রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : যাবে না। ভ্রু প্লাক করা বা সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে ভ্রুরুর দু’পাশের লোম উপড়ে ফেলা শরী‘আতের দৃষ্টিতে জঘন্য পাপ। আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন,

لَعَنَ اللهُ الْوَاشِمَاتِ وَالْمُوْتَشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللهِ

‘আল্লাহ লা‘নাত করেছেন ঐ সমস্ত নারীর প্রতি, যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে, নিজ শরীরে উল্কি অঙ্কন করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রুরুর লোম উপড়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সে সব নারী আল্লাহ্র সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে’ (বুখারী, হা/৪৮৮৬; ছহীহ মুসলিম, হা/২১২৫)।  এমনকি স্বামী আদেশ করলেও তা করা যাবে না। কেননা যা হারাম তা কোন অবস্থাতেই বৈধ নয়। নবী করীম (ﷺ) বলেন, لَا طَاعَةَ فِيْ مَعْصِيَةٍ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوْفِ ‘আল্লাহ্র নাফরমানীর কাজে কোন আনুগত্য নেই। আনুগণ্য করতে হয় কেবল ন্যায়সঙ্গত কাজে’ (বুখারী, হা/৭২৫৭)। এ ব্যাপারে আলেমগণ ঐকমত্য পোষণ করেছেন। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, لا يجوزُ أخذُ شَعرِ الحاجِبَينِ، ولا التَّخفيفُ منهما ‘ভ্রুদ্বয়ের লোম উপড়ে ফেলা বা চিকন করা কোনটাই বৈধ নয়’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১০ম খণ্ড, পৃ. ৫১; ফাতাওয়া লাজনা আদ-দায়িমাহ, ৫ম খণ্ড, পৃ. ১৯৬)। শায়খ ছালেহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ভ্রুর লোম নির্মূল করা ও ছোট করা উভয়ই অভিশপ্ত’ (ফাতাওয়া উলামাউল বালাদিল হারাম, পৃ. ৫৭৭ ও ১১৪২)।

 





প্রশ্ন (৪৭) : জুমু‘আর দিন কবর যিয়ারত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হাজারে আসওয়াদ পাথরের ইতিহাস সম্পর্কে জানাতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ছেলে যদি তার টাকা বা স্ত্রীর স্বর্ণালংকারের উপর যাকাত না দেয়, তাহলে বাবাকে কি তাদের পক্ষ থেকে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জনৈক ব্যক্তি একটি ঘরে বসবাস শুরু করার পর থেকেই  বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। সেই সাথে আক্রান্ত হয়েছে আরো বড় বড় কয়েকটি মুছীবতে। এখন সে এই ঘরে বসবাস করাকে অমঙ্গল মনে করে। এই ধারণা করা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : কিছু মুছল্লী মুওয়াজ্জিন ইক্বামত শেষ করার পর তাকবীরে তাহরীমার আগে দুই হাত তুলে দু‘আ করে। এর পক্ষে কোন দলীল আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ইসলামী শরী‘আতে বিবাহের পদ্ধতি কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : আমি এইচএসসি ১ম বর্ষে পড়ি। বর্তমানে কলেজ বন্ধ থাকায় বাসায় পরীক্ষা হয়। ক্লাস না করায় অনেক সাবজেক্ট সম্পর্কে আমার ধারণা নেই এবং অলসতাবশতঃ আমি পড়ালেখা করি না। এখন বই দেখে পরীক্ষা দেয়া জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫২) : শীতকালে আমার শ্বাসকষ্ট প্রকট আকার ধারণ করে। পানি স্পর্শ করলে শ্বাসকষ্ট বেড়ে যায়। এমতাবস্থায় তায়াম্মুম করে ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): হাঁটুর উপর কাপড় উঠালে কি ওযূ নষ্ট হবে? আর ওযূ করে খাবার খেয়ে কি ছালাতে দাঁড়ানো যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ‘আদম সন্তানের সৌভাগ্য তিনটি আর দুর্ভাগ্যও তিনটি। সৌভাগ্য তিনটি হলো, দ্বীনদার-নেককার স্ত্রী, ভালো বাসস্থান, ভালো সওয়ারী বা বাহন। আর দুর্ভাগ্য তিনটি হলো, খারাপ স্ত্রী, খারাপ বাসস্থান ও খারাপ সওয়ারী’ (মুসনাদে আহমাদ)। হাদীছটি কী ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। আমার প্রতিষ্ঠানের পার্শ্বে একটি ক্যাফিটেরিয়া আছে, যেখানে সরকারীভাবে শুধু ব্যাচেলর সৈনিকদের খাবার খাওয়ানো হয়। প্রতিদিন প্রচুর পরিমাণ খাবার অতিরিক্ত থেকে যায়। নিধার্রিত সময় শেষ হলে ঐ খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়া হয়। নির্ধারিত সময় শেষে ঐ খাবার নিয়ে এসে খেলে হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কিভাবে হাদীছের ছহীহ ও যঈফ নির্ধারণ করা হয়েছে? জনৈক আলেম বলেন, তাঁরা রাবীদের সৎ‌ কিংবা অসৎ, দুর্বল, হাদীছ ভুলে যাওয়া ইত্যাদি কারণে হাদীছকে যঈফ বলা হয়। তার দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ