রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ইসলামী শরী‘আতে পাকা চুলে কাল খেযাব বা কলপ ব্যবহার করা বৈধ নয় (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ৫ম খণ্ড, পৃ. ১৬৬)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘শেষ যামানায় একদল লোক কবুতরের বুকের রঙের ন্যায় কাল কলপ ব্যবহার করবে। এ কারণেই তারা জান্নাতের কোন সুগন্ধিও পাবে না (আবূ দাঊদ, হা/৪২১২)। আর চুলে খেযাব বা কালো রং ব্যবহারের মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন সাধন করা হয়। যাদেরকে আল্লাহ ক্বিয়ামতের দিন সর্বাধিক পরিমাণ শাস্তি দিবেন (ছহীহ বুখারী, হা/৫৯৫৬; ছহীহ মুসলিম, হা/২১০৭; নাসাঈ, হা/৫৩৫৬; মিশকাত, হা/৪৪৯৫)। অন্যত্র বর্ণিত হয়েছে, জাবির ইবনু আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, মক্কাহ বিজয়ের দিন আবূ কুহাফাকে আনা হল। এ সময় তার মাথার চুল ও দাড়ি ছাগামাহ (গাছের) মত একেবারে সাদা ছিল। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, খেযাব লাগিয়ে এগুলো পরিবর্তন কর কিন্তু কালো রং বর্জন কর (ছহীহ মুসলিম, হা/২১০২; আবূ দাঊদ, হা/৪২০৪; নাসাঈ, হা/৫২৪২; ইবনু মাজাহ, হা/৩৬২৪)। তবে মেহেদীর রং হল সর্বোত্তম খেযাব (আবূ দাঊদ, হা/৪২০৫; তিরমিযী, হা/১৭৫৩; মিশকাত, হা/৪৪৫১, সনদ ছহীহ)। উল্লেখ্য যে, নারীদের ক্ষেত্রেও একই বিধান (ছহীহ মুসলিম, হা/২১০২)। এছাড়া পাকা চুলের অনেক বরকতপূর্ণ মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা পাকা চুল তুলে ফেলো না। কেননা পাকা চুল হল মুসলিমদের জ্যোতি। কোন মুসলিমের একটি চুল পেকে গেলে আল্লাহ তার জন্য একটি নেকী লিখেন, একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং তার একটি পাপ মোচন করেন (মুসনাদে আহমাদ, হা/৬৯৬২; মিশকাত, হা/৪৪৫৮, সনদ হাসান)। অন্য বর্ণনায় আছে, ‘পাকা চুল মুসলিমদের জন্য ক্বিয়ামতের দিন নূর হবে’ (তিরমিযী, হা/১৬৩৪-১৬৩৫; নাসাঈ, হা/৩১৪৪; মিশকাত, হা/৪৪৫৯, সনদ ছহীহ)।





প্রশ্ন (১) : কেউ না জেনে বিদ‘আতী প্রতিষ্ঠানে বা বিদ‘আতী কাজে দান করলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : যে ব্যক্তি প্রত্যেক জুম‘আর দিন আমার উপর ৪০ বার দরূদ পাঠ করবে, আল্লাহ তার ৪০ বছরের পাপ ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে তার পক্ষ থেকে তা গ্রহণযোগ্য হবে এবং তার ৮০ বছরের পাপ আল্লাহ মাফ করে দিবেন (তাযকিরাতুল মাওযূ‘আত, পৃ. ৯০)। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : সরকারি চাকরি করা ভালো, না-কি হালাল ভাবে ব্যাবসা করা উত্তম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : জনৈক লেখক তার বইয়ে লিখেছেন যে, আশূরার দিনেই আদম (আলাইহিস সালাম)-এর তাওবা কবুল হয়েছে, নূহ (আলাইহিস সালাম)-এর নৌকা যেদিন জূদী পাহাড়ে থেমেছিল, এই দিনেই ইউনুস (আলাইহিস সালাম)-এর দু‘আ কবুল হয়েছিল। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে মোবাইলে মেসেজগুলো পাঠানো কি শরী‘আতসম্মত? যেমন ঈদুল ফিতর, আযহা, রামাযান, মুহররম ইত্যাদি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : শীতের কারণে অনেক সময় ওযূ অবস্থায় লেপের মধ্যে অবস্থান করি। লেপের মধ্যে হাঁটুর উপর কাপড় উঠে গেলে অথবা অন্য কোন সময় হাঁটুর উপর কাপড় উঠলে ওযূ নষ্ট হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : হলুদ এবং লাল রং এর পোশাক পরা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কোন মুসাফির ব্যক্তির এমন হতে পারে যে, তার ছিয়াম পালন অবস্থায় বিমান উড্ডয়নের পূর্বে সূর্য অস্ত গেল। ফলে সে ইফতার করল। কিন্তু বিমান উড্ডয়নের পরে সে সূর্য দেখতে পেল। এমতাবস্থায় তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : বদ নযর কি সত্য? আর যদি বদ নযর লেগেই যায়, তাহলে তা থেকে পরিত্রাণের উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : এক ওয়াক্ত ছালাত ক্বাযা করলে এবং পরে পড়ে নিলেও ২ লক্ষ ৮৮ বছর জাহান্নামে থাকতে হবে (ফাযায়েলে নামায, পৃ. ১১৬)। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : জনৈক মসজিদের ইমাম বলেন, আমাদের রাসূল (ﷺ) মারা যাননি, তিনি কবরে জীবিত আছেন। তিনি মানুষের কথা শুনেন এবং হাজাত পূরণ করেন। রাসূল (ﷺ) সম্পর্কে তার এই ভ্রান্ত বিশ্বাস পোষণের কারণে তার পিছনে ছালাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : টাকার নিছাব দুইভাবে হিসাব করা হয়। স্বর্ণ ও রৌপ্যের হিসাবে। কিন্তু বর্তমানে স্বর্ণ ও রৌপ্যের মূল্যে বিস্তর ব্যবধান পরিলক্ষিত হয়। এমতাবস্থায় কোন্ হিসাবে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ