মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : সালাম ফেরানোর পর ইমাম ছাহেব মুছল্লীদের দিকে ঘুরে বসে দীর্ঘ সময় ধরে ছালাতের পর পঠিতব্য দু‘আগুলো পড়তে পারবেন। এ বিষয়ে অনেক হাদীছ বর্ণিত হয়েছে (ছহীহ বুখারী, হা/৮৪৪, ১৪৭৭, ২৪০৮, ৫৯৭৫, ৬৩৩০, ৬৪৭৩, ৬৬১৫, ৭২৯২, ছহীহ মুসলিম, হা/৫৯৩, নাসাঈ, হা/১৩৪১-১৩৪৩; ছহীহ বুখারী, হা/৮৪২)।

যারা বলে যে, সালাম ফিরানোর পর ইমাম ছাহেব বেশিক্ষণ বসে থাকতে পারবেন না তারা আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-এর নিম্নের হাদীছটি দলীল হিসাবে গ্রহণ করেন। তিনি বলেন, ‘ছালাতে সালাম ফিরানোর পর নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ততটুকু সময় বসতেন, যতটুকু সময় লাগে এ দু‘আটি পড়তে- ‘আল্লা-হুম্মা আন্‌তাস সালাম-মু ওয়া মিনকাস্‌ সালা-মু তাবা-রক্‌তা যাল জালা-লি ওয়াল ইকর-ম’ (ছহীহ মুসলিম, হা/১২২২)।

অথচ উক্ত হাদীছে কিবলামুখী হয়ে বসে থাকাকে নিষেধ করা হয়েছে। ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সালাম ফিরিয়ে তিনবার استغفر الله বলতেন। অতঃপর উক্ত দু‘আটি পড়তে যতটুকু সময় লাগে, ততটুকু সময় তিনি ক্বিবলামুখী হয়ে থাকতেন। অতঃপর মুছল্লীদের দিকে ফিরে বসতেন (যাদুল মা‘আদ, ১ম খ-, পৃ. ২৯৫)। ইবনু হাজার (রাহিমাহুল্লাহ) বলেন, উল্লেখিত নিষেধাজ্ঞার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সালামের পূর্বে যেভাবে বসে থাকা হয়, সেভাবে বসে থাকা। তবে উক্ত দু‘আটি পড়তে যতটুকু সময় লাগে, ততটুকু সময় ইমাম বসে থাকতে পারবে (ফাৎহুল বারী, ১১তম খণ্ড, পৃ. ১১২)।

উল্লেখ্য যে, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক ছালাতের সালাম ফিরানোর পর মুক্তাদীদের দিকে ঘুরে বসতেন (ছহীহ বুখারী, হা/৮৪৫, ৮৪৭, ১/১১৭ পৃঃ)। তাই শুধু ফজর ও আছর ছালাতের পর ঘুরে বসা আর অন্য ওয়াক্তগুলো ক্বিবলামুখী হয়ে বসে থাকা বিদ‘আত। কারণ রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং ছাহাবায়ে কেরাম এমনটি কখনো করেননি।


প্রশ্নকারী : মনীর, সিলেট।




প্রশ্ন (২৫) : কেউ কুরআনকে বা নবীকে অপমান করলে, তাকে প্রকাশ্যে হত্যার বিধান ইসলামে আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : বাড়ির মধ্যে পুরুষরা হাফপ্যান্ট পরতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আপেল ভিনেগার যদি বাড়িতে আপেল দিয়ে তৈরি করা হয়। সেটা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে তাঁর জীবনে কখনো দাড়িতে খিযাব করেছেন কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন  (২০) : যদি কোন নারী তার স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়ি থেকে কোন খাবার তার বাবার বাড়িতে এনে রান্না করে নিজে খায় এবং তার বাবার বাড়ীর মানুষদের খাওয়ায়, তাহলে বাড়ির মানুষদের জন্যে কি সেই খাবার খাওয়া জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অধিকাংশ মানুষ ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে ছালাত আদায় করে থাকে। প্রশ্ন হল- শুধু ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট ইত্যাদি গুটিয়ে রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জনৈক ব্যক্তি পূর্বে যাকাত আদায় করেনি। এখন বিগত বছরগুলোর যাকাত কিভাবে আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কঠিন রোগে আক্রান্ত হলে আরোগ্য লাভের উদ্দেশ্যে নফল ছিয়াম রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : যুহ্দ বা দুনিয়াবিমুখতা বলতে কী বুঝায়? তালি দেয়া, ছিঁড়া কাপড় পরা, প্রতিদিন ছিয়াম রাখা, সমাজ থেকে দূরে থাকা ইত্যাদি কি যুহ্দ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কোন রোগের কারণে চিকিৎসক যদি অল্প পরিমাণে মদ্যপান বা অন্য কোন হারাম বস্তু খাওয়ার নির্দেশনা দেয়, তবে তা গ্রহণ করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫): এক বছরের বাচ্চা যদি ছালাত আদায়ের সময় কাপড়ে পেশাব-পায়খানা করে দেয়, তাহলে এমতাবস্থায় ছালাত চালিয়ে যেতে হবে, না-কি পোশাক পরিবর্তন করে পুনরায় ছালাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : একজন সাবালক মেয়ে আরেক সাবালক মেয়ের নিকট কতটুকু শরীর প্রকাশ করতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ