রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। এটা হাদীছ অস্বীকারকারীদের উত্থাপিত একটি প্রশ্ন, যাতে মানুষের অন্তরে হাদীছ সম্পর্কে সন্দেহ সৃষ্টি  করা যায়। এটা হাদীছের বিরুদ্ধে অপপ্রচার। সংক্ষিপ্ত দরূদ হিসাবে ‘ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম’ বলা কুরআনের আয়াতের আলোকেই শরী‘আত সম্মত, বরং সংক্ষিপ্ত হিসাবে উত্তম দরূদ (সূরা আল-আহযাব : ৫৬)। এটা ছাহাবীগণের ইজমা বহু প্রসিদ্ধ। ছাহাবীগণ (রাযিয়াল্লাহু আনহুম) পরস্পরকে হাদীছ শুনানোর সময় নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নাম উচ্চারণ করলে বা শুনলে ‘ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম’ বলতেন। যা সকল হাদীছ গ্রন্থের লক্ষ লক্ষ হাদীছ থেকে প্রমাণিত। উদাহরণ স্বরূপ ছহীহ বুখারীর প্রথম হাদীছ-

عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِىَّ يَقُوْلُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِىَ اللهُ عَنْهُ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صّلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى....

‘আলক্বামা ইবনু ওয়াক্কাছ আল-লাইছী (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত। আমি ওমর ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে’ (ছহীহ বুখারী, হা/১; মিশকাত, হা/১)। আর ছাহাবীগণের কথা ও কাজও আমাদের জন্য অনুকরণীয় (আবূ দাঊদ, হা/৪৬০৭; তিরমিযী, হা/২৬৭৬, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : মাহির হুসাইন, ফরিদপুর।





প্রশ্ন (৯) : বিভিন্ন সংস্থা বা সংগঠনের ব্যানারে ইসলামী কুইজ প্রতিযোগিতার নামে নির্দিষ্ট যে ফি ধার্য করা হয়, যেখানে নির্দিষ্ট কয়েকজনকে মাত্র পুরস্কৃত করা হয়। এটি কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : তালাক্ব দেয়ার শারঈ পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬): ছালাতের সাজদায় যাওয়ার সময় হাত আগে রাখতে হবে, না-কি হাঁটু আগে রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : জনৈক ব্যক্তি একটি ক্লিনিকের হিসাব রক্ষক হিসাবে চাকুরী করে। ক্লিনিকের মালিক মূলধন ব্যাংকে রেখে সেখান থেকে ইন্টারেস্ট নেয় এবং তা থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়। এক্ষণে ঐ ব্যক্তি কি সূদের বিধানের আওতায় পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কুড়িয়ে পাওয়া সম্পদের ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কবর ত্বাওয়াফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কোন বিধবা কিংবা ডিভোর্সি মহিলা কি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে? যদি বিয়ে করে ফেলে, তাহলে সে বিয়ে কি সঠিক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আবূ দাঊদের ৬৬৬ নং হাদীছ দেখিয়ে জনৈক ব্যক্তি বলেন, যে জামা‘আতে পায়ে পা কাঁধে কাঁধ মিলানো হয় না, সে জামা‘আতে ছালাত পড়া যাবে না। এছাড়াও তিনি বলেন কাতার না মিলালে নাকি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়। উক্ত বক্তব্য কি সঠিক? উক্ত হাদীছের ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) :  জনৈক ইমাম বলেন, ক্বিয়ামতের দিন পৃথিবীর সকল মুয়াযযিন বেলাল (রাযিয়াল্লাহু আনহু)-এর অনুসরণ করবেন এবং বেলাল (রাযিয়াল্লাহু আনহু) তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। উক্ত বক্তব্যের দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : এক ব্যক্তি বিবাহ করার পর তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু পরবর্তীতে জানা গেল যে, ঐ ব্যক্তির স্ত্রী তার দুধ বোন। এখন তাদের দু’জনের ব্যাপারে ইসলামের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ওযূর সময় কি সালাম দেয়া ও নেয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ