মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : মোহর স্ত্রীর ন্যায্য অধিকার, যা আদায় না করা পর্যন্ত স্বামীর উপর ঋণ বা কর্য স্বরূপ থেকে যায়। এমনকি মৃত্যুর পরেও তা অব্যাহত থাকে। তাই স্বামীর জীবিত থাকা অবস্থায় স্ত্রীর মোহর পরিশোধ না হলে, স্ত্রীর অধিকার আছে যে, স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদ থেকে তার পাওনা পরিশোধ করা, উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হওয়ার আগেই। আল্লাহ তা‘আলা বলেন, مِنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ یُّوۡصِیۡ بِہَاۤ اَوۡ دَیۡنٍ  ‘এ সবই সে যা অছিয়াত করে তা দেয়ার এবং ঋণ পরিশোধ করার পর’ (সূরা আন-নিসা : ১১)। অর্থাৎ অছিয়াত ও ঋণ পরিশোধ করার পরই সম্পত্তি বণ্টন করা যাবে, তার আগে নয়। নিঃসন্দেহে মোহর এক প্রকারের ঋণ। ইবনুল ক্বাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘স্বামীর মৃত্যু বা ত্বালাক্বের সময় স্ত্রী তার অনাদায়ী মোহরের দাবী করতে পারে’ (ইলামুল মুওয়াক্বেঈন, ৩য় খণ্ড, পৃ. ৮১)। ইমাম আহমাদ ইবনু হাম্বাল, আবূ ই‘আলা, ইবনু তাইমিয়্যা, নাখঈ, শা‘বী এবং লাইছ বিন সা‘দ এই মতটিই গ্রহণ করেছেন। আর স্বামী যদি মৃত্যুর সময় কোন সম্পত্তি রেখে না যান, সেক্ষেত্রে স্ত্রীর জন্য কোন প্রকার সম্পত্তি চাওয়া বৈধ নয়। বরং এমতাবস্থায় স্বামীর উপরে মোহরের যে ঋণ ছিল, তা মাফ করে দেয়া স্ত্রীর জন্য অধিক উত্তম হবে (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৭৮৫১৭)।


প্রশ্নকারী : নাহিদ, রাজশাহী।





প্রশ্ন (১০) : হাদীছে এসেছে, ‘যা তোমার হাতে নেই তা বিক্রি করো না’ (আবূ দাঊদ, হা/৩৫০৩)। এই হাদীছের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : বহুবিবাহ সম্পর্কে ইসলামের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মহিলারা শাড়ী পরে ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সন্তানের নাম রাফি, রাব্বি, আবুল কাশেম, মীম, নুন, আলিফ, বাদশা রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আক্বীদা, আচরণ ও আমলের ক্ষেত্রে তাওহীদের হাক্বীক্বাত বা প্রকৃতি জানার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : মানুষের কাছ থেকে সম্মান অর্জনের ক্ষেত্রে কি কেবল দু‘আতেই সীমাবদ্ধ থাকতে হবে, না-কি ইসলামিক শিষ্টাচার, আচার-আচরণ, উত্তম চরিত্র, বক্তব্য ও বডি ল্যাঙ্গুয়েজসহ অন্যান্য বৈধ উপায় বা কৌশল অনুসরণ করা শরী‘আতসম্মত? আমার ধারণা হলো- সম্মান পাওয়ার উদ্দেশ্যে এসব করা হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত। আমার এই ধারণা কি সঠিক? ইসলামের দৃষ্টিতে কী করলে সম্মান অর্জন করা বৈধ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ঋণগ্রস্ত ব্যক্তির টাকা ফেরত দেয়ার সক্ষমতা নেই। এক্ষেত্রে ঋণদাতা যদি তাকে পাফ করে দেয় তাহলে তার ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : হজ্জের সামর্থ্য না থাকলে ওমরাহ করা যাবে কি? জনৈক ব্যক্তি বলেন, কারও যদি হজ্জের সামর্থ্য না থাকে, তবে সে কখনও ওমরাহ করতে পারবে না। কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইসলামে হালাল ও হারাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬): একজন মুসলিমের জন্য কি কাফের মহিলাদের কাছে প্যান্টি এবং অন্তর্বাস বিক্রি করা জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘হারূত-মারূত’ এবং ‘যোহরা’ নামক মহিলার ব্যাপারে সমাজে প্রচলিত কাহিনী কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : বিকাশ, রকেট, নগদ বা এ ধরনের মোবাইল ব্যাংকিংয়ের এইচ.আর কিংবা এজেন্ট হিসাবে কাজ করা জায়েয কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ