বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
উত্তর: কোম্পানি যদি আপনার জন্য এভাবে মূল্য নির্ধারণ করে দেয় যে, এর চেয়ে বেশি দামে আপনি বিক্রি করতে পারবেন না, তাহলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় করা আপনার জন্য জায়েয হবে না। আর যদি কোম্পানি মূল্য নির্ধারণ করলেও এর চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে নিষেধ না করে, তাহলে আপনার জন্য বেশি দামে বিক্রি করা জায়েয হবে। উভয় অবস্থায় অতিরিক্ত অর্থ কোম্পানির প্রাপ্য অধিকার, আপনার জন্য সেটি গ্রহণ করা জায়েয হবে না। কারণ উকিল তার মক্কেলের স্বার্থে কারবার করবে; নিজের স্বার্থে নয়। এর দলীল হলো:

উরওয়া (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) তাকে তাঁর জন্য একটি ছাগল কিনতে এক দীনার দেন। উরওয়া (রাযিয়াল্লাহু আনহু) এক দীনার দিয়ে তাঁর জন্য দু’টি ছাগল কিনেন। তারপর একটি ছাগল এক দীনারে বিক্রি করে দেন এবং এক দীনার ও একটি ছাগল নিয়ে নবী (ﷺ)-এর কাছে উপস্থিত হন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য বরকতের দু‘আ করেন। এরপর থেকে উরওয়া (রাযিয়াল্লাহু আনহু) মাটি কিনলে তাতে লাভবান হতেন’ (ছহীহ বুখারী, হা/৩৬৪৩)। এক্ষেত্রে উরওয়া (রাযিয়াল্লাহু আনহু) নবী (ﷺ)-এর নিযুক্ত ক্রয় প্রতিনিধি ছিলেন। তিনি ক্রয়-বিক্রয়ে লাভ করতে পেরেছিলেন। লাভটা ছিল নবী (ﷺ)-এর জন্য। কারণ লাভ যদি উরওয়া (রাযিয়াল্লাহু আনহু)-এর জন্য হত, তাহলে নবী (ﷺ) সেটা গ্রহণ করতেন না।

ইবনু আব্দুল বার্র (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আলেমদের মাঝে কাউকে প্রতিনিধি নিযুক্তির বৈধতা সম্পর্কে কোন মতভেদ নেই। তবে আলেমগণ মতভেদ করেছেন এ হাদীছের মর্মের ব্যাপারে যে, প্রতিনিধিকে যে বস্তু ক্রয় করার দায়িত্ব দেয়া হয়েছে সে যদি এর চেয়ে বেশি কিছু কিনে আদেশদাতার জন্য কি সেটি গ্রহণ করা আবশ্যক হবে; না-কি হবে না? যেমন: এক ব্যক্তিকে আরেক ব্যক্তি বলল: আমার জন্য এই দিরহাম দিয়ে এক রত্বল এই ধরণের গোশত কিনে আনো। লোকটি তার জন্য ঐ দিরহাম দিয়ে চার রত্বল ঐ ধরনের গোশত কিনে আনল।

ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) ও তাঁর অনুসারীদের বক্তব্য অনুসারে: তার জন্য পুরোটা গ্রহণ করা আবশ্যক হবে; যদি গোশতের বৈশিষ্ট্য মিলে যায় এবং পরিমাণে বেশি এনে দেয়। কারণ সে তার প্রতি অনুগ্রহ করেছে। উল্লেখিত হাদীছটি এ বিষয়ে তাদের বক্তব্যকে সমর্থন করে এবং হাদীছটি জায়্যিদ (ভালো)। এ হাদীছে রয়েছে যে, নবী (ﷺ)-এর জন্য মেষ দু’টির মালিকানা সাব্যস্ত হয়েছে। এমনটি না হলে তিনি তার থেকে দীনার নিতেন না এবং তার বিক্রয়ে সম্মতিও প্রদান করতেন না’ (আত-তামহীদ, ২/১০৮ পৃ.)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটিকে এই মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, ‘পণ্য তার দামের চেয়ে বেশি দামে বিক্রি করা জায়েয হবে যদি এমনটি করা সম্ভব হয়। তবে লাভের মালিক হবেন পণ্যের মালিক। আর যদি মালিক নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রি না করার শর্ত করেন, তাহলে মালিক যে দাম নির্ধারণ করেছেন কেবল সে দামেই বিক্রি করতে হবে’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১৩/৯৬ পৃ.)।

কিন্তু যদি কোম্পানি মূল্য নির্ধারণ করে দেয় এবং আপনার সাথে এই মর্মে চুক্তি করে যে, আপনি বেশি দামে বিক্রি করলে লাভটা আপনার জন্য, তাহলে বেশি দামে বিক্রি করতে পারবেন এবং লাভ আপনার প্রাপ্য হবে। ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) গ্রন্থে বলেন, ‘যদি সে বলে: এই কাপড় দশ দিরহাম দিয়ে বিক্রি করবে, এর অতিরিক্ত বিক্রি করলে সেটি তোমার। এমন চুক্তি করা সঠিক এবং সে অতিরিক্ত অংশের হকদার হবে। ... ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) এতে কোন সমস্যা দেখতেন না’ (আল-মুগনী, ৭/৩৬১ পৃ.)।


প্রশ্নকারী : সেলিম, মাদারীপুর।





প্রশ্ন (২১) : পিতা যদি নাবালিকা সন্তানের জন্য স্বর্ণ ক্রয় করে রাখে, আর সেটা যদি নিছাব পরিমাণ হয়, তাহলে কি যাকাত দিতে হবে? আবার যদি তা নিছাব পরিমাণ না হয়, তাহলে কি পিতার সম্পদের সাথে সংযুক্ত করে পিতাকে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বিবাহের পূর্বে স্বামী/স্ত্রীর মধ্যে একজন অথবা উভয়জন ছালাত আদায় না করলে কি বিবাহের চুক্তি বাতিল হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আমাকে ইচ্ছায়-অনিচ্ছায় মানুষ ও প্রাণীর ছবি সম্বলিত ডিজাইন করতে হয়। ইসলামী শরী‘আতে এটা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : দু‘আ কুনূত পড়ার সময় হাত তুলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : চীন কর্তৃক হাড় দিয়ে তৈরিকৃত পাত্রে খাওয়া কি জায়েয হবে? চাইনাতে কোন ধরণের হাড় থেকে পাত্রগুলো তৈরি করা হয় সেগুলোর উৎস সম্পর্কে যদি জানা না থাকে, তাহলে সেক্ষেত্রেকরণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : সাংগঠনিক বায়‘আত সম্পর্কে শায়খ বিন বায এবং শায়খ ইবনু উছায়মীনের ফৎওয়া কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জনৈক ইমাম সাহেব, মুছল্লীদের উদ্দেশ্যে জুমু‘আর বয়ানে বলেছিলেন যে, আপনারা হজ্জের জন্য আল্লাহর কাছে খাছ দিলে দু‘আ করুন, আল্লাহ অবশ্যই দু‘আ কবুল করবেন। কেননা পিপিলিকা এবং কবুতর আল্লাহর কাছে কা‘বা ঘর ত্বাওয়াফ করতে চেয়েছিল, আল্লাহ তাদের দু‘আ কবুল করে জিবরীলকে আদেশ দিলেন তাদেরকে কা‘বা ঘরে পৌঁছে দিতে। এ ঘটনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ছালাত এ রুকূর সময় দৃষ্টি কোথায় থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : স্ত্রীকে নিয়ে রাতে হাঁটা রাসূল (ﷺ)-এর সুন্নাহ। কিন্তু দাদি-নানিদের মুখে প্রচলিত আছে বিয়ের পরে ৬/১২/১৮ মাস গায়ের একটা গন্ধ থাকে। যার ফলে নতুন জামাই বৌ রাতে বাইরে যাতায়াত ঠিক নয়। এতে জীন ক্ষতি করে। এই কথাটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমার উপর হজ্জ ফরয হয়নি। আমি কি উমরাহ করতে পারব? জনৈক ব্যক্তি বলেন, কারো যদি হজ্জ করার সামর্থ্য না থাকে সে কখনো উমরাহ করতে পারবে না। কথাটি কতটুকু সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৬) : সূরা মুলকের ফযীলত সম্পর্কিত বর্ণিত হাদীছ কি ছহীহ? কেননা তিরমিযী, আবু দাউদে হাসান এবং হাকিম ও দারীমীতে ছহীহ বলা আছে। হাসান হলে কি আমলযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : মৃত ব্যক্তির নামে যে খানার আয়োজন করা হয়, সে খাবার কি পরিবারের অন্য সদস্যরা খেতে পারবে?   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ