেষ করে তাহলে কি সেটা নাজায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : নন মাহরাম এর সঙ্গে কথা বলা কি জায়েয আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : বিধর্মীরা কত ভাগে বিভক্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ